উত্তর : ফরয ছালাত শেষে মাথায় হাত রেখে নির্দিষ্ট দো‘আ পড়া, হাতে ফুঁক দিয়ে চোখে-মুখে বা শরীরে হাত বুলানো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নিয়মিত ইবাদত হিসাবে পালন করা বিদ‘আত। তবে ঘুমানোর আগে সূরা ইখলাছ, ফালাক্ব ও নাস পড়ে হাতে ফুঁক দিয়ে শরীরে হাত বুলানো ছহীহ সুন্নাহ দ্বারা প্রমাণিত (বুখারী হা/৫০১৭; মিশকাত হা/২১৩২)। তাছাড়া অসুস্থ হ’লে এই সূরাগুলো পাঠ করে হাতে ফুঁক দিয়ে রোগীর শরীরে হাত বুলানো ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (বুখারী হা/৫৭৩৫)। উল্লেখ্য যে, কিছু মুছল্লী ফরয ছালাত শেষে মাথায় হাত রেখে ‘ইয়া মুজীরু, ইয়া মুজীরু’ পাঠ করে থাকেন, যারও কোন দলীল পাওয়া যায় না।

প্রশ্নকারী : আছিফ, পশ্চিমবঙ্গ, ভারত।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৪/৪৩৪) : কোন নারীকে জোর করে ধর্ষণ করা হ’লে তাকে শাস্তি দেওয়া যাবে কী? আর ধর্ষণের কারণে পেটে বাচ্চা চলে আসলে উক্ত বাচ্চা নষ্ট করা যাবে কী?
প্রশ্ন (৩৪/৩১৪) : নারীদের মসজিদে ছালাত আদায়ের চেয়ে নিজ গৃহে ছালাত আদায়ে ছওয়াব বেশী কি?
প্রশ্ন (২/২৪২) : ‘আল্লাহ আকবার’ তাকবীর ধ্বনি কি আগুন নেভাতে পারে? - - হারূনুর রশীদ, মালিবাগ, ঢাকা।
প্রশ্ন (২৩/৪৬৩) : ফেসবুক, টুইটার, ইউটিউব সবই ইহূদী-খৃষ্টানদের তৈরী। দ্বীনী কাজে এসব মাধ্যম ব্যবহার করা শরী‘আতসম্মত হচ্ছে কি?
প্রশ্ন (১/৪৪১) : একটি হাদীছে নারীদের দ্বীনের কমতি হায়েযের কারণে বলা হয়েছে। অথচ হায়েয তো নারীদের নিয়ন্ত্রণাধীন নয়। বরং সৃষ্টিগত বৈশিষ্ট্য। তাহ’লে এটিকে কিভাবে দ্বীনের কমতি বলা হয়? অন্য হাদীছে ছালাতে মনোযোগ নষ্ট হওয়ার প্রসঙ্গে গাধা ও কালো কুকুরের সঙ্গে নারীদের কথা এসেছে। এ ধরনের হাদীছ পড়ে আমার মনে সংশয় সৃষ্টি হয় যে, ইসলামে নারীর মূল্য কি সত্যিই কম? নাকি এসব হাদীছের অন্য কোন ব্যাখ্যা রয়েছে?
প্রশ্ন (৩৮/৩৮) : সরকারী চাকুরীজীবিদেরকে বেতনের একটা নির্ধারিত অংশ প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। চাকরী শেষে ২৫/৩০ বছরের ঐ টাকা সরকার ফেরত দিয়ে থাকে। ২৫/৩০ বছর পূর্ব থেকে যে টাকা জমা রাখা হয়, অবমূল্যায়নের কারণে মূল টাকার প্রায় ৮/১০ ভাগ কমে যায়। এর ক্ষতিপূরণ হিসাবে সরকার সূদ প্রদান করে থাকে। এই সূদ গ্রহণ করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩০/৩৯০) :পরিবার প্রধান হজ্জে গিয়ে কুরবানী করলে দেশে কুরবানীর করার প্রয়োজন আছে কি?
প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (৩৩/৪৩৩) : শরী‘আত সম্পর্কে মূর্খ ও অজ্ঞ লোকদের আমল আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় কি? - -ডা. আযীয আলীবিরল, দিনাজপুর।
প্রশ্ন (২৩/২৩) : ছেলে ও মেয়ে পালিয়ে গিয়ে অভিভাবকের অনুমতি ছাড়া কোর্টের মাধ্যমে আজকাল যেভাবে বিবাহ করছে তা কি শরী‘আত সম্মত? কিছুদিন পর তারা অভিভাবকদের সাথে আপোষ করে নিয়ে বাড়ীতে এসে ঘর-সংসার করে। এক্ষেত্রে তাদের পূর্বের বিবাহ কী বহাল থাকবে, না কি নতুন করে বিবাহ দিতে হবে?
প্রশ্ন (১৯/২৫৯) : যদি কোন ব্যক্তি মাগরিবের পূর্বে ঘুমিয়ে পড়ে এবং ফজরের পরে জাগ্রত হয় তাহ’লে কি তার ছিয়াম হবে?
প্রশ্ন (৪/৩২৪) কুনূতে বিতর হিসাবে ‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ দো‘আটি পাঠ করা যাবে কি?
আরও
আরও
.