উত্তর : না। কারণ বিতর ছালাত আদায় করা গুরুত্বপূর্ণ সুন্নাত হ’লেও তা ফরয নয়। যে কারণে এটি আদায় না করলে তাকে শাস্তিও দেওয়া হবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/১৭২)। রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীর প্রশ্নের উত্তরে বলেন, দিন-রাতে পাঁচ ওয়াক্ত ছালাত ফরয। সে বলল, আমার উপর এছাড়া আরো ছালাত আছে কি? তিনি বললেন, না, তবে নফল আদায় করতে পার (বুখারী হা/৪৬; মুসলিম হা/১১; মিশকাত হা/১৬)। নববী বলেন, এ হাদীছ প্রমাণ করে যে, বিতরের ছালাত ওয়াজিব নয় (নববী, শরহ মুসলিম ১/১৬৯)। ইবনু হাজার বলেন, দিনে রাতে পাঁচ ওয়াক্ত ছালাত ব্যতীত কোন ছালাত ওয়াজিব নয় (ফাৎহুল বারী ১/১০৭)।

বিতর ছালাত সুন্নাতে মুওয়াক্কাদাহ (ফিক্বহুস সুন্নাহ ১/১৪৩; নাসাঈ হা/১৬৭৬)। এটি খুবই ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ (ছাঃ) বাড়ীতে বা সফরে কোন অবস্থায় বিতর ও ফজরের দু’রাক‘আত সুন্নাত পরিত্যাগ করতেন না (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ১/৪৫৬)। রাসূল (ছাঃ) আরো বলেন, নিশ্চয় আল্লাহ তা‘আলা বিতর ছালাতকে তোমাদের জন্য অতিরিক্ত হিসাবে দান করেছেন। তোমরা এটি এশা ও ফজর ছালাতের মধ্যবর্তী সময়ে আদায় কর (হাকেম হা/১১৪৮; আহমাদ হা/২৩৯০২; ছহীহাহ হা/১০৮৭)। তিনি বলেন, যে ব্যক্তি বিতরের ছালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়ে বা ভুলে যায়, জাগ্রত হওয়া বা স্মরণ হওয়া মাত্রই যেন সে উক্ত ছালাত আদায় করে নেয় (তিরমিযী হা/৪৬৫; মিশকাত হা/১২৭৯, সনদ ছহীহ)। আলী (রাঃ) বলেন, নিশ্চয়ই বিতর বাধ্যতামূলক ছালাত নয় এবং তোমাদের ফরয ছালাতের সম-পর্যায়ভুক্তও নয়। কিন্তু রাসূল (ছাঃ) বিতরের ছালাত আদায় করেছেন, অতঃপর বলেছেন, হে আহলে কুরআন! তোমরা বিতর ছালাত পড়ো। নিশ্চয়ই আল্লাহ বিতর (বেজোড়), তিনি বিতরকে ভালবাসেন (আবুদাউদ হা/১৪১৬; ইবনু মাজাহ হা/১১৬৯; ছহীহ আত-তারগীব হা/৫৯০, ৫৯৩)।






প্রশ্ন (২৩/১৮৩) : বহুল প্রচারিত একটি ইসলামী পত্রিকার প্রশ্নোত্তর কলামে বলা হয়েছে যে, কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসীন ও ফাতেহাসহ অন্যান্য সূরা পাঠ করা যাবে। এতে কবরের আযাব মাফ হবে এবং মৃত ব্যক্তি উক্ত তেলাওয়াতের নেকী পাবে। এ বক্তব্যের সত্যতা জানতে চাই। - -ডা. মীযানুর রহমান, আমতলা, সাতক্ষীরা।
প্রশ্ন (৮/৪০৮): কবরস্থানের পাশে জানাযার ছালাতের জন্য নির্ধারিত স্থানে মাইয়েতকে রাখার জন্য পৃথকভাবে ছাউনী নির্মাণ করা যাবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : আমার কয়েকজন ভাই। যাদের প্রত্যেকেই শরী‘আতের কিছু কিছু ফরয বিধান পালন করে না। এক্ষণে আমি তাদের সাথে আজীবনের জন্য কথা বন্ধ বা সম্পর্ক ছিন্ন করতে পারব কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : আমি সাব রেজিষ্ট্রি অফিসে নকল বিভাগে চাকুরী করি। সরকার আমাদের ভলিউম লেখা তথা প্রতি পৃষ্ঠা লেখার জন্যে পারিশ্রমিক হিসাবে ৪০ টাকা করে প্রদান করে থাকে। কিন্তু সেটা ৬ মাস বা ১ বছর পর পর পরিশোধ করে। আর ৪০ টাকা থেকে উপরের মহল ১৫ টাকা করে কেটে রেখে আমাদের ২৫ টাকা হিসাব ভাতা দেয়। সেকারণ আমরা দলীলের অবিকল নকল কপি করার ক্ষেত্রে নকলের সরকারী ফিসের সাথে অতিরিক্ত কিছু টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকি, যা স্থানীয় অফিস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। এক্ষণে এই অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েয হবে কি? - -মুহাম্মাদ রায়হান, মারিয়ালী, গাযীপুর।
প্রশ্ন (৬/৬) : রাসূল (ছাঃ) বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হ’লেও বিবাহের ক্ষেত্রে তিনি ১১টি স্ত্রী গ্রহণ করেছেন এবং কুরআনের মাধ্যমে উম্মতের জন্য সর্বোচ্চ ৪টি স্ত্রী গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন। এর কারণ কী?
প্রশ্ন (৪০/৪০) : হযরত আদম (আঃ) শ্রীলংকায় অবতরণ করেছিলেন মর্মে যে জনশ্রুতি রয়েছে তা কতটুকু নির্ভরযোগ্য? অথচ এর উপর ভিত্তি করে ‘আদম্স পিক’ নামে সেখানে একটি পাহাড়কে অবতরণস্থল হিসাবে গণ্য করে মাযার বানিয়ে লোকেরা পূজা করছে।
প্রশ্ন (১৫/৯৫) : ওযূ থাকা অবস্থায় অসুস্থ মাকে নাড়াচাড়া করতে গিয়ে অনেক সময় হাতে পেশাব-পায়খানা লেগে যায়। এমতাবস্থায় পুনরায় ওযূ করতে হবে কি? না শুধু হাত ধৌত করলেই চলবে?
প্রশ্ন (১৩/১৩) : জানাযার ছালাত সূরা ফাতিহা ছাড়া আদায় করলে তা সুন্নাত মোতাবেক হবে কি? - -মুজীবুর রহমান, সাতক্ষীরা।
প্রশ্ন (৫/৫) : আমি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। অবসরের সময় সরকার থেকে পাওয়া টাকা জীবদ্দশায় আমার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে বণ্টন করে দিতে চাই। ছোট ছেলে এখনও পড়াশোনা করছে এবং সে অন্যদের তুলনায় অসচ্ছল। তাকে অন্য সন্তানদের তুলনায় কিছু বেশী দেওয়া কি জায়েয হবে?
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি এক মেয়েকে বিবাহ করে। কিছুদিন পরে তার শ্যালিকাকে পসন্দ হয়। এক্ষণে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৩০/১১০) : মনের যেনা বলতে কি বুঝায়? উদাহরণ সহ জানতে চাই।
প্রশ্ন (৯/১৬৯) : হরতাল, ধর্মঘট, অবরোধ ইসলামের দৃষ্টিতে বৈধ কি? কিছু ইসলামী সংগঠন বলছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এরূপ জিহাদ ব্যতীত অন্য কোন পথ খোলা নেই। এক্ষেত্রে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.