উত্তর : স্ত্রীর পিতার পক্ষ থেকে উপঢৌকন বা উপহার গ্রহণ করা জায়েয। কারণ এর মাধ্যমে উভয় পরিবারের মধ্যে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হয়। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা একে অপরকে উপহার দাও এবং তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে’ (বুখারী, আল-আদাবুল মুফরাদ, হা/৫৯৪; ইরওয়া হা/১৬০১)। তবে শ্বশুরকে চাপ দিয়ে বা যে কোন মাধ্যমে ইঙ্গিত দিয়ে হাদিয়া নেওয়া যাবে না। বরং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য জামাতারও উচিৎ শবশুর-শাশুড়ীকে হাদিয়া প্রদান করা। অতএব প্রাপ্ত হাদিয়া ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বরং সুযোগ থাকলে শবশুর-শাশুড়ীকে কিছু হাদিয়া দিবে।

প্রশ্নকারী : আক্বীল হাসান, কুড়িগ্রাম।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৮/৬৮) : প্রভিডেন্ট ফান্ডে সরকারী নীতি অনুযায়ী প্রদত্ত সূদের টাকা গ্রহণ করে কোন ভাল কাজে দান করে দেওয়ায় কোন বাধা আছে কি? - -শাহ আলম, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্নঃ (১০/১৩০) : আমি একজন দোকানদার। মাঝে মাঝে অনেক রাতে দোকান থেকে বাড়ীতে আসি। কোন কোন রাতে জিন আমাকে ভয় দেখায়। কখনো রাস্তার ধারে বিশাল মূর্তি আকারে দাঁড়িয়ে থাকে। কখনো কোন পশুর রূপ ধারণ করে। এ বিষয়ে গ্রামের এক আলেমকে বললে তিনি এ সময় আযান দিতে বলেন। তাহ’লে শয়তান পালিয়ে যাবে। উক্ত কথা কি সঠিক? এ থেকে বাঁচার উপায় কী?
প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : আলু উৎপাদন করে বা ক্রয় করে হিমাগারে সাত আট মাস রাখা যাবে কি?
প্রশ্ন (১৪/২৫৪) : মাসবূক মুছল্লী ইমামের এক সালামের পর দাঁড়াবে না দুই সালামের পর দাঁড়াবে?
প্রশ্ন (৮/১২৮): অদ্ভুত আকৃতির ৪ জন ফেরেশতা কাঁধে করে আরশে আযীম বহন করছেন। ১ম জনের আকৃতি শকুনের মত, ৪র্থ জনের আকৃতি গাভীর মত। এ কাহিনী কি সত্য?
প্রশ্ন (৪/৩২৪) : আমাদের মসজিদে পুরুষের পিছনে নারীদের খোলা স্থানে ছালাত আদায় করতে হয়। পুরুষরা সরাসরি তাদেরকে দেখতে পায়। এক্ষেত্রে মসজিদের দায়িত্বশীলগণ নববী যুগে নারীদের ছালাত আদায় এবং বর্তমানে মসজিদুল হারামে নারী-পুরুষ একই স্থানে ছালাত আদায়ের যুক্তি পেশ করেন। এক্ষণে এভাবে ছালাত আদায় জায়েয হবে কি?
প্রশ্ন (২৭/১০৭) : জনৈক নারীর প্রতি আমার ভালোবাসা আছে। আগামীতে বিবাহ করার ইচ্ছা আছে। তবে তার সাথে আমি কথাও বলি না এবং শরী‘আত লঙ্ঘন করে কিছু করি না। এভাবে দূর থেকে করো প্রতি আসক্তি থাকলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩২/১১২) : রাসূল (ছাঃ)-এর ছালাত কি বিভিন্ন রকমের ছিল? চার ইমাম কেন ছালাতের চার রকম নিয়ম তৈরি করলেন? আর যদি তারা না তৈরি করেন তবে কে করল?
প্রশ্ন (১৩/২১৩) : রাসূল (ছাঃ) কি কখনো আযান দিয়েছেন? না দিলে তার কারণ কি? - -এস.কে. আযহার, কলিকাতা, ভারত।
প্রশ্ন (৩৯/২৩৯) : গর্ভধারিণী নারী ছিয়াম পালনকারিনী ও আল্লাহর রাস্তায় জিহাদ কারিনীর সমান নেকী লাভ করে মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (২২/২৬২) : মাযহাবী ভাইয়েরা ইফতারের সময় তিন/চার মিনিট বিলম্ব করেন। এর কারণ কী? এরূপ করা যাবে কি?
আরও
আরও
.