উত্তর : গোনাহের ধরণ এবং প্রকৃতি দেখে তা প্রতিহত করার ব্যবস্থা নিতে হবে। এক্ষণে কেউ যদি নির্জনে গোপন পাপে লিপ্ত হয় এবং অবস্থার পরিবর্তন না করে, তাহ’লে সে কেবল দো‘আর মাধ্যমে রক্ষা নাও পেতে পারে। সেকারণ প্রয়োজনবোধে জায়গা পরিবর্তন করতে হবে ও নির্জনতা পরিহার করতে হবে। গোপন পাপ থেকে রক্ষা পেতে নিয়মিত ছালাত আদায় ও ছিয়াম পালনের পাশাপাশি সামর্থ্য থাকলে যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে। এছাড়া সৎসঙ্গ গ্রহণ, একাকিত্ব বর্জন, গোপন পাপের উপকরণ সমূহ পরিহার করে মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায়, তওবা-ইস্তেগফার, যিকির-আযকার ও তাসবীহ পাঠে নিজেকে ব্যস্ত রাখবে। সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করবে এবং নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সচেষ্ট হবে। সর্বোপরি ভিতরে-বাইরে তাক্বওয়া বা আল্লাহভীতির অনুশীলন করবে। সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন ও আমার মনের ও মুখের কথা শুনছেন, এই বিশ্বাস দৃঢ় রাখতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ’ (ইসরা ১৭/৩২)।

প্রশ্নকারী : মাহমূদ হাসান, ঢাকা।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৪/৪৪৪) : আমি সুস্থতার নিয়তে প্রত্যেক ছালাতের পর সূরা ফাতিহা পড়ে পুরো শরীর মাসাহ করি এবং উপকৃত হই। এরূপ করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : তাহাজ্জুদ ছালাতে বা অন্য সময়ে একাকী হাত তুলে দো‘আ করার সময় মুখমন্ডল মাসাহ করা যাবে কি?
প্রশ্ন (১৫/২৫৫) : পিতা-মাতার কথা মনে আসলে তাদের জন্য আমি দু’রাক‘আত ছালাত আদায় করি। এরূপ আমল শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (৬/৬) : আমি একটি মেয়ের সাথে তাকে বিবাহ করব বলে ওয়াদাবদ্ধ হই। কিন্তু আমার পিতা-মাতা এতে রাযী হচ্ছেন না। এক্ষণে আমি উক্ত ওয়াদা রক্ষা করব, নাকি পিতা-মাতার নির্দেশ শুনব? - -মাহবূব, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২০/৪২০) : যে মসজিদে কবর রয়েছে সেখানে ছালাত হবে কি?
প্রশ্ন (৩০/৩৯০) : জনৈক ব্যক্তি বলেছেন, শিলাবৃষ্টি আল্লাহর গযব। উক্ত বৃষ্টি ধরাও যাবে না, খাওয়াও যাবে না। এটা কতটুকু সত্য?
প্রশ্ন (৩৫/৩১৫) : সূরা ইনশিরাহ সাতবার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে তা পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। কথাটির সত্যতা আছে কি? - -মহিউদ্দীন শেখ, রামপাল, বাগেরহাট।
প্রশ্ন (২৯/২৬৯) : একটি দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কখনো বিবাহ করব না। এরূপ সিদ্ধান্ত শরী‘আতসম্মত হয়েছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।
প্রশ্ন (২৫/৪৬৫) : অবাধ্য স্ত্রীর ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : কোন কোন বাস প্রতি ওয়াক্ত ছালাতের সময় মসজিদে বিরতি দেয়। এমতাবস্থায় জমা করা যাবে কি? না কি প্রতি ওয়াক্তে পড়াই উত্তম হবে?
প্রশ্ন (১৬/১৭৬) : রোগী দেখতে গেলে ৭০ হাযার ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু যারা ডাক্তার তারা তো সর্বদা রোগীর পাশে থাকেন তাদের জন্যও কি একই হুকুম?
প্রশ্ন (২/৪০২) : অনেকে ছোট বাচ্চাদেরকে সূর্য ও চাঁদকে দেখিয়ে সূর্য মামা ও চাঁদ মামা বলে পরিচয় করান। এগুলো করা যাবে কি?
আরও
আরও
.