উত্তর : সন্তান জন্মদান স্বামী-স্ত্রী উভয়ের দায়িত্ব। এটি আল্লাহ প্রদত্ত বিধান। এর অন্যথা করলে তাদেরকে আল্লাহর নিকট কৈফিয়ত দিতে হবে। স্বামী বা স্ত্রী কেউ কাউকে এ ব্যাপারে বাধা দিতে পারে না। সুতরাং গর্ভধারণ বা সন্তান প্রসবে কোন শারীরিক জটিলতা না থাকলে সন্তান জন্মদানে স্ত্রীর অস্বীকৃতি জানানো বৈধ নয়। আল্লাহ বলেন, ‘অতএব এখন তোমরা স্ত্রীগমন কর এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন, তা সন্ধান কর’ (বাক্বারাহ ২/১৮৭)। অর্থাৎ বিয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্ম দেওয়া। মা‘ক্বিল ইবনে ইয়াসার (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূল (ছাঃ)-এর নিকট এসে বলল, আমি অত্যন্ত মর্যাদাশীল ও উচ্চবংশীয় এক মহিলার সন্ধান পেয়েছি, কিন্তু তিনি সন্তান দানে অক্ষম (বন্ধ্যা)। আমি কি তাকে বিয়ে করব? তিনি তাকে নিষেধ করলেন। তারপর লোকটি দ্বিতীয়বার তাঁর নিকট আসল। তিনি আবারও তাকে নিষেধ করলেন। এরপর তৃতীয়বার আসলে তিনি আবারও তাকে নিষেধ করে বললেন, ‘তোমরা এমন নারীকে বিয়ে কর, যে অধিক স্বামী সোহাগিনী এবং অধিক সন্তানদায়িনী। কেননা আমি (ক্বিয়ামতের দিন) তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব’ (আবুদাঊদ হা/২০৫০; ছহীহুত তারগীব হা/১৯২১)।

এক্ষণে স্ত্রী সুস্থ হওয়া সত্ত্বেও সন্তান গ্রহণে অস্বীকৃতি জানালে স্বামী প্রথমে নছীহত করবে। এরপরেও স্ত্রী হঠকারিতা প্রদর্শন অব্যাহত রাখলে বাধ্যগত অবস্থায় তিনি তালাকের সিদ্ধান্ত নিতে পারেন।

প্রশ্নকারী : শহীদুল্লাহ কায়ছার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩০/৩০) : মোবাইল অ্যাপে দেখে বা অনুবাদ কুরআন দেখে তেলাওয়াত করার সময় ওযূ করতে হবে কি?
প্রশ্ন (১০/৫০) : স্বামী-স্ত্রী একত্রে ফরয ছালাত আদায়কালে স্ত্রী ইমামতি করতে বা ইক্বামত দিতে পারবে কি? - -রবীউল আলম, গুলশান, ঢাকা।
প্রশ্ন (৫/৩৪৫) : আমাদের মসজিদের পুকুরে মাছ চাষ করে পরবর্তীতে ডাকে বিক্রি করা হয়। এরূপ করা শরী‘আতসম্মত কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (১২/২৯২) : ফজরের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ বলতে ভুলে গিয়েছিলাম, পরে স্মরণ হ’লে বলেছি। আমার আযান শুদ্ধ হয়েছে কি?
প্রশ্ন (১৯/৯৯) : মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা কি একজন? যদি তিনি একজন হন তবে কিভাবে একই সময়ে পুরো বিশ্বের হাযারো মানুষের জান কবয করেন?
প্রশ্ন (২৪/৪৬৪) : মসজিদের উন্নয়নের জন্য ইসলামী সম্মেলনের বক্তা ও মেহমানগণের আপ্যায়ন, সম্মানী এবং আনুষঙ্গিক খরচ মসজিদ ফান্ড থেকে করা যাবে কি?
প্রশ্ন (১৮/৪১৮) : আমি মৃত্যুকে স্মরণের উদ্দেশ্যে প্রায় প্রতিদিন সকালে পিতার কবর যিয়ারত করি এবং সেখানে দাঁড়িয়ে মা’সহ অন্যান্য আত্মীয়-স্বজনের জন্য দো‘আ করি। নিয়মিতভাবে এরূপ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : টিভি ও রেডিওতে কুরআন তেলাওয়াত, কুরআনের তাফসীর ও ইসলামী অনুষ্ঠান শুনলে ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (১/১) : সাহারী খাওয়ার পূর্বে সিগারেট-তামাক, গুল-জর্দা খেয়ে আমাদের এলাকায় অনেকে ছিয়াম পালন করে। তাদের ছিয়াম কবুলযোগ্য হবে কি? - -নাঈম হোসাইন, পবা, রাজশাহী।
প্রশ্ন (৪/২০৪) : মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর সঠিক নিয়ম কি? চিৎ করে শোয়ানোর কোন বিধান আছে কি? - -দিদার বখশ, মোহনপুর, রাজশাহী।
ওমর (রাঃ)-এর একটি ভাষণ - মুসাম্মাৎ শারমিন আখতার
আরও
আরও
.