মাটির নিচে থাকা তেলের খনির উপর নির্ভর নয়, আমাদের চারপাশে থাকা বাতাস থেকেই এবার তৈরি হবে জ্বালানি। শুনতে অবাক লাগলেও বৈপ্লবিক এই ভাবনা বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ করছে জাপানের জ্বালানি প্রতিষ্ঠান এনিওস কর্পোরেশন। ইতিমধ্যে নিজেদের ইয়োকোহামা ডেমোনস্ট্রেশন প্ল্যান্টে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে ‘ইলেক্ট্রোলাইসিস’ প্রক্রিয়ায় পানি থেকে হাইড্রোজেন আলাদা করা হচ্ছে এবং বাতাস থেকে সংগৃহীত কার্বন ডাই-অক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হচ্ছে তরল হাইড্রোকার্বন (কৃত্রিম ডিজেল বা জেট ফুয়েল)। এই জ্বালানি প্রচলিত জীবাশ্ম জ্বালানির মতোই শক্তিশালী এবং বর্তমান ইঞ্জিন বা অবকাঠামো পরিবর্তন ছাড়াই সরাসরি ব্যবহারযোগ্য। যদিও এই উদ্ভাবন জ্বালানি সংকটের টেকসই সমাধান হিসাবে অত্যন্ত আশাব্যঞ্জক, তবে উৎপাদন ক্ষমতা সীমিত হওয়ায় একে বাণিজ্যিক বা শিল্প পর্যায়ে পৌঁছে দিতে আরও সময়ের প্রয়োজন হবে।







আরও
আরও
.