উত্তর : কোন দীর্ঘ সফর থেকে ফিরে আসার পর এরূপ আয়োজন করা যায়। জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) যখন মদীনায় আগমন করেন, তখন তিনি একটি উট অথবা একটি গাভী যবহ করেন (বুখারী হা/৩০৮৯; মিশকাত হা/৩৯০৫)। হাদীছটির ব্যাখ্যায় ত্বীবী বলেন, সফর থেকে ফেরার পর সক্ষমতা অনুযায়ী মেহমানদারী করানো সুন্নাত (ত্বীবী, শরহ মিশকাত হা/৩৯০৫-এর ব্যাখ্যা; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৫/৩৮৮; নববী, আল-মাজমূ‘ ৪/৪০০)। তবে এটিকে রেওয়াজে পরিণত করলে বিদ‘আত হবে। আর হজ্জ ব্যবসায় প্রসারের লক্ষ্যে এটা করলে নেকী থেকে বঞ্চিত হবে।

প্রশ্নকারী : আহমাদ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (৮/৪০৮) : জনৈক প্রবাসীর গৃহে পাঠদানের সুবাদে গৃহকত্রীর সাথে অনৈতিক সম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে তার মেয়ের সাথে আমার সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের পরও পূর্বের ন্যায় অনৈতিক সম্পর্ক চলতে থাকে। বর্তমানে আমি দুই সন্তানের পিতা। ছহীহ আক্বীদা গ্রহণ করার পর সব বুঝতে পেরে গত আড়াই বছর যাবৎ নিজ স্ত্রী থেকে দূরে রয়েছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?
প্রশ্ন (৩/৩২৩) : চিকিৎসা হিসাবে তাবীয ব্যবহার করা যাবে কি? যদি এটা শিরক হয়, তবে অন্যান্য চিকিৎসা গ্রহণ করাও কি শিরক হবে?
প্রশ্ন (২৯/৩৮৯) : বাগানে ফল পরিপক্ক বা খাওয়ার উপযোগী হওয়ার আগেই গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/৩২৯) : আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ঐ বছর রামাযানে আমি ছিয়াম রাখিনি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৬/২০৬) : একটি মেয়ে একটি ছেলের সাথে পালিয়ে বিবাহ করে সংসার করছে। পিতা মেয়েকে ত্যাজ্য করেছে। উক্ত বিবাহ ও ত্যাজ্যকরণ সঠিক হয়েছে কি? এক্ষণে পিতার করণীয় সম্পর্কে শরী‘আতের নির্দেশনা কি? - সাইফুযযামান, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রশ্ন (৪/২৮৪) : আমি মামার দোকানে তিন বছর যাবৎ কর্মরত আছি। প্রথমে মামা আমাকে হাত খরচের জন্য ক্যাশ থেকে অল্প কিছু নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু এক মাস পর থেকে আমাকে বেতন দেন। আর ক্যাশ থেকে নেওয়ার বিষয়ে কিছু না বলায় আমি তা নিতে থাকি এবং প্রায় তিন লক্ষ টাকা নিয়ে ফেলেছি। এখন আমি দারুণভাবে লজ্জিত। আমার জন্য করণীয় কি? - -শামীম আহমাদ, ভাঙ্গুড়া, পাবনা।
প্রশ্ন (৩৬/৪৭৬) : দাড়ি নেই এমন মুসলমানকে সালাম দেওয়া যাবে কী?
প্রশ্ন (১০/৪৫০) : ১০. একজন ভাই কয়েক মাস পূর্বে তার চাকুরী হারিয়েছে। একদিন সে আমার কাছে এসে বলল যে, সে খুবই অর্থনৈতিক দুর্দশায় আছে। ইতিপূর্বে সে সচ্ছল জীবন যাপন করত। আমি তার দুরবস্থা দেখে আমার যাকাত ফান্ড থেকে ত্রিশ হাযার টাকা প্রদান করি। প্রশ্ন হ’ল এই দানটি যাকাত হিসাবে গণ্য করা যাবে কি? - -জাহিদ, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২/১৬২) : জেনে-শুনে সুদ-ঘুষ গ্রহীতা, মদ বিক্রেতা ইত্যাদি হারাম উপার্জন কারী ব্যক্তিদের অর্থ মসজিদ নির্মাণের জন্য গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : ‘আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেওয়া এক হাযার বছর নিজ বাড়িতে রাতে ইবাদত করা এবং দিনে ছিয়াম পালন করার চেয়েও উত্তম’। উক্ত মর্মের হাদীছটি ছহীহ কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (০৬/৪০৬) : ছিয়াম অবস্থায় চোখে, কানে বা নাকে ড্রপ দেওয়া যাবে কি? - রুকসানা ইয়াসমীন, কুমিল্লা।
আরও
আরও
.