উত্তর : ঘুষ নেওয়া ও দেওয়া দু’টিই হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়কে লা‘নত করেছেন (আবুদাঊদ, তিরমিযী, সনদ ছহীহ, মিশকাত হা/৩৭৫৩)। তাই ঘুষ দিয়ে চাকরী নেওয়া জায়েয নয়। এতে একদিকে ঘুষ প্রদানের কবীরা গুনাহ হয়, অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হ’লে অন্য চাকরী প্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়। এক্ষণে যদি ঐ ব্যক্তি প্রকৃতপক্ষে চাকরীর যোগ্য বিবেচিত হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তার বেতন হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে তাকে ঘুষ প্রদানের জন্য তওবা ও এস্তেগফার করতে হবে।

আর যদি সে তার কর্মক্ষেত্রে অযোগ্য হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহ’লে তার জন্য ঐ চাকরীতে থাকা এবং বেতন নেয়া বৈধ হবে না, বরং তার উপার্জন হারাম হয়ে যাবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৩১-৩২)। এক্ষেত্রে তাঁর উচিৎ হবে, খালেছ নিয়তে তওবা করা এবং উত্তম রিযিক অনুসন্ধান করা। রাসূল (ছাঃ) বলেন, হে লোক সকল! তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর। কেননা কোন ব্যক্তিই তার জন্য নির্ধারিত রিযিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিযিক প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর। যা হালাল তা গ্রহণ কর এবং যা হারাম তা বর্জন কর (ইবনু মাজাহ হা/২১৪৪; ছহীহুল জামে‘ হা/২৭৪২)।

প্রশ্নকারী : আল-আমীন, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (২২/২২২) : মি‘রাজে গিয়ে রাসূলুল্লাহ (ছাঃ) ৫০ ওয়াক্ত ছালাত নিয়ে মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করতে আসলে তাঁর পরামর্শে আল্লাহর নিকট থেকে কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়। এ বিষয়টি ছহীহ হাদীছের আলোকে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৩/৩৮৩) : অনেক আলেম বলে থাকেন, সরাসরি কুরআন হাদীছ অনুযায়ী বর্তমানে আমল করা যাবে না। কারণ কুরআন হাদীছ বুঝার বিষয় আছে। তাই চার ইমামের যেকোন একজনের অনুসরণ করতে হবে।
প্রশ্ন (৯/৩২৯) : ইমামের পিছনে প্রথম কাতার থেকে শারঈ পর্দাসম্মতভাবে মহিলারা কাতারের বামে ও পুরুষরা ডানে দাঁড়ায়। এভাবে জামা‘আতে ছালাত আদায় বৈধ হবে কি? উল্লেখ্য যে, মহিলাদের ব্যাপক উপস্থিতির কারণে মসজিদের পিছনের দিকে ছালাতের ব্যবস্থা করা কঠিন হয়ে যায়। - -রফীকুল ইসলাম, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৬/২০৬) : স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানের অধিকারী হবেন কে?
প্রশ্ন (৩৮/৭৮) : সন্তান প্রসবের পর চল্লিশ দিনের আগে যদি নিফাস বন্ধ হয়, তাহ’লে কি ছালাত, ছিয়াম পালন করতে হবে?
প্রশ্ন (২৪/২৬৪) : মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মানুষ ৪০ কদম পথ অতিক্রম করতেই মৃতের হিসাব শুরু হয়। বহুল প্রচলিত এই কথাটির কোন সত্যতা আছে কি? - -যহূরুল ইসলামবিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (১২/৪১২) : আমাদের এলাকায় কোন ধনাঢ্য ব্যক্তি মারা গেলে দাফনের আগে গরু-খাসী যবহ করে জনসাধারণকে খাওয়ানো হয়। অতঃপর দাফন করা হয়। শরী‘আতে এ ধরনের কোন বিধান আছে কি? উক্ত অনুষ্ঠানে যোগদান করা ও সেই খানা খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/১৫৮) : হযরত মূসা (আঃ) শেষনবীর উম্মত হ’তে চেয়েছিলেন কি? একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (১২/৫২) : জনৈক ব্যক্তি তার মা, ভাই, বোন এবং ছেলে-মেয়ে রেখে মারা গেছেন। এক্ষণে তার মা ছেলের সম্পদ হ’তে কতটুকু অংশ পাবেন? - -মুখলেছুর রহমান, রংপুর।
প্রশ্ন (২৫/৬৫) : মৃত ব্যক্তির কবরের পাশে নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : ছালাতে পবিত্র কুরআনের যেকোন সূরার ৩ আয়াতের কম তেলাওয়াত করলে ছালাত হবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : চুল পড়ে যাওয়ার কারণে নতুন চুল গজানোর জন্য যে চিকিৎসা গ্রহণ করা হয় তা কি শরী‘আত সম্মত?
আরও
আরও
.