উত্তর : ছেলেদের জন্য রূপার আংটি ব্যবহার করা জায়েয। রাসূল (ছাঃ) এবং ছাহাবায়ে কেরাম রূপার আংটি ব্যবহার করেছেন (বুখারী হা/৫৮৬৬; ছহীহাহ হা/১১৯২)। নববী (রহঃ) বলেন, পুরুষের জন্য রূপার আংটি ব্যবহার করা বৈধ হওয়ার ব্যাপারে ইজমা‘ রয়েছে’ (আল-মাজমূ‘ ৪/৪৪৪)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘রূপার আংটি ব্যবহার করা সকল ইমামের ঐক্যমত্যে বৈধ। কারণ নবী করীম (ছাঃ) থেকে ছহীহভাবে প্রমাণিত যে, তিনি রূপার আংটি গ্রহণ করেছিলেন এবং তাঁর ছাহাবীগণও আংটি ব্যবহার করেছিলেন’ (মাজমূঊল ফাতাওয়া ২৫/৬৩)। উল্লেখ্য যে, পুরুষের জন্য সোনা ভিন্ন অন্য কোন ধাতু দিয়ে তৈরী অলংকার ব্যবহার করা যাবে না, যদি তা নারীদের সদৃশ হয়। যেমন কানের দুল, চেইন, ব্রেসলেট। এছাড়া কোন ভ্রান্ত আক্বীদা নিয়েও আংটি বা ব্রেসলেট ইত্যাদি ব্যবহার করা যাবে না।

প্রশ্নকারী : যহীরুল ইসলাম, রাজশাহী।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২৭/৩০৭) : কিছুদিন আগে আমি একজনের নিকট থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম। পরবর্তীতে তা পরিশোধ করার সময় ঐ ব্যক্তি ফেরত নিতে অস্বীকৃতি জানায়। উক্ত টাকা কি আমি ভোগ করতে পারব, না দান করে দিতে হবে?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈকা পাত্রী সব দিক দিয়ে ভালো। কিন্তু সে মূলত জারজ সন্তান। এরূপ নারীকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে অন্যত্র গিয়ে হোয়াটস এ্যাপে ৩ তালাক লিখে পাঠানোর আধা ঘন্টা পর ভুল বুঝে ম্যাসেজ ডিলিট করে দেয়। ম্যাসেজটি স্ত্রী দেখেওনি। এতে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৯/৯) : রামাযান ব্যতীত অন্য সময়ে বিতর ছালাত জামা‘আতে আদায় করা যাবে কি? - -মাসঊদ রাণা, রাজশাহী।
প্রশ্ন (২৮/১০৮) : প্রসিদ্ধ ৬ টি কিতাবকে ‘ছিহাহ সিত্তাহ’ বলা যাবে কি? নামটির প্রচলনের কারণ কি? - -রোকনুযযামান, আজিজুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (৩৫/১৫৫) : সূরা বাক্বারাহ ১১৯ নং আয়াতের তাফসীর সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : কেউ যদি বিনা কারণে ছালাতের শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দেয় তাহ’লে তার ছালাত কি বাতিল হয়ে যাবে?
প্রশ্ন (৩৯/২৭৯) : পাকা চুল-দাড়ি উঠিয়ে ফেলায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৬/২০৬) : আমাদের এলাকায় জানাযার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে আধা ঘণ্টা বা তার চেয়েও বেশী সময় ধরে বিভিন্ন জন বক্তব্য দেন। এর শারঈ বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/৪৪৫) : জানাযার ছালাতে সূরা ফাতিহা ও অন্য ক্বিরাআত সরবে পড়তে হবে না নীরবে পড়তে হবে?
প্রশ্ন (৩৩/৩১৩) : কোন্ কোন্ পাপ আল্লাহ ক্ষমা করবেন না? জুববুল হুযুন কী? তাতে কারা প্রবেশ করবে?
আরও
আরও
.