উত্তর : ইসলামী জ্ঞান অর্জন একটি ইবাদত। এর মাধ্যমে মুসলিমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করে এবং পরকালে আম্বিয়া, ছিদ্দীকীন, শুহাদা ও ছালেহীনদের সাথে জান্নাতের সর্বোচ্চ স্তরে অবস্থানের আশা রাখে। উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) বলেছেন, আনছার মহিলারা কতই না উত্তম! লজ্জা তাদেরকে দ্বীনের গভীর জ্ঞান অর্জনে বাধা দিতে পারেনি’ (মুসলিম হা/৩৩২; আবুদাউদ হা/৩১৬)। প্রয়োজনে গায়রে মাহরাম শিক্ষকের নিকট থেকে শিক্ষা গ্রহণ করা জায়েয। তবে সেক্ষেত্রে আবশ্যকীয় শর্ত হ’ল পূর্ণ পর্দা ও হিজাবের বিধান পালন করা (নূর ২৪/৩১), লজ্জাস্থান হেফাযত করা, ভদ্রতা বজায় রেখে কথা বলা, কমনীয় সুরে কথা না বলা, একান্তে না থাকা, নারী-পুরুষের অপ্রয়োজনীয় মিশ্রণ এড়িয়ে চলা, অনলাইনে ক্যামেরা অফ রাখা এবং প্রয়োজনে মাহরাম বা একজন বিশ্বস্ত নারীর উপস্থিতি থাকা (আহযাব ৩৩/৩২)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, মুর্শিদাবাদ, ভারত।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৬/৪৪৬) : আমাদের এলাকায় অনেক মহিলা মাথা থেকে ঝরে পড়া অতিরিক্ত চুল বিক্রয় করে। এটি কি জায়েয হবে? - -মা‘ছূমা বেগম, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (৭/৪০৭) : কারু সুস্থতা কামনা বা বিপদমুক্তির জন্য ছিয়াম রাখা যাবে কি?
প্রশ্ন (১৪/৯৪) : সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা কুরবানী করেনি, তাদেরকে সমাজের অংশ থেকে গোশত দেওয়া যাবে কি? কুরবানী দাতারা ফক্বীর-মিসকীনদের অংশ থেকে পুনরায় গোশত নিতে পারবে কি?
প্রশ্ন (৭/৪৭) : জনৈক বক্তা বলেন, এক বালতি গরুর পেশাবে চাদর ভিজিয়ে তা গায়ে দিয়ে ছালাত আদায় করলে ছালাত হয়ে যাবে। একথার কোন সত্যতা আছে কি? - -হাসান হাফীয, আশুলিয়া, ঢাকা।
প্রশ্ন (১২/৩৭২) : দিনের বেলায় স্বপ্নদোষ হ’লে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২২/২২) : ইয়াতীম শিশুর পিতার পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ কার যিম্মায় থাকবে? মায়ের যিম্মায় থাকবে না দাদা, চাচা বা নানার কাছে?
প্রশ্ন (৩/২৪৩) : বার বার বলা সত্ত্বেও পিতা যাকাত আদায় করে না। এক্ষণে সন্তানের জন্য তার অর্থ গ্রহণ করা শরী‘আত সম্মত হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : ‘আখেরী চাহার সোম্বা’ কাকে বলে। শরী‘আতে এরূপ কোন দিবসের অনুমোদন আছে কি? - -নাঈমুর রহমান নাঈম।
প্রশ্ন (৩৮/৩৮) : নারীরা পিতা, ভাই, সন্তান তথা মাহরাম পুরুষদের সামনে কতটুকু পরিমাণ সৌন্দর্য প্রকাশ করতে পারবে? জনৈক আলিম বলেন, মুখ ও হস্তদ্বয় ব্যতীত অন্য কিছু তাদের সামনে প্রকাশ করা যাবে না। একথা সঠিক কি? - -বিলকীস আরা, নরেন্দ্রপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৬/৭৬) : আমার পিতা প্রবাসী। বাসায় মা ও বড় বোনকে নিয়ে আমি থাকি। বাসার প্রয়োজন মেটানোর জন্য পাশে আত্মীয়-স্বজন আছেন। এক্ষণে মা ও বোনকে একাকী রেখে ওমরাহ সফরে যাওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : তাবলীগের জনৈক মুরববী বলেন, আল্লাহ যার প্রতি দিনে দশবার রহমতের দৃষ্টিতে তাকান তার জামা‘আতে ছালাত পড়ার সুযোগ হয়। আর যার দিকে ৪০ বার রহমতের দৃষ্টিতে তাকান তার হজ্জ করার সৌভাগ্য হয়। আর যার দিকে ৭০ বার তাকান তার তাবলীগে যাওয়ার সুযোগ হয়। উক্ত বক্তব্য কি সঠিক।
প্রশ্ন (২৭/১৮৭) : সন্তান জন্মদানের সময় মা মারা যাওয়ায় উক্ত সন্তানের সহোদর বড় বোন ব্যতীত দুগ্ধ দানের কেউ নেই। এমতাবস্থায় বোনের দুগ্ধদান জায়েয হবে কি?
আরও
আরও
.