উত্তর : হ্যাঁ, একজন মুসলিম নবী করীম (ছাঃ)-এর সাধারণ অভ্যাসগত সুন্নাত সমূহ (যেমন তাঁর খাওয়ার পদ্ধতি, ঘুমানোর ধরন এবং পোষাকের ধরন) অনুসরণ করলে ছওয়াব পাবেন, যদি তিনি তাঁর অনুসরণ ও অনুকরণের নিয়ত করেন। তবে কিছু বিদ্বান মনে করেন যে, সহজাত বা প্রাকৃতিক কাজগুলোর (যেমন হাঁটা বা বসা) জন্য ছওয়াব পাওয়া যাবে না যতক্ষণ না তাতে ভালোবাসা ও অনুসরণের নিয়ত থাকে। আর ছওয়াব লাভের উদ্দেশ্যে এই কাজগুলো করা মুস্তাহাব বা উত্তম। ইমাম গাযালী (রহঃ) বলেন, জেনে রেখো, সৌভাগ্যের চাবিকাঠি হ’ল সুন্নাহর অনুসরণ এবং রাসূলুল্লাহ (ছাঃ)-এর প্রতিটি পদক্ষেপে তাঁকে অনুকরণ করা। তা তাঁর বাহিরের কাজ হোক বা ভেতরের, তাঁর নড়াচড়া হোক বা স্থিরতা। এমনকি তাঁর খাওয়ার ধরন, দাঁড়ানো, ঘুমানো এবং কথা বলার পদ্ধতির ক্ষেত্রেও এটি প্রযোজ্য। আমি এ কথা কেবল তাঁর আদব বা শিষ্টাচারের ক্ষেত্রে বলছি না, বরং এটি মানুষের সকল অভ্যাসগত কাজের ক্ষেত্রেও প্রযোজ্য। এর মাধ্যমেই পূর্ণাঙ্গ অনুসরণ (ইত্তিবায়ে মুতলাক) অর্জিত হয়। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘বল, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ কর, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন’ (আলে-ইমরান ৩/৩১)। সুতরাং এই অনুসরণের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে তোমার এমন বলা উচিত নয় যে, এগুলো তো কেবল অভ্যাসগত বিষয়, এখানে অনুসরণের কোন বিশেষ অর্থ নেই। কারণ এমন ভাবনা তোমার জন্য সৌভাগ্যের এক বিশাল দরজা বন্ধ করে দেবে (ইবনুল হাজ্জ, আল-মাদখাল ১/১৪৩)।

প্রশ্নকারী : আব্দুল্লাহিল কাফী, গোদাগাড়ী, রাজশাহী।








প্রশ্ন (৩৮/১৯৮) : বাড়িতে কয়েকজন একত্রে জামা‘আতে ছালাত আদায় করলে মসজিদে জামা‘আতে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : কোন বিবাহিতা মহিলা স্বামী-সন্তান ফেলে অভিভাবকের অনুমতি ব্যতীত অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলা পিতার সম্পদের অংশ পাবে কি? তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক ব্যক্তি গোসল ফরয হওয়া অবস্থায় মারা গেলে স্থানীয় মুরববীদের পরামর্শে তাকে দু’বার গোসল দেয়া হয়। এটা সুন্নাহসম্মত হয়েছে কি?
প্রশ্ন (৩২/১১২) : বর্তমানে পণ্য বিক্রয়ের সাথে সাথে নানা অফার দেয়া হচ্ছে। যেমন ১০টি বই কিনলে ওমরাহ করার সুযোগ। যাতে লটারীর মাধ্যমে ১জন সুযোগ পায়। মূলত উক্ত বইয়ের মূল্যের মধ্যে ওমরাহ করানোর খরচের চেয়ে অধিক অর্থ তুলে নেয়া হচ্ছে। তারপর লটারীর মাধ্যমে ১ জনকে নির্বাচন করে ওমরায় পাঠানো হচ্ছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/৬২) : জাপানে কারো সঙ্গে দেখা হ’লে সে দেশের সংস্কৃতির অংশ হিসাবে মাথা হালকা ঝুঁকিয়ে আরিগাতো বলা হয়। এভাবে মাথা ঝুঁকানো কি জায়েয?
প্রশ্ন (৮/২০৮) : ছালাতের সময় জামার হাতা গুটিয়ে রাখায় কোন বাধা আছে কি? - আরীফ, কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৩৬/২৩৬) : আমাদের অনেক বইয়ের ভিতরের অংশে অনেক ছবি থাকে যেগুলোর জীবন আছে। এসব ছবির কারণে ফেরেশতাগণ ঘরে প্রবেশ করতে পারবে কি?
প্রশ্ন (২৮/৪৬৮) : খাৎনা অনুষ্ঠান করা এবং দাওয়াত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : পেশাব করার পরে কিছু অংশ কাপড়ে লেগে যায় বলে মনে হয়। এমতাবস্থায় করণীয় কি?
প্রশ্ন (১৭/৪৫৭) : আমাদের ইমাম ছাহেব প্রতিদিন ফজর ছালাতের শেষ রাক‘আতে হাত তুলে দো‘আ করেন। এমনকি একদিন দো‘আ করতে ভুলে গেলে সহো সিজদাও দিয়েছেন। এভাবে দোআ কুনূত নিয়মিত পড়ার কোন বিধান শরী‘আতে আছে কি? প্রতিদিন এরূপ করতে যেসব মুছল্লী ইচ্ছুক নয় তাদের জন্য করণীয় ক - -যুবায়ের হক, আসাম, ভারত।
প্রশ্ন (৪০/৪০) : গ্রামে গেলে বিভিন্ন স্থানে পড়ে থাকা ব্যক্তি মালিকানাধীন ফল আমরা খেয়ে থাকি। এটা কতটুকু জায়েয হবে? - -সোহেল রানাতেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৯/২৬৯) : ইসলামিক টিভিতে শরী‘আত পরিপন্থী বহু বিজ্ঞাপন দেওয়া হয়। এগুলির জন্য কর্তৃপক্ষ কিরূপ শাস্তির সম্মুখীন হবে? তারা যেসব উপকারী ও মানুষের জন্য কল্যাণকর বিষয়াদী প্রচার করছে এগুলি কি উক্ত শাস্তির জন্য কাফফারা স্বরূপ হবে?
আরও
আরও
.