উত্তর : সাধারণভাবে টেবিল গেম (লুডু) হ’ল সেই ‘নারদ’ যার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। যেমন নবী করীম (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি নারদাশির (ছক্কা দিয়ে নারদ) খেলল, সে যেন তার হাত শূকরের মাংস ও রক্তে রঞ্জিত করল’ (মুসলিম হা/২২৬০; মিশকাত হা/৪৫০০)। আলী (রাঃ) বলেন, ‘দাবা (শতরঞ্জ) হ’ল অনারবদের (অমুসলিমদের) জুয়া’ (বায়হাকবী, হা/২০৯২৮; মিশকাত হা/৪৫১০)। নারদাশির হ’ল নারদ বা টেবিল গেম (লুডু জাতীয়)। এটি নিষিদ্ধ হওয়ার ব্যাপারে আরও অনেক হাদীছ রয়েছে এবং অধিকাংশ বিদ্বান এর হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন। অনুরূপভাবে তাসের সাথে ঐতিহাসিকভাবে জুয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। তাই তাস খেলাও অধিকাংশ বিদ্বানের মতে নিষিদ্ধ। ক্যারাম খেলাও একটি সময় অপচয়কারী ও জুয়ার সাথে সম্পৃক্ত, যার কোন স্বাস্থ্যগত কল্যাণ নেই। অতএব এসব খেলা মুসলমানের জন্য অবশ্য বর্জনীয়। চাই এসব খেলা বাস্তব জীবনে হোক অথবা কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে, সবই একই হুকুমের অন্তর্ভুক্ত।

প্রশ্নকারী : মিনহাজ পারভেয, রাজশাহী।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২১/১৮১) : রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর বিশেষ কিছু বান্দা আছে যারা কিছু নিদর্শন দেখে লোকদের চিনতে পারে (ছহীহাহ হা/১৬৯৩)। হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (৩৮/৭৮) : চোরাইপথে পণ্য আমদানী-রপ্তানীর ব্যবসা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : জামা‘আত শেষ হওয়ার পর আগত কোন মুছল্লীর সাথে প্রথম জামা‘আতের কোন মুছল্লী পুনরায় তার সাথে জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? এটা কোন্ প্রকারের ছালাত হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২/২) : জনৈক ব্যবসায়ী কিছু টাকা জমা রাখে বিপদের সময়ে কাজে লাগানোর জন্য। কোন লোকের প্রয়োজনে তা কর্য দেয়া হয়। সে সময় মত টাকা ফেরত দিতে না পারায় কর্যদাতা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গ্রহীতা কিছু টাকা বেশী দিতে চায়। এটা নেয়া যাবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : একটি খাস জমি নিয়ে একই সমাজভুক্ত মসজিদের মুছল্লীদের সবার সিদ্ধান্ত ছিল তা মসজিদের নামে হোক। কিন্তু সমাজের দু’জন প্রভাবশালী ব্যক্তি গোপনে জমিটি নিজেদের নামে করে নেয়। পরবর্তীতে সবাই বিষয়টি জেনে যায়। একে কেন্দ্র করে মুছল্লীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং সমাজের একদল মুছল্লী নতুন একটা মসজিদ নির্মাণ করে আলাদা হয়ে যায়। আর এগুলো প্রায় ৩৬ বছর আগে ঘটেছে। এখন প্রশ্ন হ’ল, আলাদা এই নতুন মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি? - -ওমর সরদার, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৮/৮) : আমাদের ১৫ বছরের সংসার। সন্তান হয় না। ব্যয়বহুল চিকিৎসার পর ডাক্তার আমার স্ত্রীকে টিউবের মাধ্যমে অন্য পুরুষের সিমেন পুশ করেছে। আমার স্ত্রী এখন সন্তান সম্ভবা। প্রশ্ন হ’ল এই চিকিৎসা কি শরী‘আত সম্মত হয়েছে? উক্ত সন্তান কি জারজ হিসাবে সম্পত্তি হ’তে বঞ্চিত হবে? এই সন্তান কি আমাকে পিতা ডাকতে পারবে? এই সন্তানের বিষয়ে ইসলামের নির্দেশনা জানতে চাই।
প্রশ্ন (১২/১৩২) : গোসল কি ওযূর বিকল্প হ’তে পারে? কেউ যদি ভুলবশতঃ কেবল গোসল করে ছালাত আদায় করে, তবে তা কবুল হবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : জনৈক ব্যক্তি হাফেযদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কুরআন খতম করান এবং কবরের পাশে নিয়ে গিয়ে পিতা-মাতার জন্য দো‘আ করানো হয়। এছাড়াও মীলাদ মাহফিল ও চল্লিশা পালন করা হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩/২০৩) : ঈদগাহের মাঠে খেলাধূলা সহ বিজয় দিবস, পহেলা বৈশাখ ইত্যাদি অনুষ্ঠান করা যাবে কি? - -ইউসুফ আলী কান্তনগর পূর্বপাড়া, নাটোর।
প্রশ্ন (২৮/৩৮৮) : আমাদের এলাকা সহ আশপাশের কোথাও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এমতাবস্থায় নিজ অবস্থানস্থল থেকে মহামারী কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়লে জামা‘আত পরিত্যাগ করে বাড়িতে ছালাত আদায় করা বৈধ হবে?
প্রশ্ন (১৬/২৯৬) : হানাফী মাযহাবের ভাইয়েরা বলেন যে, ফিক্বহ শাস্ত্রের উৎপত্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে হয়েছে। দলীল হিসাবে বলেন, একবার মু‘আয ইবনু জাবালকে রাসূলুল্লাহ (ছাঃ) ইয়ামনে গভর্ণর করে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, কিভাবে বিচার করবে? তিনি বললেন, কুরআন দ্বারা। রাসূল (ছাঃ) বললেন, কুরআনে না পেলে? তিনি বললেন, হাদীছ দ্বারা। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হাদীছে না পেলে? তিনি বললেন, আমি আমার রায় দ্বারা ইজতিহাদ করব। তখন তিনি তার উপর খুশী হ’লেন। এ হাদীছ কি ছহীহ?
প্রশ্ন (১/৩২১) : আযান ও এক্বামতের মধ্যে দু’রাক‘আত ছালাত আদায় করা মুস্তাহাব। এক্ষণে এই ছালাত নারীদের জন্যও কি মুস্তাহাব?
আরও
আরও
.