উত্তর : ডান হাতের আংগুল দ্বারা তাসবীহ গণনা করা সুন্নাত (তিরমিযী হা/৩৫৮৩, সনদ হাসান)। তা আংগুলের ডগা, গিরা কিংবা রেখা যেভাবে ব্যবহার করলে সহজ হবে সেভাবে গণনা করবে। আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) বলেন, ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে দেখেছি তিনি তাঁর ডান হাতে তাসবীহ গণনা করেছেন (আবুদাউদ হা/১৫০২)। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর ডান হাত ছিল তাঁর পবিত্রতা ও খাদ্য গ্রহণের জন্য, আর তাঁর বাম হাত ছিল পায়খানা-প্রস্রাব এবং অন্যান্য অপবিত্রতার কাজের জন্য’ (আবুদাউদ হা/৩৩; মিশকাত হা/৩৪৮)। অতএব তাসবীহ গণনার ক্ষেত্রে ডান হাতের কথা বলা হয়েছে, বুড়ো আংগুল বা কড়ে আংগুল কোন দিকের কথা বলা হয়নি। তবে প্রয়োজনে বাম হাতেও করা যাবে।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, ঢাকা।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৭/১৬৭) : প্রতিবেশী হিন্দু হ’লে তার প্রতি প্রতিবেশীর হক আদায় করতে হবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৯/১২৯) : আমি একটি হজ্জ এজেন্সীতে চাকুরী করি। এরা ব্যাংকে ঋণ নিয়ে হজ্জ ব্যবসা করে। অন্যদিকে হাজীদের সাথে চুক্তি ঠিক রাখে না। এরূপ প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েয হবে কি? - -মাহবূব, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩৩/১১৩) : ক্বাযা ছালাত আদায় করার সময় সুন্নাত আদায় করতে হবে কি? উক্ত সুন্নাত না পড়লে কি গোনাহ আছে?
প্রশ্নঃ (৯/৪০৯) : অপবিত্র অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৮/১২৮) : কুর্দীদের পরিচয় ও আক্বীদা-বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -অহীদুল ইসলাম, গোপালগঞ্জ।
প্রশ্ন (১০/১৩০) : মসজিদের আন্ডার গ্রাউন্ডে মহিলাদের জন্য কাতারের ব্যবস্থা করা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৭০) : বর্তমান সমাজে পানি পরিশোধনের বিষয়টি খুবই প্রচলিত। এক্ষণে নাপাক পানি পরিশোধন করলে কি তা পাক হয়ে যাবে?
প্রশ্ন (৮/২০৮) : হতাশা, চিন্তা ও দুর্দশার সময় সূরা ক্বাছাছ-এর ২৪ আয়াতটি দো‘আ হিসাবে পাঠ করা যাবে কি? যেটি মূসা (আঃ) পাঠ করেছিলেন?
প্রশ্ন (৩৮/৭৮) : কুকুরের গায়ে কাপড় লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে কি? ঐ কাপড় পরিধান করে ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : জনৈক আলেম বলেন, ইবরাহীম (আঃ) আমাদের ‘জাতির পিতা’-একথা ভুল। বরং তিনি কুরায়েশ বংশের পিতা। এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/৩৯১) : আমাদের সমিতি থেকে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করে ফ্যান ক্রয়ের জন্য কোম্পানীতে অগ্রিম টাকা জমা দেয়া হয়। অতঃপর করোনা পরিস্থিতির কারণে তারা সময়মত তা ডেলিভারী না দিয়ে অন্যত্র বিক্রয় করে দেয়। এখন তারা মাল না থাকায় পূর্বে গৃহীত প্রত্যেক ফ্যানের সাথে অতিরিক্ত ১০০ টাকা করে লাভ দিয়ে অগ্রিম প্রদত্ত টাকা ফেরত দিতে চাচ্ছে। উক্ত লভ্যাংশ সহ টাকা নেওয়া যাবে কি? এটা টাকার বিনিময়ে অধিক টাকা নেওয়ার নামান্তর হবে কি?
প্রশ্ন (৩৫/৭৫) : জিনের আছর হলে কবিরাজের ঝাড়ফুঁক বা তাবীয নাজায়েয হলেও এর দ্বারা অধিকাংশ ক্ষেত্রে জিনের আছর থেকে মুক্তি পাওয়া যায়। অন্য দিকে এর আশ্রয় না নিলে চরম বিপদে পড়তে হয়। এক্ষেত্রে করণীয় কি?
আরও
আরও
.