উত্তর : শী‘আ রাফেযীদের পিছনে ছালাত আদায় করা যাবে না। বরং ইমামের আকবীদা শী‘আ হ’লে একাকী ছালাত আদায় করবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২/৩৯৬, ১২/১০৭)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, যার থেকে কোন বিদ‘আত বা পাপাচার প্রকাশ পায়নি এমন ব্যক্তির পিছনে পাঁচ ওয়াক্ত ছালাত, জুম‘আ এবং অন্যান্য ছালাত আদায় করা চার মাযহাবের ইমামদের সর্বসম্মত মতে বৈধ..। কিন্তু যদি মুক্তাদী নিশ্চিতভাবে জানে যে ইমাম এমন বিদ‘আতী, যে মানুষকে তার বিদ‘আতের দিকে আহবান করে অথবা প্রকাশ্য ফাসেক তার পিছনে ছালাত আদায় করা যাবে না। আর ইমাম যদি এমন হয়, যাকে ছাড়া অন্য কারও পিছনে ছালাত আদায়ের সুযোগ নেই যেমন জুম‘আ ও ঈদের ইমাম, অথবা হজ্জের আরাফার দিন মানুষের ইমাম। এ ধরনের পরিস্থিতিতে সালাফ ও খালাফ উভয় যুগের অধিকাংশ আলেমের মতে মুক্তাদী তার পিছনে ছালাত আদায় করবে (মাজমূউল ফাতাওয়া ২৩/৩৫১-৩৫৬)।

প্রশ্নকারী : আব্দুন নূর, কালাই, জয়পুরহাট।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/১০১) : সাধারণ মানুষ কাউকে কল্যাণের শিক্ষা দিলে সেও কি আল্লাহ, ফেরেশতা ও সমগ্র সৃষ্টজীবের প্রার্থনায় শামিল হবে?
প্রশ্ন (১১/৫১) : মসজিদের ডান দিকের পশ্চিমে পৃথক কোন বাড়িতে মহিলারা জুম‘আর ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজনের কবরস্থানে যাওয়া সম্ভব না হ’লে একা একা যেকোন স্থান হ’তে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : প্রবাস থেকে মোবাইলে বিবাহ সম্পন্ন হওয়ার পর কতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকতে পারবে? তিনমাসের মধ্যে নির্জনবাস না হ’লে সম্পর্ক বাতিল হয়ে যাবে এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : জুম‘আ মসজিদে খুৎবার পরে মসজিদের সভাপতি দাঁড়িয়ে কিছুক্ষণ বক্তব্য দেন। এরপরে ছালাত শুরু হয়। উক্ত সময়ে সভাপতি ছাহেবের বক্তব্য দেওয়ার বৈধতা আছে কি? - -মুহাম্মাদ কেরামত আলী, বুধহাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (২৩/২৩) : আমার স্বামী পরহেযগার ও ইনছাফকারী। সার্বিক সামর্থ্য থাকা সত্ত্বেও আমার বাধাতেই তিনি দ্বিতীয় বিবাহ করেননি। এভাবে কেবল ঈর্ষা ও ভালোবাসার কারণে তাকে বিবাহে বাধা দেওয়ার কারণে আমি গোনাহগার হব কি?
প্রশ্ন (৩২/৭২): মে‘রাজে রাসূল (ছাঃ) যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে একটি স্বর্ণের ছাদের চারপাশে প্রজাপতি উড়তে দেখলেন, তখন জিব্রীল (আঃ) তাকে বললেন, প্রজাপতিগুলি একেকটি মানবাত্মা। বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (১৪/২৫৪) : ছালাতুত তাসবীহ পড়া যাবে কি? - -রাসেল মিয়াঁ, পালবাড়ী, নরসিংদী।
প্রশ্ন (৩৮/২৭৮) : জামা‘আত চলাকালে মহিলারা সশব্দে আমীন বলতে পারবে কি?
প্রশ্ন (৩৫/২৩৫) : জনৈক ব্যক্তি কম মূল্যে বাকীতে জমি ক্রয় করে অধিক মুল্যে অন্যের কাছে তা বিক্রি করে পরে টাকা পরিশোধ করে দেয়। এরূপ ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৭/৭) : মসজিদে অনেক সময় মুছল্লী পাওয়া যায় না। দেখা যায়, মুওয়াযযিন আযান দিয়ে একা ছালাত পড়ে সময়ের পূর্বেই বাসায় চলে গেছেন। সেক্ষেত্রে মসজিদে একাই ছালাত আদায় করতে হয়। এভাবে একাকী ছালাত আদায় করলে জামা’আতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : জনৈক ব্যক্তি স্ত্রীকে সরাসরি তালাক না দিয়ে কাযী অফিসের মাধ্যমে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেছে। উক্ত তালাক শুদ্ধ হয়েছে কি? উক্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ আছে কি?
আরও
আরও
.