উত্তর : মহিলা শিক্ষিকার ক্লাস করার সময় মনোযোগ দিয়ে তার কথা শুনবে, প্রয়োজনে প্রশ্ন করবে। তবে তার দিকে বা তার চোখে চোখ রাখবে না। তাছাড়া অন্তর থেকে শিক্ষিকার প্রতি সম্মান রাখবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তুমি মুমিন পুরুষদের বলে দাও, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এটা তাদের জন্য পবিত্রতর। নিশ্চয়ই তারা যা করে সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত’ (নূর ২৪/৩০)। তিনি আরো বলেন, ‘তোমরা যখন তাদের (মহিলাদের) নিকট কোন বস্ত্ত চাইবে তখন পর্দার বাইরে থেকে চাইবে। কেননা এটি তোমাদের ও তাদের অন্তর সমূহের জন্য পবিত্রতর’ (আহযাব ৩৩/৫৩)। বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) হযরত আলী-কে বলেন, ‘হে আলী! তুমি দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না। হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা। কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য বৈধ নয়’ (আহমাদ, তিরমিযী, আবুদাঊদ, মিশকাত হা/৩১১০, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, যে সকল প্রতিষ্ঠানে সাবালক ছেলেরা পড়াশুনা করে সে সকল প্রতিষ্ঠানে নারীদের জন্য একান্ত বাধ্যগত অবস্থা ছাড়া চাকুরী করা উচিৎ নয়।

প্রশ্নকারী : আবিদ, সাভার, ঢাকা।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৯/১৬৯) : ইব্রাহীম (আঃ) বোরাকে চড়ে হাজেরা এবং ইসমাঈল-এর সাথে প্রতিদিন ফিলিস্তীন থেকে মক্কায় দেখা করতে যেতেন মর্মে কোন ঘটনা বর্ণিত হয়েছে কি?
প্রশ্ন (২০/১৪০) : দাঁড়িয়ে খাওয়া ও পান করা সম্পর্কে শরী‘আতের বিধান কী?
প্রশ্ন (১৯/২১৯) : নববী যুগের ন্যায় ছাদে না দাঁড়িয়ে মাইকের মাধ্যমে আযান দেওয়া যদি বিদ‘আত না হয়, তবে তাসবীহ গণনার ক্ষেত্রে কোন যন্ত্র বা তাসবীহ দানা ব্যবহার করা নিষেধ হওয়ার কারণ কি? - -আহসানুল্লাহ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (২/২৪২) : দ্বিতীয় বিবাহের জন্য প্রথমা স্ত্রীর অনুমতি নেওয়া কি আবশ্যক?
প্রশ্ন (২৪/১০৪) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) সূরা ফাতিহা পড়ার পর মাঝে মাঝে জোরে আমীন বলতেন লোকদেরকে এ ব্যাপারে জানানোর জন্য। এটা তার সবসময়কার আমল ছিল না। একথার সত্যতা জানতে চাই। - -ছদরুদ্দীন, জামালপুর।
প্রশ্ন (৩৪/২৩৪) : বালেগ হওয়ার পূর্বে কোন মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার সম্মতি নেওয়া পিতার জন্য আবশ্যক কি? - -আখতারুযযামান, ডেমরা, ঢাকা।
প্রশ্ন (২২/৩০২) : হজ্জে যাওয়ার সামর্থ্য রাখে বা রাখে না এরূপ ব্যক্তিতে খরচ দিয়ে হজ্জ করানোর কোন ফযীলত আছে কি? এছাড়া অনেক কোম্পানী তার ডিলারদের মধ্যে নির্বাচিতদের পুরস্কারস্বরূপ যদি হজ্জে পাঠায়, তাহ’লে মালিক কি এর জন্য কোন ছওয়াব পাবে? - -শহীদুযযামান রামপুরা, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (৩৩/১১৩) : কোন ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার উদ্দেশ্যে কবরস্থানের মাটি মুষ্টিবদ্ধ করে দো‘আ পড়ে একটি পাত্রে রেখে সেই মাটি মহিলারা কবরস্থানে পাঠাতে পারবে কি?
প্রশ্ন (১৯/৪১৯) : আমাদের পাশে একদল যুবক-যুবতী প্রতিদিন রাতে অসামাজিক কর্মকান্ড করে। আমাদের কিছু দ্বীনী ভাই তাদেরকে পিটিয়ে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা ঠিক হবে কি? - -গালিব, নূর আহমাদ রোড, চট্টগ্রাম।
প্রশ্ন (২৯/৩০৯) : আমি পাঁচ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে যাকাত দিয়েছি এবং বাকী অংশ দান করেছি। এক্ষণে আমার যাকাত কবুলযোগ্য হবে কি? না মূল টাকা থেকে যাকাত বের করতে হবে? - আব্দুল আহাদ, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১৩/৪১৩) : ইসলামী সম্মেলনে জনৈক বক্তা বলেন, কবরে নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম, পীর-আওলিয়াদের লাশ অক্ষত থাকে। তাঁদের লাশ মাটিতে খায় না। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩/৩২৩) : জমি বিক্রয়ের বায়নাচুক্তির পর জমি না দিয়ে কয়েক বছর পর উক্ত বায়নামূল্য ফিরিয়ে দিতে চাইলে, ক্রেতা তা নিতে অস্বীকৃতি জানায়। ক্রেতার জীবদ্দশায় তার সন্তানরা তা ফিরিয়ে নেওয়ার ইচ্ছা পোষণ করছে। এক্ষণে ক্রেতার অস্বীকৃতি সত্ত্বেও সন্তানরা তা নিলে বিক্রেতা কি তার পাপ থেকে মুক্তি লাভ করবে?
আরও
আরও
.