উত্তর : সাধ্যমত ক্বিবলার দিকে মুখ করে ছালাত আদায় করবে। না পারলে যেদিকে মুখ থাকবে সেদিকে মুখ করেই ছালাত আদায় করবে (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/৪৩৩-৪৩৫)। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা নিজেদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ৬৪/১৬)। নবী করীম (ছাঃ) বলেছেন, ‘দাঁড়িয়ে ছালাত আদায় করো। যদি না পারো, তবে বসে। যদি তাও না পারো, তবে পাশের্ব কাত হয়ে’ (বুখারী হা/১১১৭; মিশকাত হা/১২৪৮)। নাসাঈ অতিরিক্ত বর্ণনা করেছেন, ‘যদি তাও না পারো, তবে চিৎ হয়ে (পিঠের উপর শুয়ে) ছালাত আদায় করো (নায়লুল আওত্বার ৩/২৩৬)। আল্লাহ বলেন, ‘যারা দঁাড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে’... (আলে ইমরান ৩/১৯১)।

প্রশ্নকারী : মঈনুল ইসলাম, তেরখাদিয়া, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২১/৩৮১) : ওযূর পর লজ্জাস্থান বরাবর পানি ছিটানো আবশ্যক কি? এটা কি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য?
প্রশ্ন (২৬/৪৬৬) : কোন ব্যক্তি যদি বারবার মদ্যপান করে তাহ’লে তাকে কি হত্যা করতে হবে, যেমন আবুদাউদের হাদীছ বর্ণিত হয়েছে?
প্রশ্ন (২৫/৩০৫) : বিবাহের সময় ছেলে-মেয়েদের গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, ভারত।
প্রশ্ন (২৯/১০৯) : নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দু’টিতে কি নির্ভরযোগ্য? এগুলি পড়ে আমল করা যাবে কি? - -ইউসুফ, কামারপাড়া, মাগুরা।
প্রশ্ন (৩০/৪৭০) : ১৯৪৫ সালে আমার বড় বোনের বিয়ে হয়। আমার ভগ্নিপতি ৫০০/= মোহরানা নির্ধারণ করে বিবাহ সম্পন্ন করে। কিন্তু তখন সে মোহরানা পরিশোধ করেনি। পরবর্তীতে আমার বোন এক পুত্র সন্তান রেখে মারা যায়। ঐ ছেলেও ৫ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে মারা যায়। এক্ষণে ঐ মোহরানা পরিশোধ করতে চাইলে তার মূল্যমান বর্তমান হিসাবে হবে না-কি পূর্বনির্ধারিত ৫০০/- টাকা দিলেই যথেষ্ট হবে? এছাড়া ঐ অর্থের হকদার কে হবে?
প্রশ্ন (৪০/৪৮০) : নীরবে ক্বিরাআত পড়া হয় এমন ছালাতে কেউ যদি ভুলক্রমে সরবে ক্বিরাআত পড়ে তাহ’লে তার জন্য সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : সূরাতুল মুল্ক পাঠের কোন বিশেষ ফযীলত আছে কি?
প্রশ্ন (১/৮১) : আমি ইরাক প্রবাসী। আশূরা উপলক্ষে শী‘আরা বিশেষ খাবার রান্না করে এবং বলে যে, এই খাবার আল্লাহর জন্য, কিন্তু এর ছওয়াব হুসাইন (রাঃ)-এর জন্য। আমি যদি তা না খাই তবে অনেক সমস্যায় পতিত হ’তে হবে। এক্ষণে সেটা খাওয়া কি জায়েয হবে? - -আযীয, বছরা, ইরাক।
প্রশ্ন (২৪/৪৬৪) : যিলহজ্জ মাসের প্রথম দশকে শিশুর খাৎনা করা, পশু যবেহ করা যাবে কী? - -ইহসানুল করীম, রাজপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৫/২৪৫) : জামা‘আতে ছালাত আদায়ের গুরুত্ব বেশী, না আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব বেশী? দলীলসহ জানিয়ে বাধিত করবেন। - তানভীর আহমাদ বয়রা, খুলনা।
প্রশ্ন (১৪/২৯৪) : ই‘তিকাফরত অবস্থায় অপর ই‘তিকাফকারীর সাথে বা বাইরের মানুষের সাথে গল্পগুজব করা জায়েয হবে কি? - -হাসানমোল্লাহাট, বাগেরহাট।
প্রশ্ন (১৭/২১৭) : জনৈক আলেম বলেন, আল্লাহ তা‘আলা চারটি বস্ত্ত নিজ হাতে সৃষ্টি করেছেন। অন্যগুলোকে তার নির্দেশে আপনা আপনি হয়েছে। উক্ত বক্তব্য কি সঠিক?
আরও
আরও
.