উত্তর : শ্বশুর-শাশুড়ীকে সম্মান ও শ্রদ্ধা করে আববা-আম্মা বলা যায়। রাসূলুল্লাহ (ছাঃ) ইবনু আববাস ও আনাস (রাঃ)-কে আদর করে ‘ইয়া বুনাইয়া’ বা ‘হে আমার ছেলে’ বলতেন (আবুদাঊদ, নাসাঈ, ইবনু মাজাহ; মিশকাত হা/২৬১৩, ৪৬৫২)। বড়দেরকে শ্রদ্ধা করে ‘চাচাজী’ ও বলা যায়। যেমন বদরের যুদ্ধে মু‘আয ও মু‘আউওয়ায নামক দুই তরুণ প্রবীণ ছাহাবী আব্দুর রহমান ইবনে ‘আউফ (রা)-কে ‘ইয়া ‘আম্মে’ বা ‘হে চাচাজী’ বলে সম্বোধন করেন (বুখারী হা/৩১৪১)।

উল্লেখ্য যে, সূরা আহযাবের ৪নং আয়াতের ব্যাখ্যায় যায়েদ বিন হারেছাকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর পুত্র এবং সালেমকে আবু হুযায়ফার পুত্র হিসাবে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেখানে মূলতঃ তাদেরকে প্রকৃত পুত্র বলে সম্বোধন করা থেকে নিষেধ করা হয়েছে মাত্র (তাফসীর ইবনু কাছীর)। সুতরাং শ্বশুর-শাশুড়ীকে সম্মানসূচক আববা-আম্মা বলে সম্বোধন করা যেতে পারে।






প্রশ্ন (২০/১৮০) : বাড়ী করার জন্য ব্যাংকে নিয়মিত টাকা জমা করি। প্রতি বছর জমাকৃত টাকার যাকাত দিতে হবে কি? - -সৌরভ হাসান, কোতওয়ালী, রংপুর।
প্রশ্ন (৫/৪৪৫) : শেষ রাত্রে তাহাজ্জুদ ছালাত কিংবা ছালাতুত তাওবাহ পড়ার পর হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : পিতা হালাল উপার্জন করেন। কিন্তু দাদী কয়েকটা এনজিও থেকে কিস্তি তোলেন। যৌথ পরিবার হওয়ায় আমাদের মধ্যে হালাল-হারাম সংমিশ্রণ হয়ে যাচ্ছে। দাদা-দাদীকে অনেক বুঝানোর পরও তারা বুঝতে চান না। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৬/৩২৬) সালাম প্রদানের পর বুকে হাত রাখার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (১২/৩৩২) : জনৈকা মহিলার আক্বীক্বা দেওয়া হয়নি। সে অছিয়ত করে যেন তার ছাগলের বাচ্চাটি বড় হ’লে তার পক্ষ থেকে আক্বীক্বা দেওয়া হয়। এক্ষণে তার পক্ষ থেকে আক্বীক্বা দিতে হবে কি?
প্রশ্ন (৩২/১১২) : পিতা-মাতা এবং স্বামীর আদেশ সাংঘর্ষিক হ’লে স্ত্রীর জন্য কার আদেশ মানা যরূরী?
প্রশ্ন (৬/৩৬৬) : ত্বাগূত সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৭/৭) : হযরত ওমর (রাঃ) সম্পর্কে শোনা যায় তিনি রাতে প্রজাদের অবস্থা দেখার সময় জনৈক মাকে শুন্য হাড়ি চড়িয়ে ক্ষুধার্ত শিশুদের সান্ত্বনা দেওয়ার দৃশ্য দেখে স্বয়ং বায়তুল মাল থেকে পিঠে খাদ্যদ্রব্য বহন করে তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। এ ঘটনার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : বিবাহের সময় মোহর নির্ধারণ না করা হ’লে বিবাহের পর করণীয় কি?
প্রশ্ন (৩৩/১১৩) : ছালাতের শেষ রাক‘আতে নারীদের সাদাস্রাব দেখা দিলে ছালাত ছেড়ে দিতে হবে কি? সেক্ষেত্রে ওযূ করে কেবল শেষ রাক‘আত আদায় করলেই চলবে, না পুরো ছালাত আদায় করতে হবে?
প্রশ্ন (৩৭/৪৩৭) : পিতা হারাম-হালালের বিধান না মেনে ব্যবসা করলে তার বাড়িতে সন্তান হিসাবে আমার থাকা-খাওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : ওমর (রাঃ) মেয়েদের মোহরানা নির্ধারণ করে দিলে জনৈক মহিলা তার বিরোধিতা করেছিলেন মর্মে যে ঘটনা প্রচলিত আছে তার প্রমাণ জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.