উত্তর : জানাযার ছালাত চার তাকবীরে আদায় করা সুন্নাত। এছাড়া পাঁচ থেকে নয় তাকবীর পর্যন্তও আদায় করা যায় (বুখারী হা/১৩৩৩; আবুদাউদ হা/৩১৯৭; তালখীছু আহ্কামিল জানায়েয ১/৫৪, ৭৫)। কিন্তু ইমাম ভুলবশতঃ তিন তাকবীরে সালাম ফিরালে মুছল্লীরা ইমামকে লোকমা দিবে। আর বিষয়টি সালাম শেষে জানা গেলে ইমাম সবাইকে কাতারবদ্ধ করে আরেকবার তাকবীর দিয়ে সালাম ফিরাবে। আনাস (রাঃ) তিন তাকবীর দিয়ে সালাম ফিরালে তাকে লোকমা দেওয়া হয়। তখন তিনি লোকদের কাতারবদ্ধ করে আরেক তাকবীর দিয়ে সালাম ফিরান (বুখারী ৫/২৩৭; মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৬৪১৭; ত্বাবারাণী আওসাত্ব হা/৩০৮০)। তবে যদি না দেয়, তাতেও দোষ নেই (দ্র. ছালাতুর রাসূল ২১৩ পৃ.)।

-আবরার, নন্দীগ্রাম, বগুড়া।







প্রশ্ন (৩/৪৪৩) : কাদিয়ানীদের মসজিদে তাদের সাথে জামা‘আতে বা একাকী ছালাত আদায় করা যাবে কি? - -আতিয়ার রহমান, অস্ট্রেলিয়া।
প্রশ্নঃ (২০/৩০০) : খালিদ বিন ওয়ালীদ (রাঃ)-কে বিষ পান করতে দিলে তিনি ‘বিসমিল্লাহ’ বলে পান করেন। ফলে কোন প্রতিক্রিয়া হয়নি। উক্ত ঘটনাটি কি সঠিক?
প্রশ্ন (৩১/৪৩১) : ঘরের বিভিন্ন স্থানে কুরআনের আয়াত, দো‘আ, আয়াতুল কুরসী ইত্যাদির ক্যালিগ্রাফী টানিয়ে রাখা যাবে কি?
প্রশ্ন (১/৩৬১) : প্রচলিত হালখাতা প্রথা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (২০/৪৬০) : দুই সিজদার মাঝে পড়ার জন্য প্রচলিত দো‘আটি ছাড়া আর কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (২/১২২) : মুসলিম মৃতব্যক্তির কাফন-দাফন কার্যে কোন হিন্দু অংশগ্রহণ করতে পারবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : বিদায় হজ্জের পর রাসূল (ছাঃ) মাতা আমীনার কবরে গিয়ে দো‘আ করলে আল্লাহ তা‘আলা তাকে জীবিত করেন এবং তিনি রাসূল (ছাঃ)-এর উপর ঈমান আনেন মর্মের বর্ণনাটি সহ রাসূল (ছাঃ)-এর পিতা-মাতার ঈমান আনা সম্পর্কিত বর্ণনাগুলো ছহীহ কি?
প্রশ্ন (২৫/২২৫) : দোকান বা নব নির্মিত বাড়ীতে বসবাসের জন্য সকলে মিলে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (১২/৫২) : কোন প্রসূতি যদি রামাযানের কতিপয় ছিয়াম ভঙ্গ করে এবং পরবর্তী রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে; পরবর্তী বছর সন্তানকে দুধপানের কারণে যদি তার আরো কিছু ছিয়াম ভঙ্গ হয় এবং রামাযান আসার পূর্বে ক্বাযা আদায় করতে না পারে, তাহ’লে তার করণীয় কী?
প্রশ্ন (১২/৩৭২) : আমাদের এলাকায় গর্ভবতী মহিলাদের জন্য অনাগত সন্তানের কল্যাণের জন্য সপ্তম মাসে ‘সাধ’ আয়োজন করার প্রচলন আছে। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/২৭১) : প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে আইয়ামে বীযের নফল ছিয়াম পালনের সাথে সাথে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩): তাবলীগ জামা‘আতের জনৈক ব্যক্তি দাবী করেছেন যে, পেশাব করার পর ৪০ কদম হাঁটতে হবে। কারণ পানি ব্যবহার করে উঠে দাঁড়ালে ফোঁটায় ফোঁটায় পেশাব পড়ে কাপড় নাপাক হয়ে যায়। ফলে ছালাত হবে না। তাদের উক্ত দাবী কি সঠিক?
আরও
আরও
.