উত্তর : ছহীহ হাদীছ অনুযায়ী আমল করতে বাধা দিলে এবং কোন মতেই সমঝোতা করা সম্ভব না হ’লে বাধ্যগত অবস্থায় পৃথক মসজিদ করা জায়েয। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে এবং সেগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুগন্ধযুক্ত রাখতে নির্দেশ দিয়েছেন (আবুদাউদ হা/৪৫৫; ছহীহুত তারগীব হা/২৭৯)। তবে যত্রতত্র জামে মসজিদ নির্মাণ করা যাবে না। কারণ জুম‘আ ইসলামের অন্যতম নিদর্শন যা হেফাযত করা মুসলমানদের কর্তব্য (ইবনুল মুফলেহ. আল-ফুরূ‘ ৩/৫৬-৫৭)। এছাড়া বিশুদ্ধ আক্বীদা ও মানহাজগত কারণে প্রয়োজন সাপেক্ষে মসজিদ নির্মাণ করা যাবে। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যদি প্রয়োজন থাকে এবং অন্যের ক্ষতি করার উদ্দেশ্য না থাকে, তাহ’লে একটি মসজিদের পাশে আরেকটি মসজিদ নির্মাণ করা যেতে পারে। কিন্তু যদি প্রয়োজন না থাকে অথবা অন্যের ক্ষতির উদ্দেশ্য থাকে, তবে নতুন মসজিদ নির্মাণ করা যাবে না (আল-ইখতিয়ারাত পৃ. ৪৩৩)।

প্রশ্নকারী : শাকীল মিয়াঁ, পীরগঞ্জ, রংপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/৪৬৯) : বিবাহের সময় স্বামী তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। এখন আদায় করতে ইচ্ছুক। সম্পদ ও অর্থ কোনটি দ্বারা আদায় করবে?
প্রশ্ন (৭/১৬৭) : ‘ফেরেশতারা শিশুদের সাথে খেলা করার কারণে তারা হাসে বা কাঁদে’- এ বিষয়টির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (২/১২২) : শায়খ আলবানী কি এক মুষ্টির উপর দাড়ি কেটে ফেলা ওয়াজিব বলেছেন? এ বিষয়ে স্পষ্ট জানতে চাই। - -মুহায়মিনুল হক, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (২৮/৪২৮) : আযান দেওয়ার সময় কানে হাত রাখলেই চলবে না ছিদ্রের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতে হবে? - -রোকনুযযামানআযীযুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (১৯/২৯৯) : বাড়ি পাশের মসজিদের সামনের দেওয়ালে পৃথক ঘরে দু’টি কবর আছে এবং সেখানে প্রতিদিন আগরবাতি ও লাইট জ্বালানো হয়। অন্য মসজিদ দূরে অবস্থিত। এক্ষণে আমি ঘরে না মসজিদে ছালাত আদায় করব? - -সেলিম হাসান, বরিশাল।
প্রশ্ন (১৬/৪৫৬) : এমএক্সএন হারবালের ডিলার হিসাবে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (২৩/২২৩) : মাওলানা আকরম খাঁ, স্যার সৈয়দ আহমাদ, সুলায়মান নদভী মি‘রাজের ঘটনাকে স্বাপ্নিক বলেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৪০/৩২০) : তাহাজ্জুদ ছালাত ছুটে যাওয়ার আশংকায় রাতের প্রথম প্রহরে বিতরের পর যে দুই রাক‘আত ছালাত আদায়ের যে বিধান রয়েছে, তা নিয়মিতভাবে কোন কারণ ছাড়াই আমল করা যাবে কি? এতে তাহাজ্জুদের পূর্ণ নেকী অর্জিত হবে কি? - ময়েনুদ্দীন আহমাদ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (১১/২৫১) : রাসূল (ছাঃ) নিজে কখনো দরূদে ইবরাহীমী পাঠ করেছেন কি? - -আব্দুল আলীম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৯/১৪৯) : আমি একজনকে টাকা ধার দিয়েছি। সে এখন টাকা পরিশোধ করতে পারছে না। আমি সম্পূর্ণ টাকা তাকে দান করলে নেকী হবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : জেনে বা না জেনে চুরি করা বস্ত্ত ক্রয় করা যাবে কি?
আরও
আরও
.