উত্তর : উক্ত বিবাহ বাতিল করে দিতে হবে এবং পুনরায় বিবাহ করতে চাইলে সন্তান প্রসব করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেননা গর্ভবতী অবস্থায় বাচ্চা প্রসব না করা পর্যন্ত বিবাহ সংঘটিত হয় না (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ৩২/১০৬; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২১/৪৬)। জনৈক ব্যক্তি বিয়ের পর বুঝতে পারে যে, তার স্ত্রী পূর্ব থেকে গর্ভবতী। তখন রাসূল (ছাঃ)-এর নিকট বিচার দেওয়া হ’লে তিনি তাদের বিচ্ছিন্ন করে দেন (বায়হাক্বী ৭/৮৯, হা/১৩৮৯৪)। রাসূল (ছাঃ) আওত্বাস যুদ্ধে লব্ধ বন্দীনীদের ব্যাপারে ঘোষণা করেন যে, সন্তান প্রসব না করা পর্যন্ত গর্ভবতীর সাথে এবং পবিত্র না হওয়া পর্যন্ত ঋতুবতীর সাথে যেন কেউ সহবাস না করে (আবুদাউদ হা/২১৫৭; মিশকাত হা/৩৩৩৮, সনদ ছহীহ)। হুনায়েন যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস রাখে, তার জন্য অপরের শস্যক্ষেত্রে নিজের পানি সিঞ্চন করা বৈধ নয়। বর্ণনাকারী বলেন, অন্যের ক্ষেতে পানি সিঞ্চন দ্বারা তিনি গর্ভবতীর সাথে সহবাস করা বুঝিয়েছেন (আবুদাউদ হা/২১৫৮; ছহীহুল জামে‘ হা/৭৬৫৪)। আর গর্ভের সন্তানটি নষ্ট করা যাবে না। সে তার মায়ের পরিচয়ে পরিচিত হবে (বুঃ মুঃ মিশকাত হা/৩৩১২)। আর মা দায়িত্ব গ্রহণে অপারগ হ’লে সমাজ বা সরকার তার দায়িত্ব নিবে।

প্রশ্নকারী :হাতেম, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৭/৪৫৭) : জনৈকা বিবাহিতা মহিলা অন্য একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিবাহ করে। কোর্টেই তালাক দিয়ে ছেলের সাথে তৎক্ষণাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নতুন স্বামীর সাথে সংসার চলাকালে এই স্বামী মারা যায়। এখন সে পূর্বের স্বামীর নিকট ফিরে যেতে পারবে কি? এক্ষেত্রে তাকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (২/৪৪২) : রামাযান মাসে মাসিকের জন্য বাদ পড়া ছিয়ামগুলি পরবর্তীতে রাখতে হবে কি? রাখা গেলে তা শাওয়াল মাসের ছিয়ামের সাথে রাখা যাবে কি? - -হারূনুর রশীদ, তেজগাঁও, ঢাকা।
প্রশ্ন (৩/৩৬৩) : আমাদের মসজিদে কাতারের মধ্যে পিলার আছে। এমতাবস্থায় পিলার সহ কাতার করা যাবে কি? বিশেষত বাধ্যগত অবস্থায় কাতার করলে ছালাত হবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : দুধ মা কি জন্মদাতা মায়ের মত দুধ সন্তানের প্রতি একই অধিকার রাখে?
প্রশ্ন (৩৮/১১৮) : ইসমাঈল (আঃ)-এর পায়ের গোড়ালীর আঘাতে যমযম কূপের সৃষ্টি হয়েছে একথা আমরা বহুদিন থেকে শুনে আসছি। কিন্তু জনৈক আলেম ইসলামী সম্মেলনে বলেন, ফেরেশতার পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে। উক্ত বক্তব্যের সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/২৩২) : একটা ছেলের অপারেশনের জন্য একটি সংস্থার উদ্যোগে মানুষের নিকট থেকে তহবিল সংগ্রহ করার পর অপারেশনে তার অর্ধেক খরচ হয়েছে। বাকী টাকা সংস্থার তহবিলে রেখে দিয়েছে। অন্যদিকে ছেলেটির পূর্ণ সুস্থ হ’তে ১ বছর সময় লাগবে এবং এসময় সে কোন কাজ-কর্ম করতে পারবে না। এক্ষণে বাকী অর্থ তহবিলে রেখে অন্য কারো জন্য খরচ করা যাবে কি? নাকি যার কথা বলে আদায় করা হয়েছে তাকেই তা বুঝিয়ে দিতে হবে?
প্রশ্ন (৩০/৩৫০) : ইক্বামতের কোন পর্যায়ে মুছল্লীরা দাঁড়াবে? আমাদের এলাকায় ‘হাইয়া আলাছ ছালাহ’ বলার পর সবাই দাঁড়িয়ে কাতার সোজা করে। এটা সঠিক কি?
প্রশ্ন (২০/৬০) : আমাদের এলাকায় অনেকে মেধা বৃদ্ধির জন্য ব্যাঙ খায়। এটা কি হালাল হবে? - -আব্দুল হাদী, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (১১/৩৭১) : আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন, গর্ভবতী মায়ের পেটে কী আছে তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে জানা যাচ্ছে। কুরআনের উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা কী?
প্রশ্ন (২৮/১০৮) : কোন মহিলার স্বামী মারা গেলে সে তার ভাসুর বা দেবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (৩৯/৩৯) : জনৈক ব্যক্তি বলেন, শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে ইবাদত কবূল হবে না। এটা কি ঠিক?
প্রশ্ন (৩২/২৩২) : চাশতের ছালাত আদায় করার সঠিক সময় কখন? বেলা উঠার কতক্ষণ পর হতে এ ছালাত পড়তে হবে? কোনদিন ছুটে গেলে ক্বাযা আদায় করতে হবে কি?
আরও
আরও
.