উত্তর : মহিলারাও বাড়িতে একাকী ছালাত আদায়কালে পুরুষের মত কুনূতে নাযেলা পাঠ করতে পারে। কারণ শরী‘আতের বিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘কুনূত শুধু বিতর ছালাতে পাঠ করা হয়। কেবল তখনই এটি অন্যান্য ছালাতে পড়া যায়, যখন মুসলিম উম্মাহর উপর কোন বিশেষ বিপদ নাযিল হয়। তখন প্রতিটি ছালাত আদায়কারী মুসলিম সেই বিপদজনিত কুনূত পড়তে পারে। তবে এটি বিশেষভাবে ফজর এবং মাগরিবের ছালাতে অধিক গুরুত্বসহ পড়া হয়, সেই বিপদের প্রয়োজন অনুযায়ী’ (আল-ফাতাওয়াল কুবরা ৫/৩৪৩)। এছাড়াও শায়েখ বিন বায (রহঃ) পুরুষ ও নারীর একাকী ছালাত আদায়কালে কুনূতে নাযেলা পাঠ জায়েযের পক্ষে মত দিয়েছেন (ফাতাওয়াদ দুরূস; বিস্তারিত, ফাতাওয়া রাহীমিয়াহ ৬/২২)।

প্রশ্নকারী : রেহানা, গাযীপুর, ঢাকা।








বিষয়সমূহ: ছালাত মহিলা বিষয়ক
প্রশ্ন (১০/২৯০) : হায়েয, নিফাস ও ইস্তিহাযা অবস্থায় ই‘তিকাফ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : মদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (৪/১৬৪) : অনেক টিভি চ্যানেলে কিশোরী ও যুবতী মেয়েদের ইসলামী সংগীত পরিবেশন করতে ও মহিলাদের কুরআন-হাদীছ ভিত্তিক আলোচনা করতে দেখা যায়। এসব অনুষ্ঠান দেখা যাবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : একজন মুছল্লী তার নিজের চাওয়া-পাওয়াসহ যাবতীয় মুনাজাত কখন কিভাবে করবে?
প্রশ্ন (১২/৩৭২) : সকল আসমানী কিতাব কি আরবী ভাষায় নাযিল হয়েছে?
প্রশ্ন (৩১/১৫১) : গর্ভবতী মহিলা নফল ছিয়াম পালন করতে পারে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) :ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (১/১৬১): ২০০৩ ইং জুলাই আত-তাহরীক ৯নং প্রশ্নোত্তরে লেখা হয়েছে, ‘কবিরাজগণ জিনদের মাধ্যমে যেসব কথাবার্তা বলে থাকেন তা বিশ্বাস করা যাবে’। কিন্তু হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি কোন গণকের নিকট আসল এবং তার কথার প্রতি বিশ্বাস করল সে মুহাম্মাদ (ছাঃ)-এর উপর যা অবতীর্ণ হয়েছে তাকে অস্বীকার করল (আহমাদ ২/৪২৯ পৃঃ)। অন্য হাদীছে রয়েছে, ৪০ দিন তার ছালাত কবুল হবে না (মুসলিম, মিশকাত হা/৪৫৯৫)। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/৩৪০) : আমার বাড়িতে দীর্ঘ তিন মাস যাবত একটি মোরগ আসছে। যার মালিক খুঁজে পাচ্ছি না। আঁটকিয়ে রাখছি না তবে খাবার খাওয়াচ্ছি। রাতে হেফাযত করার জন্য ঘরের ভিতর রাখি। বেওয়ারিশ এই মোরগ কি আমি বিক্রি করতে বা খেতে পারব? - -সাইফুল ইসলাম, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (৭/৪০৭) : ৫ বছরের দাম্পত্য জীবনে আমরা স্বামী-স্ত্রী অনেকবার তালাক চেয়েছি। স্বামীও কয়েকবার জবাবে বলেছে তুমি একেবারে চলে যাও। আর এসো না। জনৈক আলেম বলেছেন, নিয়ত না থাকলে এগুলো ধর্তব্য হবে না। এক্ষণে এর সঠিক সমাধান কি?
প্রশ্ন (৩৮/১১৮) : আগামী ২০২৩ সালে দেশে দূর্ভিক্ষ দেখা দিতে পারে, এভাবে ভবিষ্যদ্বাণী করা জায়েয কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : আয়াতুল কুরসী কি শুধু রাতে ঘুমানোর আগে পড়তে হয়, না যে কোন সময় ঘুমানোর পূর্বে পড়া যায়?
আরও
আরও
.