উত্তর : বিবাহের সময় পরিবারের প্রয়োজনে সময় দেওয়ার চুক্তি হয়ে থাকলে এবং স্বামীর আর্থিক স্বচ্ছলতা থাকলে স্ত্রীর জন্য চাকরী ছেড়ে দেয়া আবশ্যক। উছায়মীন বলেন, নারীর কর্মক্ষেত্র হ’ল নারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ, সেটা প্রশাসনিক বা টেকনিকাল চাকুরী হোক। যেমন মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল বা নার্সিং ইনিস্টিটিউট ইত্যাদি। এছাড়া ঘরে বসে নারীদের কাপড় সেলাই বা অনুরূপ কাজ করা। কিন্তু পুরুষদের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করা তার জন্য জায়েয নয়। কারণ এতে করে পুরুষদের সাথে তাকে মেলামেশা করতে হয়। এটি বড় ধরনের ফিৎনা। এর থেকে সতর্ক থাকা আবশ্যক। রাসূল (ছাঃ) বলেন, ‘আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে ক্ষতিকর কোন ফিৎনা রেখে যাইনি। বনু ইস্রাঈলের ফিৎনা ছিল নারী সর্ম্পকিত’ (বুখারী হা/৫০৯৬; মিশকাত হা/৩০৮৫)। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত তাঁর পরিবারকে ফিৎনার স্থান ও কারণসমূহ থেকে সর্বাবস্থায় নিরাপদে রাখা (ফাতাওয়াল মারাতিল মুসলিমাহ ২/৯৮১)। প্রথমত নছীহত করতে হবে, না মানলে শাসন করতে হবে। এতেও কাজ না হ’লে উভয় পরিবারের অভিভাবকদের মাধ্যমে ফায়ছালার ব্যবস্থা করতে হবে। সকল প্রচেষ্টা ব্যর্থ হ’লে তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে হবে।

প্রশ্নকারী : মুহাম্মাদ শাহাবুদ্দীন, তেজগাঁও, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৫/১৭৫) : আমি প্রাপ্তবয়স্কা নারী। গ্রাজুয়েশন শেষ করেছি, কিন্তু চাকুরী না পাওয়া পর্যন্ত আববা-আম্মা বিবাহ দিবেন না। আমি হারাম সম্পর্কে জড়িয়ে পড়ার আশংকা করছি। এমতাবস্থায় আমি কী করতে পারি?
প্রশ্ন (৭/৪৭) : আমার স্বামী বিয়ের চার মাসের মধ্যে প্রচন্ড রাগের মাথায় আমাকে এক তালাক দেয়। পরে অনুতপ্ত হয়ে আমাকে ফিরিয়ে নেয়। এর চার মাস পর প্রচন্ড রেগে গিয়ে আবার তালাক দেয়, তারপর আবার ফিরিয়ে নেয়। এর আট মাস পর আবার তালাক দেয়। উল্লেখ্য যে, দ্বিতীয় ও তৃতীয় তালাক দেওয়ার সময় আমার মাসিক চলছিল। আর সে রেগে গেলে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে হুবহু পাগলের মত আচরণ করে। এক্ষণে এগুলি তালাক হিসাবে গণ্য হবে কি? আমরা এখন আবার সংসার করতে চাই। আমাদের জন্য করণীয় কী? - -ফরীদা ইয়াসমীন, বর্ণালী, রাজশাহী।
প্রশ্ন (১৭/১৭৭) : যিনি আযান দিবেন তার জন্য ইক্বামত দেওয়া যরূরী কি? অন্য কেউ ইক্বামত দিতে গেলে আযান দাতার অনুমতি লাগবে কি? - -যুবায়ের ইসলাম, ছয়ঘরিয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২৭/৪৬৭) : মহিলাদের জন্য পরচুলা ব্যবহার করা জায়েয কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : আমি সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি। আমাদের গভর্নিং বডি সম্প্রতি মাত্র ৫.৫% সূদে গৃহ নির্মাণ ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই সামান্য সূদে উক্ত টাকা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : বিয়ে বা কোন ধর্মীয় অনুষ্ঠান ভিডিও করা যাবে কি? টেলিভিশন দেখা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (১৭/১৩৭) : তাহাজ্জুদ ছালাত আলোতে না অন্ধকারে পড়া উত্তম?
প্রশ্ন (৩৬/৩৬) : জনৈক আলেম বলেন, এ শতাব্দীর শেষের দিকে ক্বিয়ামত সংঘটিত হবে, যা বেশ কিছু বর্ণনা দ্বারা প্রমাণিত। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৮/২৪৮) : আমি পেশায় চিকিৎসক। স্বচ্ছল ও ফেৎনামুক্ত পরিবেশের কথা ভেবে দুবাইয়ে বসবাস করি এবং একটি হাসপাতালে মাসিক ভিত্তিতে চাকুরীরত আছি। আমার কাছে মদ্যপান, ব্যভিচারসহ নিষিদ্ধ কাজের ফলে যেসব রোগ হয় সেসব রোগী আসে। কিন্তু হাসপাতালের নিষেধাজ্ঞার কারণে আমি তাদেরকে এসব থেকে নিষেধ করতে পারি না। ফলে মদ্যপান থেকে নিষেধ না করে বলতে হয় অল্প খাবেন, অল্প ক্ষতিকর ব্র্যান্ডের খাবেন ইত্যাদি। এক্ষণে আমার উপার্জন হালাল হচ্ছে কি?
প্রশ্ন (৮/৪০৮) : কয়েক বছরের জন্য জমি লীজ নিয়ে ফলদ বৃক্ষ রোপন করে লাভবান হওয়া যাবে কি? - -নাজীদুল্লাহ, কলাবাগান, নজিপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৯/২৩৯) : আমার সন্তান ৪২ দিনের মাথায় ইন্তেকাল করেছে। এক্ষণে সে কি জাহান্নামের শাস্তি থেকে মুক্ত থাকবে এবং হাদীছ অনুযায়ী পরকালে তার কারণে আল্লাহ তা‘আলা তার পিতা-মাতাকে জান্নাতে দিতে বাধ্য থাকবেন?
প্রশ্ন (৩৪/৪৭৪) : স্ত্রী যদি বিবাহ পূর্ব জীবনে এক বা একাধিক জনের সাথে অবৈধ সম্পর্ক করে থাকে এবং সেটা সে তার পরিবার গোপন রাখে। একই সাথে বিবাহ পরবর্তী জীবনে স্বামীর হক্ব আদায় ও সম্মান প্রদান করতে না চাইলে করণীয় কি? - -পাপেল*, গাইবান্ধা।[* আরবীতে ইসলামী নাম রাখুন!- (স. স.)]
আরও
আরও
.