উত্তর : স্বামী গোনাহগার হবেন না। কারণ স্বামী যা করেছেন তা শরী‘আত অনুমোদিত। আর যে বিধান আল্লাহ তা‘আলা কুরআনে বৈধ করেছেন তা স্ত্রীর মেনে নিতে না পারা তার ঈমানী দুর্বলতার পরিচয়। মানবীয় কারণে কষ্ট অনুভব করলেও সেটা ধৈর্যের সাথে মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কোন মহিলার জন্য হালাল হবে না তার কোন মুসলিম বোনের তালাক চাওয়া। যাতে করে তার স্বামীর ভাগটুকু পুরোপুরি নিজের আয়ত্বে এসে যায়। কারণ সে তো তাই পাবে যা তার ভাগ্যে লেখা আছে (বুখারী হা/৫১৫২)। অন্য বর্ণনায় রয়েছে, কোন মহিলা যেন অন্য মহিলার তালাক না চায় যাতে করে তার স্বামীর ভাগটুকু পুরোপুরি নিজের আয়ত্বে এসে যায়’ (বুখারী হা/২১৪০; মুসলিম হা/১৪১৩)। অন্যদিকে স্বামীর জন্য নিজের সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীদের মধ্যে ইনছাফ করা আবশ্যক। যেমন স্ত্রীর ভরণ-পোষণ ও মৌলিক চাহিদা পূরণ, তার নিকটে রাত্রি যাপন, ভালোবাসা প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রসমূহে। কারণ নবী করীম (ছাঃ) বলেছেন, ‘কারো যদি দুই স্ত্রী থাকে এবং সে তাদের একজনের দিকে পক্ষপাত করে (অন্যজনের হক পূরণে অবহেলা করে), তবে ক্বিয়ামতের দিনে সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার দেহের এক পাশ ধ্বসে পড়বে’ (আবুদাউদ হা/২১৩৩; ছহীহুল জামে‘ হা/৬৫১৫)।

প্রশ্নকারী : জান্নাতী বেগম, নওগাঁ।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৫/২৭৫) : আল্লাহর আকার প্রমাণ করতে গিয়ে জনৈক আলেম বলেন, আল্লাহ বান্দার কর্ম দেখে হাসেন। তিনি আরো বলেন, সাত যমীন ও সাত আসমানের চেয়ে কুরসি বড় এবং কুরসির চেয়ে আল্লাহ বড়। প্রশ্ন হ’ল, তাহলে আল্লাহ নীচের আসমানে প্রতি রাতে নেমে আসেন কিভাবে? তার তুলনায় আসমান তো ছোট। তবে কি তিনি আকার ছোট-বড় করেন?
প্রশ্ন (৩৬/৪৭৬): আমরা ১৫ জন মিলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে একটি মূলধন সংগ্রহ করে তা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকি। তারা ব্যবসায়িক পণ্য ক্রয় করে এবং কিস্তিতে সেই পণ্যের ক্রয়মূল্য সহ নির্দিষ্ট পরিমাণ অর্থ (যেমন ২০০০ টাকার বিনিময়ে ২২০০ টাকা) লাভ হিসাবে আমাদেরকে প্রদান করে। উক্ত ব্যবসা হালাল হবে কি? যদি হারাম হয়ে থাকে তবে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৮/৭৮) : পরিবারের অশান্তি থেকে মুক্তি লাভের জন্য কোন আমল আছে কি? - -জারীন, রাজশাহী।
প্রশ্ন (১৪/৩৩৪) :ওয়াক্তের মধ্যে প্রবেশের পর ছালাত আদায়ের পূর্বেই যদি ঋতু শুরু হয়ে যায়, সেক্ষেত্রে পবিত্র হওয়ার পর উক্ত ছালাতের ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩০/৩১০) : আমি ১ লাখ ২০ হাযার টাকা জামানত দিয়ে ২৪ শতাংশ জমি বন্ধক নিয়েছি এবং চাষাবাদ করে খাচ্ছি। উক্ত জমি থেকে প্রতি বছর জমির ভাড়া বাবদ মালিক ১ হাযার টাকা করে কেটে নেন। এখন জমি চাষাবাদ করে খাওয়া আমার জন্য জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : শিখা চিরন্তনে গিয়ে মাথা নত করা ও সেখানে নীরবতা পালন করা যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : মেয়ের পিতা বিদেশে থাকেন। অন্য নিকটাত্মীয় তেমন কেউ বিবাহে উপস্থিত থাকবেন না। এক্ষণে পিতা প্রশ্নকারী : পরিচিত কাউকে ফোনে ওলীর দায়িত্ব দিলে বিবাহ শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৪/১২৪) : মায়ের মৃত্যুর পর তার সম্পদ সন্তানদের মাঝে কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (২৭/৪২৭) : বর্তমানে এআই টেকনোলজি দিয়ে বিভিন্ন বক্তার ভিডিও বক্তব্য নকল করে নিজের মত কথা সাজিয়ে বলানো সম্ভব হচ্ছে। ফলে যিনি যা বলেননি, কৃত্রিমভাবে তাই বলানো যাচ্ছে। যাতে বিভ্রান্তি ছড়ানোর ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এভাবে বক্তব্য নকল করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : নখ লম্বা করে রাখার ব্যাপারে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১২/২৯২) : মসজিদের ছাদে টয়লেট থাকলে তাতে ছালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৩২/২৭২) : বুখারীতে এসেছে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি।... যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু প্রার্থনা করলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, তাহ’লে আমি তাকে আশ্রয় দেই।- এ হাদীছের ব্যাখ্যা কি? কারণ এ হাদীছ থেকে বাতিলপন্থীরা দলীল গ্রহণ করে।
আরও
আরও
.