উত্তর : জোঁকের তেল ব্যবহার করা যেতে পারে যদি তার উপকারিতা প্রমাণিত হয়। শা‘বী (রহঃ) বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘সবচেয়ে উত্তম ওষুধ হ’ল লাদূদ (মুখের এক পাশে দিয়ে ঔষধ ঢোকানো), সাউত (নাকে দিয়ে ঔষধ প্রবেশ করানো), হাঁটা-চলা, হিজামা (রক্তশোধন) এবং জোঁক (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/২৩৪৩৩. বর্ণনাকারীগণ বিশ্বস্ত হলেও তা মুরসাল)। ভাষাবিদ ইবনুল মানযূর বলের, আল-আলাক (জোঁক) এটি পানিতে থাকে এবং এমন একটি ছোট লালচে কীট যা শরীরে লেগে রক্ত চুষে নেয়। এটি গলা-সংক্রান্ত রোগের চিকিৎসায় এবং রক্তজমাট-জাতীয় ফোলার চিকিৎসায় ব্যবহৃত হয়। কারণ এটি মানুষের শরীরে অধিক রক্তকে শোষণ করে নেয় (লিসানুল আরব ১০/২৬৭)। অতএব এর বিজ্ঞানসম্মত ব্যবহার থাকলে কেউ এর মাধ্যমে চিকিৎসা নিতে পারেন।

প্রশ্নকারী : কাওছার মাহমূদ, রাজশাহী।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৯/৩২৯) : মসজিদের কাতার থেকে আবাসিক ঘরের দূরত্ব ত্রিশ হাতের মত। ছালাত আরম্ভ হ’লে আমার স্ত্রী ইমামের আওয়ায শুনতে পায়। এ অবস্থায় সেই ঘর থেকে সে মূল জামা‘আতের অনুসরণ করতে পারবে কি? - -আব্দুর রাকীব, জলঢাকা, নীলফামারী।
প্রশ্ন (২৬/৩০৬) : পিতা-মাতার সেবা করার জন্য মাঝে-মধ্যে জামা‘আতে ছালাত ত্যাগ করতে হয়। এছাড়া উক্ত কারণে অধিকাংশ সময় যদি সুন্নাত ছালাত ত্যাগ করতে হয় তবে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৭/৪০৭) : টয়লেটের মধ্যে বসে মোবাইলে কথা বলা যাবে কি?
প্রশ্ন (২১/১০১) : সাধারণ মানুষ কাউকে কল্যাণের শিক্ষা দিলে সেও কি আল্লাহ, ফেরেশতা ও সমগ্র সৃষ্টজীবের প্রার্থনায় শামিল হবে?
প্রশ্ন (৩৯/৩৯৯) : সকলেই কা‘বা ঘরের দিকে মুখ করে ছালাত আদায় করেন। কিন্তু কা‘বা ঘরের ভিতরে কেউ ছালাত আদায় করেছেন কি? যদি কেউ আদায় করে থাকেন তাহ’লে কোন দিকে মুখ করে ছালাত আদায় করেছেন।
প্রশ্ন (২৩/৩০৩) : আমার কোন ছেলে-মেয়ে নেই। এক ভাই ও চার বোন এবং পালক ছেলে-মেয়ে আছে। এক্ষণে কে কতটুকু সম্পদ পাবে? - -হাসীনা, টেবুনিয়া, পাবনা।
প্রশ্ন (১৬/১৭৬) : আমার পিতার প্রস্টেট ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে তাঁর প্রস্রাবের ওপর কোন নিয়ন্ত্রণ নেই এবং তিনি প্রস্রাবের বেগ অনুভব করতে পারেন না।তাই তিনি কিছুক্ষণ পর পর টয়লেটে যান। কিন্তু এরপরও অনিচ্ছাকৃতভাবে ফোঁটা ফোঁটা প্রস্রাব বের হওয়ার প্রবল আশঙ্কা থাকে। ওমরা করা অবস্থায় যদি তার প্রস্রাব পড়ে যায় বা শর্ট প্যান্ট পরে ওমরা করেন এতে ওমরা হবে কি?
প্রশ্ন (৩৬/৩৬) : যে ব্যক্তি কুরবানীর নিয়ত করেছে, সে যদি যিলহজ্জের চাঁদ ওঠার পর চুল-নখ ইত্যাদি কর্তন করে, তবে তার বিধান কি? তাছাড়া এরূপ চুল-নখ কর্তনের পিছনে হেকমত কি? - -মারজান মারযূক, লাবসা, সাতক্ষীরা।
প্রশ্ন (১২/২১২) : বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় রামাযান মাসে ছেলে-মেয়ে সবাই একসাথে ইফতার পার্টি করে। যেখানে মেয়েদের পর্দার কোন বালাই থাকে না। এভাবে ছেলে-মেয়ে একসাথে ইফতার করলে ছিয়াম শুদ্ধ হবে কি?
প্রশ্ন (৫/৪৪৫) : ছালাতে ইমাম ছাহেব এক রাক‘আতে তিনটি সিজদা দিয়েছেন। কিন্তু সহো সিজদা দেননি। উক্ত ছালাত সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৭/৩২৭) : ছালাতের প্রথম তাকবীর বলতে কি বুঝানো হয়েছে? সফরে থাকাবস্থায় একাকী বা দু’জন মিলে ছালাত আদায় করলে তাকবীরে ঊলায় অংশ গ্রহণের ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩/৪০৩) : স্ত্রীর উপার্জন হারাম মিশ্রিত। কিন্তু তা স্বামীর সংসারে ব্যয় করেন না। সম্পূর্ণ আয় স্ত্রীর পিতা-মাতার সংসারে ব্যয় হয়। এক্ষেত্রে স্বামী কোনভাবে দায়ী হবেন কি?
আরও
আরও
.