উত্তর : এমতাবস্থায় আপনার স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েয। কিন্তু তা কেবল তখনই, যখন তিনি নিশ্চিত হবেন যে তিনি উভয় স্ত্রীর মধ্যে পরিপূর্ণ ন্যায়বিচার করতে পারবেন এবং উভয়ের ব্যয়ভার বহনে সক্ষম। যদি তিনি এই দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তিনি আল্লাহর কাছে কঠিনভাবে গুনাহগার হবেন। আল্লাহ বলেন, তোমরা মেয়েদের মধ্য থেকে যাদের ভাল মনে কর দুই, তিন বা চারটি পর্যন্ত বিয়ে করতে পার। কিন্তু যদি তোমরা তাদের মধ্যে ন্যায়বিচার করতে পারবে না বলে ভয় কর, তাহ’লে মাত্র একটি বিয়ে কর অথবা তোমাদের অধিকারভুক্ত দাসী। এটাই অবিচার না করার অধিক নিকটবর্তী (নিসা ৪/০৩)।

দ্বিতীয়ত আপনার স্বামীর জন্য পরামর্শ হ’ল, সন্তানের আকাঙ্খা স্বাভাবিক। তবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব অনেক। মনে রাখবেন, আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি আমানত এবং সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণরূপে তাঁরই ইচ্ছা। আল্লাহ বলেন, ‘তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন ও যাকে চান পুত্র সন্তান দান করেন’। ‘অথবা যাকে চান পুত্র ও কন্যা যমজ সন্তান দান করেন এবং যাকে চান বন্ধ্যা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান’ (শূরা ৪২/৪৯-৫০)। অতএব হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে বেশী বেশী দো‘আ করুন এবং আধুনিক চিকিৎসার সাহায্য নিন। ইনশাআল্লাহ রাববুল আলামীন আপনাকে সন্তান দান করবেন।

প্রশ্নকারী : হাফসা, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৪০/১২০) : তা‘যিয়া মিছিলে যোগ দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : পিতা-মাতার প্রতি সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য কি কি?
প্রশ্ন (১৮/১৮) : জনৈক বক্তা বলেন, তাহাজ্জুদের ছালাতের আউয়াল ওয়াক্ত রাত্রি ১০ থেকে ১১ টার মধ্যে হয়। সেকারণ এ সময়ের মধ্যে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে। এ বক্তব্য সঠিক কি? - -আরিফ, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (১৪/১৪) : ছালাতের সময় মুওয়াযযিন বা যিনি ইক্বামত দিবেন তাকে ইমামের পিছনে দাঁড়ানো আবশ্যক কি?
প্রশ্ন (১৪/২১৪) : ইহরামের কাপড় নাপাক হয়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (২৭/২৭) : চার বছর অথবা পাঁচ বছরের টাকা অগ্রিম পরিশোধ করে আমের পাতা লীজ নেওয়া যাবে কি?
প্রশ্ন (২/৪২) : কাউকে ছিয়াম পালনের পরিবর্তে ফিদইয়া দেওয়া হ’লে ২০টি ছিয়াম পালনের পরে যদি সে ইন্তেকাল করে, তবে বাকী ১০টি ছিয়ামের জন্য কি পুনরায় ফিদইয়া দিতে হবে?
প্রশ্ন (২৯/৪২৯) : অনেকে বলেন, অপবিত্র অবস্থায় কুমড়ার বড়ি তৈরী করলে বড়ি টক হয়ে যায়। এ কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২১/১৮১) : পিতার জীবদ্দশায় বড় বোন এবং মৃত্যুর পর ছোট ভাই মারা গেছে। এক্ষণে বড় বোনের সন্তানেরা নানার সম্পদের অংশীদার হবে কি? আর ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান না থাকায় তার প্রাপ্ত অংশ কারা পাবে? ছোট ভাইয়ের চিকিৎসা বাবদ খরচ করায় বড় ভাই এখন তার সম্পদের কোন অংশ নিতে পারবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : মুসলিম ২১৪২ নং হাদীছ থেকে বুঝা যায় আত্ম প্রশংসামূলক নাম রাখাকে রাসূল (ছাঃ) অপসন্দ করতেন। এক্ষণে অধিক পরহেযগার, দানশীল ইত্যাদি অর্থবোধক নাম রাখা যাবে কি? - আব্দুল লতীফ, পঞ্চগড়।
প্রশ্ন (২০/৪২০) : ঘুমানোর পূর্বে সূরা মুল্ক পাঠের বিশেষ কোন ফযীলত আছে কি? - আরীফুল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২৭/৪৬৭): আমাদের দেশে সরকারীভাবে হিন্দুদের পূজায় টাকা দেওয়া হয়। নাগরিক হিসাবে এতে আমাদের পাপ হবে কি-না।
আরও
আরও
.