উত্তর : উক্ত মর্মে কোন চিকিৎসা কুরআন বা হাদীছে পাওয়া যায় না। তবে সেটি বিপজ্জনক সময় হিসাবে ঐ সময় দো‘আ কবুল হয় (নমল ২৭/৬২)। আল্লাহ বলেন, ‘আর আমরা কুরআন নাযিল করি, যা বিশ্বাসীদের জন্য আরোগ্য ও রহমত স্বরূপ’ (ইসরা ১৭/৮২)। এক্ষণে কুরআনের কোন আয়াত বা সূরা পাঠের মাধ্যমে নরমাল ডেলিভারীতে সহায়ক হওয়ার ব্যাপারে কোন বিদ্বানের অভিজ্ঞতা থাকলে তা করা যেতে পারে। কারণ তা মৌলিকভাবে জায়েয। যেমন শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, বিন বায ও উছায়মীনসহ একদল বিদ্বান বলেন, সহজিকরণ ও গর্ভধারণ সংক্রান্ত আয়াতসমূহ যেমন বাক্বারাহ ১৮৫, ফুছ্ছিলাত ৪৭; যিলযাল ১-৩, রা‘দ ৮ ইত্যাদি আয়াত পাঠ করে সন্তানসম্ভবা নারীকে ফুঁক দিলে বা আয়াত লিখে পানিতে ভিজিয়ে উক্ত পানি পান করালে এবং শরীরে ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়। এটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। তবে তা শারঈ কোন আমলবিশেষ নয় (ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৪/৩২৭; উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৪/০২, আল-লিকাউশ শাহরী ৩৭/২৬; শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব)।

প্রশ্নকারী : আসাদুয্যামান, সিরাজগঞ্জ।


 






বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৪/২০৪) : মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৯৬) : ছালাত শেষে সালাম ফিরানোর সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে?
প্রশ্ন (৩৫/৩৫৫) : জান্নাতে কৃষি খামার বা পশুপালন ইত্যাদি করা যাবে কি? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/১০৬) : মামা মারা যাওয়ায় তিন বৎসর পরে জনৈক ব্যক্তি স্বীয় মামীকে বিবাহ করেছে। উক্ত বিবাহ বৈধ হয়েছে কি? - -গোলাম রববানী, পোরশা, নওগাঁ।
প্রশ্ন (১৫/৫৫) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ একবার বলবে, তার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। যতবার বলবে ততবার ৪ হাযার পাপ মাফ হয়ে যাবে। তার পাপ না থাকলে তার স্ত্রীর, তারপর তার মেয়ের পাপ মাফ হবে। উক্ত কথা কি সঠিক?
প্রশ্ন (২২/২২) : সালমান ফারেসী (রাঃ) মৃত্যুকালীন যে সুগন্ধি ব্যবহার করেছিলেন (তাবারাণী কাবীর হা/৬০৪৩; ইবনু সা‘দ, আত-ত্বাবাকাতুল কুবরা ৪/৬৯ পৃ.) তা থেকে বর্তমানে মৃতের জন্য সুগন্ধি ব্যবহার করার দলীল গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমি তৃতীয়বারের মত হজ্জে যেতে চাই। কিন্তু একই পরিমাণ খরচে স্ত্রী-সন্তানসহ ওমরাহ করা সম্ভব। এক্ষণে আমার কোনটা করা অধিক ছওয়াবপূর্ণ হবে?
প্রশ্ন (২১/৪৬১) : সালোয়ার-কামীছের উপর হিজাব পরিধান করে পর্দা করা যাবে কি?
প্রশ্ন (২৩/৪৬৩) : ফজরের আযানের পর মসজিদে এসে নির্দিষ্ট দু’রাক‘আত সুন্নাত ব্যতীত তাহিইয়াতুল ওযূ ও তাহিইয়াতুল মসজিদ ছালাত আদায় করা যাবে কি? - -মুহায়মিনুল হক, ঢাকা।
প্রশ্ন (২৬/৩০৬) : ইলেকট্রিক র‌্যাকেট দিয়ে মশা মারার বিধান কি? ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - রফীকা, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৫/২২৫) : প্রতি শুক্রবার ফজরের ছালাতে সূরা সাজদাহ ও দাহর তিলাওয়াতের কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : পায়খানার দ্বার দিয়ে কৃমি বের হ’লে ওযূ নষ্ট হবে কি?
আরও
আরও
.