উত্তর : ছহীহ হাদীছসমূহে বিভিন্ন সূরা পাঠের ফযীলত বর্ণিত হয়েছে। যেমন (১) রাতে সূরা বাক্বারাহ পড়লে তার ঘর থেকে শয়তান পালিয়ে যায় (মুসলিম, মিশকাত হা/২১১৯)। অন্য হাদীছে এসেছে, যে ব্যক্তি রাত্রিতে সূরা বাক্বারাহর শেষ দুই আয়াত পাঠ করে, এটাই তার (রাত্রি জাগরণের) জন্য যথেষ্ট হয় (মুত্তাফাক্ব আলাইহ; মিশকাত হা/২১২৫)। (২) সূরা কাহফের প্রথম ১০ আয়াত পাঠ করলে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ থাকা যায় (মুসলিম; মিশকাত হা/২১২৬)। (৩) সূরা ইখলাছ কুরআনের এক-তৃতীয়াংশের সমান। অর্থাৎ গুরুত্ব ও নেকীতে কুরআনের তিনভাগের একভাগের সমান (মুসলিম হা/৮১২)। (৪) সূরা মুলক তার পাঠকের জন্য ক্বিয়ামতের দিন শাফা‘আত করবে (ইবনু মাজাহ; মিশকাত হা/২১৫৩)। (৫) সূরা ফালাক্ব ও নাস পাঠে ঝড়-তুফান ও অন্যান্য বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় (আবুদাঊদ; মিশকাত হা/২১৬৩)






প্রশ্ন (২/৩২২) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (২৮/২৬৮) : কেউ যদি কোন নির্দিষ্ট স্থানে কোন পশু যবেহ করার মানত করে তাহ’লে কি তাকে সেখানেই যবেহ করতে হবে? না অন্যত্র করলে হবে? - -নূরুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্নঃ (১০/২৯০) : আমরা শুনেছি, পিতার আগে ছেলে মারা গেলে সেই ছেলের সন্তানেরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিছ হয় না। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৪৩৬) : এ্যালকোহলযুক্ত সেন্ট মেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৫/৫) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লী হওয়ার অধিকার রাখে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : আমাদের দেশে অধিকাংশ জানাযার পূর্বে লাশ সামনে রেখে ইমাম ছাহেব বা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কিছু বক্তব্য পেশ করে থাকেন। এরূপ করা শরী‘আতসম্মত কি? - -আল-আমীন, পোতাহাটী, ঝিনাইদহ।
প্রশ্ন (২৫/৩৮৫) : কারো মৃত্যু সংবাদ সামাজিক মাধ্যমে প্রচারের ক্ষেত্রে সবাই যেন চিনতে পারে সে উদ্দেশ্যে ছবি ব্যবহার করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : গরু কুরবানীর সাথে বিবাহের ওয়ালীমা বা আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - -ইকবাল হোসাইন, সুরীটোলা, ঢাকা।
প্রশ্ন (১২/২৯২) : ছালাতের মধ্যে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত ও বিভিন্ন দো‘আর উচ্চারণ সঠিক না হলে ছালাত হবে কি? মাদ-মাখরাজের গুরুত্ব সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৮/১৫৮) : জনৈক বক্তা রাসূল (ছাঃ)-এর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, তার চেহারায় এত আলো ছিল যে তা দিয়ে সুঁচ খোজা যেত। একথা সত্যতা আছে কি?
প্রশ্ন (২/৩২২) : কোন ব্যক্তি রহমত ও বরকত লাভের আশায় কোন সৎ ব্যক্তিকে ডেকে বা কোন সৎ লোক কারো বাড়িতে বেড়াতে আসলে তাকে সাধারণভাবে নফল ছালাত পড়তে বলতে পারবে কি?
প্রশ্ন (১৮/৫৮) : আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ নষ্ট করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?
আরও
আরও
.