উত্তর : উৎবা বিন আবু লাহাব ছিল রাসূল (ছাঃ) অন্যতম জামাতা। সূরা লাহাব নাযিল হ’লে আবু লাহাব তার দুই ছেলেকে নির্দেশ দেয় যেন তারা রাসূল (ছাঃ)-এর দুই মেয়েকে তালাক দেয়। সেমতে একদিন আবু লাহাবের পুত্র উৎবা এসে রাসূল (ছাঃ)-কে বলল, আমি সূরা নাজমের ১ ও ৮ আয়াত দু’টিকে অস্বীকার করি, বলেই সে হেঁচকা টানে রাসূল (ছাঃ)-এর গায়ের জামা ছিঁড়ে ফেলল এবং তাঁর মুখে থুথু নিক্ষেপ করল। সে তার পিতার কথা মত রাসূল (ছাঃ)-এর কন্যা উম্মে কুলছূমকে তালাক দেয়। তার ভাই উৎবা একই ভাবে রাসূল (ছাঃ)-এর অপর কন্যা রুক্বাইয়াকে তালাক দেয়। আল্লাহর রাসূল (ছাঃ) তখন তাকে বদ দো‘আ করে বললেন, ‘হে আল্লাহ! তুমি এর উপরে তোমার কোন একটি কুকুরকে বিজয়ী করে দাও’।

এরপর উৎবা তার পিতার কাছে ফিরে এসে সব ঘটনা জানাল। পরে তারা একসাথে শামের দিকে সফরে বের হয়। পথিমধ্যে এক স্থানে তারা অবতরণ করলে নিকটবর্তী একটি গির্জা থেকে এক পাদ্রী তাদের দেখতে পেয়ে বলল, এ ভূমি হিংস্র জন্তুর আবাসস্থল। তখন আবু লাহাব কুরায়েশদের বলল, তোমরা আমাদের সাহায্য কর! আমি আমার ছেলের ওপর মুহাম্মাদের বদদো‘আর ভয় করছি। তারা উটগুলো একত্র করে চারপাশে বসিয়ে রাখল এবং উৎবার চারপাশে বেষ্টনী তৈরি করল। কিন্তু তখন একটি সিংহ এসে উটগুলোর ফাঁকে গিয়ে তাদের মুখের গন্ধ শুঁকতে লাগল, অবশেষে উৎবার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে হত্যা করল (হাকেম হা/৩৯৮৪; বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ সংশ্লিষ্ট অধ্যায়)।

প্রশ্নকারী : মীযানুর রহমান, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: দো‘আ
প্রশ্ন (৩৬/৪৭৬) : একটি হাদীছে এসেছে, যে নারীর প্রথম সন্তান কন্যা হয়, তিনি অধিক বরকতময়। এ হাদীছটি কতটুকু ছহীহ? হাদীছটির সঠিক ব্যাখ্যা কি?
প্রশ্ন (২৫/৩৮৫) : মিথ্যা সার্টিফিকেট ও মিথ্যা অভিজ্ঞতা সনদ দিয়ে চাকুরী নিলে উক্ত উপার্জন হালাল হবে কি? - -ফারূক হোসাইন, টাঙ্গাইল।
প্রশ্ন (১৪/১৭৪) : হাদীছে বর্ণিত ‘নারদাশীর’ খেলা দ্বারা নববী যুগে এবং বর্তমান যুগে কোন খেলাকে বুঝানো হয়েছে? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (১৩/২১৩) : জনৈক ব্যক্তি বলেন, পৃথিবী একদিন মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। সেদিন ইহুদীরা প্রাণের ভয়ে গাছের আড়ালে লুকালে গাছও তাদেরকে ধরিয়ে দিবে। তবে একটি কাঁটাযুক্ত গাছের আড়ালে লুকালে তারা বেঁচে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১০/৩৩০) : আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে দেখতে পাবে না। তাহ’লে আদম (আঃ) কি আল্লাহকে দেখেছিলেন?
প্রশ্ন (২০/৬০) : কোন প্রসূতি বা ঋতুবতী মহিলা যদি ফজরের পূর্বেই পবিত্র হয় কিন্তু গোসল করতে না পারে, বরং ফজরের পরে গোসল করে, তাহ’লে তার ছিয়াম সিদ্ধ হবে কি?
প্রশ্ন (২৫/২৫) : হালাল পন্থায় উপার্জন করে ঋণ পরিশোধ করতে অক্ষম হওয়ায় যদি হারাম পন্থায় ইনকাম করে সেই ঋণ পরিশোধ করা হয় তাহ’লে তা বৈধ হবে কি?
প্রশ্ন (২১/১৪১) : ‘আল্লাহপাক আদম (আঃ)-কে আপন আকৃতিতে সৃষ্টি করেছেন’ মর্মে বর্ণিত হাদীছটির প্রকৃত ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন। - -সোহরাব, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (১৪/১৭৪) : আমার আশপাশের সমাজ শিরক-বিদ‘আতে পূর্ণ। কিভাবে কাজ করলে আমি এসব মুকাবিলা করতে সক্ষম হব? - -মুহাম্মদ সাইফুদ্দীনরাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (১২/৫২) : জিন কি মারা যায়? তাদের দাফন-কাফন কিভাবে হয়? - -লিয়াকত আলী খান, তেরখাদা, খুলনা।
প্রশ্ন (২২/৬২) : জাপানে কারো সঙ্গে দেখা হ’লে সে দেশের সংস্কৃতির অংশ হিসাবে মাথা হালকা ঝুঁকিয়ে আরিগাতো বলা হয়। এভাবে মাথা ঝুঁকানো কি জায়েয?
প্রশ্ন (১০/৪৫০) : জনৈক ব্যক্তি ইতিপূর্বে অনেক মানুষের সম্পদ চুরি করেছে। এখন তওবা করলে কি তা গ্রহণযোগ্য হবে, নাকি মালিকদের কাছে সেই সম্পদ ফিরিয়ে দিতে হবে? ফিরিয়ে দেওয়ার মত সামর্থ্য না থাকলে করণীয় কি?
আরও
আরও
.