উত্তর : যদি নিশ্চিতভাবে জানা যায় যে পুরো অর্থ হারাম উৎসের, তাহ’লে ঐ টাকা ঋণ নেওয়া জায়েয নয়। কিন্তু যদি তার আয়ের মধ্যে হালাল ও হারামের সংমিশ্রণ থাকে, তাহ’লে ঋণ গ্রহণ করা জায়েয হবে। শায়খ উছায়মীন (রহঃ) বলেন, ‘যদি কেউ নির্দিষ্টভাবে কোন ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেয় (চুরি-ডাকাতির মাধ্যমে) এবং সেটা কাউকে বিক্রি করতে চায় বা উপহার দিতে চায়, তাহ’লে এটি হারাম, কারণ এই সম্পদটি নিজেই হারাম অর্থাৎ সত্ত্বাগতভাবে নিষিদ্ধ। কিন্তু এমন উপার্জন যা সূদ, প্রতারণা বা অনুরূপ অবৈধ পন্থায় অর্জিত সেটা উপার্জনকারীর জন্য হারাম, কিন্তু কেউ যদি ন্যায্যভাবে (বৈধ চুক্তি বা প্রয়োজনে) সেই অর্থ গ্রহণ করে, তাহ’লে তার জন্য তা হারাম নয়। (উছায়মীন, ফাতাওয়া ইসলামিয়া ৩/১৭৮)।

প্রশ্নকারী : শাহেদ, ঢাকা।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (২৯/১৮৯) : আমি শয়তানের ধোঁকায় পড়ে ১৯-২০ লক্ষ টাকা ঋণ করে নষ্ট করে ফেলেছি। বর্তমানে আমি একটা চাকুরী করে মাসে ২০ হাযার টাকা বেতন পাই। আমাকে এখন পাওনাদার প্রতিদিনই টাকা দেওয়ার জন্য চাপ দেয়। আমি মানসিকভাবে হতাশাগ্রস্ত। এমতাবস্থায় আমি কি করতে পারি? - -বায়েজীদ হোসাইন, রংপুর।
প্রশ্ন (৩৪/৩৪) : শিরক সম্পর্কে না জানার কারণে মাযার ও শহীদ মিনারের সামনে মাথা নত করে শিরক করেছি। এক্ষণে পূর্বে কৃত এসব পাপ থেকে মুক্তির উপায় কি? - -ওমর ফারূকবিরল, দিনাজপুর।
প্রশ্ন (২১/৪২১) : আমি আমার প্রথম স্বামীর সাথে ২০ বছর সংসার করার পর আমাদের সংসার ভেঙ্গে যায়। সেখানে আমার একটি সন্তানও আছে। পরবর্তীতে যার সাথে আমার বিবাহ হয়, সে ১ বছরের মাথায় আমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর প্রায় ৮-১০ বছর পার হয়েছে। এক্ষণে আমি প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাইলে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, পাহাড়পুর, নওগাঁ।
প্রশ্ন (৭/১৬৭) : কোন ব্যক্তি তার ভাই, জামাই ও শ্যালককে নিয়ে ছেলের জন্য বউ দেখতে পারে কি? বিয়ের পর তাদের থেকে বউকে পর্দা করতে হবে কি?
প্রশ্ন (২/১২২) : শায়খ আলবানী কি এক মুষ্টির উপর দাড়ি কেটে ফেলা ওয়াজিব বলেছেন? এ বিষয়ে স্পষ্ট জানতে চাই। - -মুহায়মিনুল হক, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (৪০/৪০০) : রাসূল (ছাঃ) তায়েফের সফরে নির্যাতিত হওয়ার পর একটি আঙ্গুর বাগানে বসে ‘মযলূমের দো‘আ’ হিসাবে পরিচিত যে দো‘আটি করেছিলেন, তা ছহীহ কি?
প্রশ্ন (১৮/১৮) : মা মারা যাওয়ার পর তার নেকীর জন্য তার পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি?
প্রশ্ন (১০/১০) : বিবাহিত নারী স্বামীর সাথে মিলিত হওয়া থেকে দীর্ঘদিন যাবৎ বিরত থাকলে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয় কি? কতদিন এভাবে থাকা জায়েয?
প্রশ্ন (১৩/৪১৩) : ইসলামী সম্মেলনে জনৈক বক্তা বলেন, কবরে নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম, পীর-আওলিয়াদের লাশ অক্ষত থাকে। তাঁদের লাশ মাটিতে খায় না। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৮/১০৮) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২/২৮২) : রাসূল (ছাঃ) বলেন, প্রোথিতকারী (পিতা) এবং যাকে প্রোথিত করা হয়েছে (সন্তান) উভয়েই জাহান্নামী (আবুদাঊদ হা/৪৭১৭)। হাদীছটির সঠিক ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৭/৪৭) : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরী‘আত সম্মত?
আরও
আরও
.