উত্তর : পাঁচ ওয়াক্ত ছালাতেই প্রথম রাক‘আতে কিরা‘আত তুলনামূলক লম্বা করা মুস্তাহাব (মির‘আতুল মাফাতীহ ৩/১৩৩)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) ইমামতিকালে পাঁচ ওয়াক্ত ছালাতেই এ আমল করতেন। আবূ ক্বাতাদা (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) যোহরের ছালাতের প্রথম দুই রাক‘আতে সূরা ফাতেহা ও আরও দু’টি সূরা তেলাওয়াত করতেন। তিনি প্রথম রাক‘আত দীর্ঘ করতেন এবং দ্বিতীয়টি সংক্ষেপ করতেন এবং মাঝে মাঝে ছাহাবীগণ তাঁর কাছ থেকে কিছু আয়াত শুনতে পেতেন। তিনি আছর ছালাতেও সূরা ফাতেহা ও দু’টি সূরা পড়তেন এবং প্রথম রাক‘আতে দীর্ঘ ক্বিরাআত করতেন। আর ফজরের ছালাতের প্রথম রাক‘আতেও তিনি দীর্ঘ করতেন এবং দ্বিতীয় রাক‘আত সংক্ষিপ্ত করতেন (বুখারী হা/৭৫৯)। তবে এটা না করলে ছালাতের কোন ক্ষতি হবে না।

 প্রশ্নকারী : হেলালুদ্দীন, পুঠিয়া, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৬/২৭৬) : সূরা বনী ইস্রাঈলের ৩১ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৪/২৫৪) : বিবাহের পূর্বে কনে দেখতে গিয়ে বিবাহের কথা হওয়ায় কিছু উপহার দিলে যদি বিবাহ না হয়, তাহ’লে উপহার ফেরত চাওয়া যাবে কি? - -জাহাঙ্গীর আলম, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৪৩৮) : জুম‘আর ছালাতের পূর্বে গোসল করা মুস্তাহাব না ওয়াজিব? - -রূহুল আমীন, ঢাকা।
প্রশ্ন (১২/১২) : মুসলিম, অমুসলিম বা ফাসেক শাসকের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করা জায়েয কি? বিশেষত গণতান্ত্রিক দেশে যেখানে রাষ্ট্রপ্রধানের সমালোচনা করা বিধিসম্মত। সেখানে করণীয় কি?
প্রশ্ন (২৯/৩৮৯) : ছালাতে ক্বওমা, রুকূ, সিজদা ও তাশাহহুদের সময় দৃষ্টি কোন দিকে রাখতে হবে? আশে-পাশে বা আসমানের দিকে দৃষ্টি দিলে ছালাত ত্রুটিপূর্ণ হবে কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : ওমরাহ করার ক্ষেত্রেও কি মাথা মুন্ডন করা বা চুল ছেটে ফেলা আবশ্যক? উভয়ের মধ্যে কোনটি উত্তম?
প্রশ্ন (৪/২০৪) : আমি সেনাবাহিনীতে কর্মরত আছি। বাহিনীর নিয়ম অনুযায়ী কোন সেনা সদস্য চাকুরীরত অবস্থায় ব্যবসা-বাণিজ্য করতে পারবে না। এক্ষণে চাকুরীরত অবস্থায় কোন ব্যবসায়িক পণ্য যেমন-স্বর্ণ, জমি ইত্যাদি কিনে রেখে পেনশনে গিয়ে বিক্রি করা এবং তার লভ্যাংশ ভোগ করা হারাম হবে কি?
প্রশ্ন (২৮/২৮) : কুরআনে ‘বায়‘আত’ নেওয়ার কথা বলা হয়েছে, তা কি মেয়েদের পুরুষের হাতে হাত রেখে বায়‘আত গ্রহণ করার কথা বলা হয়েছে? যদি না হয় তবে কখন কুরআনের সেই আয়াতটি নাযিল হয়েছিল? এর শানে নুযূল কি? বিস্তারিতভাবে জানতে চাই।
প্রশ্ন (৮/১২৮) : কুর্দীদের পরিচয় ও আক্বীদা-বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -অহীদুল ইসলাম, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৫/৩০৫) : হেজাব কাকে বলে? শরীরের কতটুকু ঢেকে রাখলে হেজাবের হুকুম পালন হবে? বর্তমান মুসলিম বিশ্ব হেজাবের জন্য যে আন্দোলন করছে তারা মুখ খোলা রাখে; কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকে, এটা কি হেজাবের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (১৫/২৫৫) : আমাদের এলাকায় বিবাহে মোহরানা বাবদ দুই লাখ টাকা দেওয়ার পাশাপাশি মেয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত এক লাখ টাকা দিতে হয়। এই অতিরিক্ত এক লাখের ব্যাপারে করণীয় কি? - -আব্দুর রহীম, গোলমুন্ডা, নীলফামারী।
প্রশ্ন (৩৯/৩৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন যে, রামাযান মাসে ইতিকাফকারী দু’টি হজ্জ ও দু’টি ওমরাহ করার সমপরিমাণ নেকী পায়। এর কোন সত্যতা আছে কি? - -মাহমূদ সরদার, পিরোজপুর।
আরও
আরও
.