উত্তর : উক্ত মর্মে একটি প্রসিদ্ধ হাদীছ পাওয়া যায়। যাতে বলা হয়েছে, ‘যে ব্যক্তি অত্যাচারীর সাথে এ উদ্দেশ্যে চলে যে, সে তার শক্তি বৃদ্ধি করবে; আর সে এটা জানে যে, সে যুলুমকারী, তবে সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (ত্বাবারাণী কাবীর হা/৬১৯; মিশকাত হা/৫১৩৫; যঈফাহ হা/৭৫৮)। তবে বর্ণনাটির সনদ ছহীহ নয় (আলবানী, যঈফাহ হা/৭৫৮)। এক্ষণে যুলুম যদি বড় শিরক পর্যায়ের হয় এবং তাতে কেউ সহায়তা করে তাহ’লে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা যালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। তাহ’লে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে’ (হূদ ১১/১১৩)।

উল্লেখ্য যে, কোন অবস্থাতেই এবং কোনভাবেই যালেম শাসককে সহায়তা করা যাবে না। আত্বা বিন রাবাহ বলেন, ‘কারো জন্য যালেমকে সাহায্য করা জায়েয নয়। তার জন্য কোন কিছু লিখে দিবে না এবং তার সাহচর্যে থাকবে না। যদি কেউ এর কোন একটি করে, তাহ’লে সে যালেমের সাহায্যকারী হিসাবে গণ্য হবে’ (তাফসীরে কুরতুবী ১৩/২৬৩)।

ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যালেমদের এজেন্ট হচ্ছে সেই ব্যক্তি, যে তাদের সাহায্য করে; যদিও সে তাদের জন্য কালি প্রস্ত্তত করে অথবা তাদের জন্য একটি কলম তৈরী করে দেয়। এমনকি কেউ কেউ মনে করেন, যে যালেমদের কাপড় ধুয়ে দেয় সেও তাদের সহযোগী’ (মাজমূ‘উল ফাতাওয়া ৭/৬৪)। তিনি আরো বলেন, ‘কোন লোকের জন্য যালেমের সহায়ক হওয়া জায়েয নয়’ (মাজমূ‘উল ফাতাওয়া ২৮/২৮৩)।

প্রশ্নকারী : মুনীরুয্যামান, সাভার, ঢাকা।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (২৩/৪২৩) : আমরা জানি জান্নাত আটটি ও জাহান্নাম সাতটি। বর্তমানে অনেকে বিষয়টি ভুল বলে আখ্যায়িত করছেন। কোনটি সঠিক?
প্রশ্ন (৩৩/৩৯৩) : কুরআনের কোন কোন আয়াতের জবাব দিতে হয়। সেগুলো বিস্তারিত জানতে চাই।
প্রশ্নঃ (৯/১৬৯): সুন্নাত ছালাতের পর তাসবীহ গণনা সহ আয়াতুল কুরসী পড়া যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : পড়াশোনার প্রয়োজনে তথা ভূমি গবেষণার জন্য আমাদেরকে রাতের পর রাত গভীর জঙ্গলে ছেলে-মেয়ে একত্রে কাটাতে হয়, অধ্যয়ন করতে হয়। একে অপরকে সাহায্য করতে হয়। কোন মেয়ে অসুস্থ হ’লে কয়েকজন পালাক্রমে তাকে বহন করে চলতে হয়। এর ফলে কি আমাদেরকে গুনাহগার হ’তে হবে? - -শিক্ষার্থীদের পক্ষে নাছিরুদ্দীনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন (২৪/৩৪৪) : ভুমিকম্প, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সময় কি দো‘আ পাঠ করা যায়?
প্রশ্ন (৪০/৮০): শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন কেন শিরক? এগুলোর আসল উদ্দেশ্য কি?
প্রশ্ন (২০/৩৪০) : পাঁচ ওয়াক্ত ছালাতের আগে-পিছের সুন্নাত অলসতাবশতঃ আদায় না করলে গোনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (২২/৩৮২) : মি‘রাজে গমনের সময় বায়তুল মুক্বাদ্দাসে সকল নবী-রাসূল কি সশরীরে উপস্থিত হয়েছিলেন? তারা কি কবর থেকে উত্থিত হয়েছিলেন? এ ব্যাপারে সবিস্তারে জানতে চাই।
প্রশ্ন (৩৩/২৩৩) : জনৈক আলেম হাদীছ বর্ণনা করেন, যে ব্যক্তি পরহেযগার আলেমের পিছনে ছালাত আদায় করল সে যেন নবীর পিছনে ছালাত আদায় করল। উক্ত হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (১৭/৯৭) : আমার কয়েকজন ভাই। যাদের প্রত্যেকেই শরী‘আতের কিছু কিছু ফরয বিধান পালন করে না। এক্ষণে আমি তাদের সাথে আজীবনের জন্য কথা বন্ধ বা সম্পর্ক ছিন্ন করতে পারব কি?
প্রশ্ন (৮/১২৮) : জনৈক কলামিস্ট একটি পত্রিকায় লিখেছেন যে, মহানবী (ছাঃ) বলেছেন, ‘তোমরা ধর্মের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে তার ব্যবহারিক দিকগুলো অবশ্যই যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংশোধন ও পরিবর্তন করবে’। উক্ত মর্মে সত্যিই কোন হাদীছ আছে কি? - -এ্যাডভোকেট এস এম আব্দুর রশীদ,সিরাজগঞ্জ জজকোর্ট, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৪/২৬৪) : মেয়ের বিবাহে যদি তার পিতা উপস্থিত থাকে এবং একজন গায়ের মাহরামকে বিবাহের উকীল হিসাবে নিযুক্ত করে, তবে উক্ত বিবাহ বাতিল হিসাবে গণ্য হবে কি?
আরও
আরও
.