উত্তর : হিংসা না করে ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। কারণ সে যা ভালো আমল করবে তার ছওয়াবের সমপরিমাণ সত্যের সন্ধানদাতার আমলনামায় যোগ হবে (মুসলিম হা/২৬৭৪)। আল্লাহ বলেন, ‘তোমরা সৎকর্মে প্রতিযোগিতা কর’ (বাক্বারাহ ২/১৪৮)। তিনি আরো বলেন, ‘তোমরা প্রতিযোগিতা কর তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমান ও যমীনের মতো (হাদীদ ৫৭/২১)। রাসূল (ছাঃ) বলেন, ‘ঈর্ষা (গুনাহর অর্থে নয়, বরং নেক কাজে আগ্রহ প্রকাশ) কেবল দুই ক্ষেত্রে বৈধ; (১) এমন ব্যক্তি, যাকে আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন, ফলে সে রাত-দিন কুরআন তেলাওয়াত করে। তার প্রতিবেশী তা শুনে বলে, হায়! আমাকে যদি অমুকের মতো কুরআনের জ্ঞান দেয়া হ’ত, তাহ’লে আমিও তার মতো আমল করতাম। (২) এমন ব্যক্তি, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ফলে সে তা আল্লাহর পথে ব্যয় করছে। অন্য ব্যক্তি তা দেখে বলে, হায়! আল্লাহ আমাকেও যদি অমুকের মতো সম্পদ দিতেন, তাহ’লে আমিও তার মতো দান করতাম (বুখারী হা/৫০২৬; মিশকাত হা/২১১৩)। সুতরাং হিংসা বা চিন্তিত হওয়ার কিছু নেই।

প্রশ্নকারী : হাবীব সরকার, গাইবান্ধা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১/১৬১) : মাইয়েতকে গোসল দানকারী ব্যক্তির জন্য গোসল করা আবশ্যক কি? এছাড়া লাশের খাটিয়া বহন করলে ওযূ করতে হবে কি? - -মামূন, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/৬৬) : সমাজে খাৎনাকে কেন্দ্র করে যে সব আচার-অনুষ্ঠান পালন করা হয় সেগুলো কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (৪/১২৪) : মায়ের মৃত্যুর পর তার সম্পদ সন্তানদের মাঝে কিভাবে বণ্টন করতে হবে?
প্রশ্ন (২৪/৬৪) : সকাল বেলার যিকরগুলো ফজরের ছালাতের পূর্বে বা ছালাতের পর হাঁটাহাঁটির সময় করা যাবে কি? অনুরূপভাবে সন্ধ্যার যিকরগুলো বাদ এশা করা যাবে কি?
প্রশ্ন (২৮/২৮) : জনৈক নারীর ফোনে প্রবাসী ১ জনের সাথে বিবাহ হয়। কয়েক মাস পর তিনি দেশে এসে অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে উঠিয়ে নেন। এক সপ্তাহ একত্রে থাকার পর স্ত্রীর ইচ্ছায় তাদের মধ্যে তালাক হয়ে যায়। তবে এর মধ্যে তাদের কোন শারীরিক সম্পর্ক হয়নি। এরপর এক সপ্তাহের মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তার বিবাহ হয়। এক্ষণে ইদ্দত পালন ব্যতীত এই বিবাহ জায়েয হয়েছে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : ছিয়ামরত অবস্থায় ঠোঁট ফেটে যাওয়ার কারণে লিপজেল বা অন্য কিছু দিলে তা থেকে কিছু পরিমাণ হ’লেও মুখের ভিতর চলে যায়। এক্ষেত্রে এটা ব্যবহার করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : আমার মা তার সম্পত্তি তার ভাই তথা আমার মামাদের দিয়ে দিলে তিনি কি সন্তানদের বঞ্চিত করার অপরাধে অপরাধী হবেন?
প্রশ্ন (২/১৬২) : পুরুষের সতরের সীমা কতটুকু? গোসলের সময় পুরুষরা বক্ষ, পেট-পিঠ খোলা রাখতে পারবে কি?
প্রশ্ন (১০/৫০) : আমার এক আত্মীয় তার অধিকাংশ জমি ছেলেদের নামে রেজিষ্ট্রি করে দিয়েছে, অথচ মেয়েদের কিছুই দেননি। এক্ষণে পরকালে বাঁচার জন্য পিতার করণীয় কি?
প্রশ্ন (৫/৩২৫) : আমাদের মসজিদে ইমাম ছাহেব সালাম ফিরানোর পর নিয়মিতভাবে ১ মিনিটও অপেক্ষা না করে নানা বক্তব্য শুরু করেন। ফলে ছালাত পরবর্তী তাসবীহ পাঠ এবং মাসবূকদের বাকী ছালাত আদায় কষ্টকর হয়। এভাবে বক্তব্য দেয়া জায়েয কি?
প্রশ্ন (৯/১৬৯) : নিজের ব্যভিচারে জন্মগ্রহণ করা মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : পায়ুপথ দিয়ে কৃমি বের হলে ওযূ ভঙ্গ হবে কি? - -ডা. মাহবূব, ঢাকা।
আরও
আরও
.