উত্তর : সূদী ব্যাংকে চাকুরী করা যাবে না। সেটা পিয়ন, মালি বা অন্য যে কোন পদে হৌক না কেন। কেননা এতে হারাম কাজে সহযোগিতা করা হবে, যা থেকে আল্লাহ তা‘আলা নিষেধ করেছেন (মায়েদাহ ৫/২)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘যদি কোন ব্যক্তি এমন ব্যাংকে কাজ করে যা সূদের সাথে লেনদেন করে, যদিও তার নিজের কাজ সূদ সম্পর্কিত নয় এবং সে ব্যাংকে এমন কোন কাজ করে না যা সরাসরি সূদের সাথে সম্পর্কিত তবুও তা জায়েয নয়। কারণ সে ব্যাংকের সেই কর্মীদের জন্য সহায়তা প্রদান করছে যারা সূদ ভিত্তিক কাজ করছে এবং এতে তারা তাদের রিবা সম্পর্কিত কাজ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। আল্লাহ তা‘আলা বলেছেন, ‘তোমরা পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (মায়েদাহ ৫/০২; ফাতাওয়া লাজনা দায়েমা ১৫/৪১)। শায়েখ ওছায়মীন (রহঃ) বলেন, সূদ সম্পর্কিত প্রতিষ্ঠানে কাজ করা জায়েয নয়, এমনকি সে ব্যক্তি যদি শুধু চালক বা নিরাপত্তা প্রহরীও হয়। কারণ সূদী প্রতিষ্ঠানে কাজ করা মানে সেই প্রতিষ্ঠানের প্রতি সম্মতি প্রকাশ করা, যা ইসলামে গ্রহণযোগ্য নয়। আর যা হারাম তার প্রতি সম্মতি প্রকাশ করলে এর পাপ তাকে স্পর্শ করবে (ফাতাওয়া ইসলামিয়াহ ২/৪০১)।

প্রশ্নকারী : পলাশবাড়ী, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৭/১৭) : মসজিদে সূদ বা অবৈধ ইনকামের সাথে জড়িত ব্যক্তিদের প্রদত্ত টাকা গ্রহণ করা যাবে কি? আর এর মাধ্যমে দাতা কোন নেকী পাবে কি?
প্রশ্ন (৩৩/১১৩) : পুরাতন কবরস্থানে মসজিদ বানানো যাবে কি? এমন স্থানে মসজিদ হ’লে সেখানে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৩/২৫৩) : মসজিদের ইমাম চলে গেলে বা ছুটিতে থাকলে স্থানীয় শারঈ জ্ঞান সম্পন্ন ব্যক্তি (যিনি ইতিপূর্বে উক্ত মসজিদে ৩০ বছর ইমাম ছিলেন) সঠিক সময়ে আযান দেন ও ইমামতি করেন। কিন্তু দ্বন্দ্ব ও হিংসার কারণে কিছু লোক আউয়াল ওয়াক্তে তার ইমামতিতে মূল জামা‘আতে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকে। তারা দ্বিতীয় জামা‘আত করে বা একা একা ছালাত আদায় করে। এক্ষণে তাদের ছালাতের অবস্থা কী হবে? - -কায়েদ মাহমূদ ইমরানদক্ষিণ মাদারশী, উযীরপুর, বরিশাল।
প্রশ্ন (১৮/২১৮) : দাঁড়াতে সক্ষম কিন্তু চিকিৎসক দাঁড়িয়ে ছালাত আদায় করতে নিষেধ করেছেন। এক্ষণে আমার করণীয় কী?
প্রশ্ন (৩১/১৯১) : হাশরের মাঠে রাসূল (ছাঃ)-এর সুফারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? - -আব্দুস সালামহাতীবান্ধা, লালমণিরহাট।
প্রশ্ন (৩২/৩৫২) : সমকামিতা কিরূপ গোনাহের কাজ? এর শাস্তি কি?
প্রশ্ন (৬/৩৬৬) : হযরত আলী (রাঃ)-এর স্ত্রী এবং দাসীর সংখ্যা মোট কতজন ছিল?
প্রশ্ন (২৭/১৮৭) : সন্তান জন্মদানের সময় মা মারা যাওয়ায় উক্ত সন্তানের সহোদর বড় বোন ব্যতীত দুগ্ধ দানের কেউ নেই। এমতাবস্থায় বোনের দুগ্ধদান জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : কুর্দীদের পরিচয় ও আক্বীদা-বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (২৭/৩০৭) : জনৈক ব্যক্তির ছেলে কৃষি উন্নয়ন ব্যাংকে চাকুরী করে। নিরুপায় পিতা-মাতার জন্য উক্ত সন্তানের উপার্জিত অর্থে সংসার পরিচালনা করা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, লালমণিরহাট।
প্রশ্ন (১৮/২১৮) : আমাদের মসজিদের ইমাম এক মেয়েকে তার পিতার অনুমতি ছাড়াই তার বোনের বাড়ীতে কিছু দিন রেখে বিয়ে করে। তার বিয়ে কি সিদ্ধ হয়েছে? না হ’লে করণীয় কি? তার সন্তানরা কি হালাল সন্তান হবে নাকি জারজ হবে? - -মুহাম্মাদ ছাবেত, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৩/১০৩) : বাংলাদেশের কোন ব্যাংক কি পরিপূর্ণভাবে শরী‘আত অনুসরণ করছে? বর্তমান ব্যাংকিং সিস্টেম কি শরী‘আত সম্মত? এতে সঞ্চয় করা কি বৈধ?
আরও
আরও
.