উত্তর : ছালাতে রাক‘আত সংখ্যা কম হওয়ার বিষয়টি যখনই মনে পড়বে, তখনই দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবে এবং শেষ বৈঠকে সালামের পূর্বে সহো সিজদা দিবে। যদিও ক্ষেত্র বিশেষে সালামের পরেও সহো সিজদা দেওয়া যায় (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/৩১)। ইমরান বিন হোছাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আছরের ছালাতে তিন রাক‘আত পড়ে সালাম ফিরিয়ে দিলেন। তারপর ঘরে প্রবেশ করলেন। তখন এক ব্যক্তি, যার হাত লম্বা ছিল, দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! ছালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তখন নবী করীম (ছাঃ) রাগান্বিত হয়ে বের হয়ে এলেন। এরপর যে রাক‘আত বাদ পড়েছিল তা আদায় করলেন, তারপর সালাম ফিরালেন, তারপর দু’টি সহো সিজদা করলেন, তারপর আবার সালাম ফিরালেন’ (ছহীহ মুসলিম হা/৫৭৪)।

প্রশ্নকারী : রফীকুল ইসলাম, ময়মনসিংহ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৪/২৪৪) : কোন কিছু উদ্বোধন করার ইসলামী বিধান কী? মাটিতে কোপ দেওয়া বা হাতুড়ি মেরে কোন প্রতিষ্ঠানের কাজ উদ্বোধন করা জায়েয কি?
প্রশ্ন (৪/১৬৪) : আল্লাহর ৯৯টি নামের হাদীছটি ছহীহ না যঈফ। জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৩৩১) : শাওয়াল মাসের ছিয়াম বা অন্য যেকোন ছিয়াম ছুটির দিন হিসাবে নিয়মিতভাবে শুক্রবারে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (১১/২৯১) : আমি এ্যাম্বুলেন্স চালাই। এজন্য প্রায় প্রতিদিন রোগী নিয়ে আমাকে দূর-দূরান্তে যেতে হয়। এক্ষেত্রে আমি নিয়মিত ক্বছর ছালাত আদায় করবো কি?
প্রশ্ন (৩১/১৯১) : জামা‘আতবদ্ধ জীবন যাপন ইসলামে আবশ্যিক হ’লেও যথাযথ পরিবেশ না পেলে নারী হিসাবে আমার করণীয় কি? - - শারমীন নাহার, কলারোয়া, সাতক্ষীরা।
প্রশ্ন (২১/১৪১) : কোন মুসলিম নারী প্রসাধনী হিসাবে সিঁদুর ব্যবহার করতে পারবে কি? যদি তার স্বামী পসন্দ করে তথা স্বামীকে খুশি করার জন্যে কি ব্যবহার করা জায়েয হবে?
প্রশ্ন (১৫/১৩৫) : আমাদের এখানে কোন আহলেহাদীছ মসজিদ নেই। খতীব ছাহেব সঠিকভাবে খুৎবা দিতে পারেন না। এমতাবস্থায় মোবাইল লাইভে আহলেহাদীছ আলেমগণের খুৎবা শুনে মসজিদে গিয়ে ছালাত আদায় করলে জুম‘আর পূর্ণ ছওয়াব অর্জিত হবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : জনৈক ব্যক্তি কোনদিন বিবাহ করবেন না মর্মে একাধিক বার কসম করেন। পরে রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছ জানতে পেরে তওবা করে কসম ফিরিয়ে নেন এবং এর কাফফারা দিতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে একই কসম বার বার করায় এর কাফফারার নিয়ম কিরূপ হবে?
প্রশ্ন (৩৯/২৩৯) : কোন বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হ’লে নফল ছালাত আদায় করতে হবে মর্মে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (১১/২৫১) : আমরা তিন ভাই। বড় ভাই পরিবার থেকে ভিন্ন হয়ে আলাদা সংসার করছে। বোনেরা বিবাহিতা। আমরা দুই ভাই পিতার সংসারে কাজ করে ধান-গমসহ অন্যান্য ফসল উৎপাদন করছি। এক্ষণে আমাদের পিতা আমাদের কষ্টোপার্জিত সম্পদ থেকে আমাদের দুই ভাইকে কিছু টাকা দিয়ে জায়গা ক্রয় করে দিলে তা জায়েয হবে কী? উল্লেখ্য যে, আমাদের কষ্টার্জিত সম্পদ থেকে তিনি যে জায়গা ক্রয় করেন তা তার নামেই রেজিষ্ট্রি করেন, যা পরবর্তীতে সকল ওয়ারিছরা পেয়ে যাবে।
প্রশ্ন (৩২/৩৯২) : প্রতি ওয়াক্ত ছালাতের ইক্বামতের পূর্বে ইমাম ছাহেব কাতার সোজা করা, পায়ে পা ও কাঁধে কাঁধ মিলানো এবং ইক্বামতের জবাব দানের জন্য মুছল্লীদের প্রতি আহবান জানান। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৩/৩৩) : জনৈক আলেম বলেন, আলেমদের সাথে তর্ক- বিতর্ক করলে জাহান্নামে যেতে হবে। একথার সত্যতা আছে কি? - -লোকমান, খিলক্ষেত, ঢাকা।
আরও
আরও
.