উত্তর : তাঁদের যুগে এগুলি পাকা করার প্রশ্নই ওঠে না। পরবর্তীকালে কোন বিদ‘আতী বা কবর ব্যবসায়ীরা এগুলি করে থাকতে পারে। কেননা ইমাম ইবনু তায়মিয়াসহ কোন সালাফী বিদ্বানই নিজের কবর পাকা করার ব্যাপারে কোনরূপ অছিয়ত করে যাননি। বরং এসবের বিরুদ্ধে তাঁরা সারা জীবন সংগ্রাম করেছেন। কেননা কবর পাকা করতে, তার উপর সৌধ নির্মাণ করতে এবং তার উপর বসতে রাসূল (ছাঃ) নিষেধ করেছেন (মুসলিম হা/৯৭০)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ)-কে একদা আব্দুল কাদের জীলানীর কবরে শিরকী কর্মকান্ড সংঘটিত হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, ‘নিঃসন্দেহে শায়খ আব্দুল কাদের এসব কর্মকান্ড করতে বলেননি এবং তিনি এ ব্যাপারে নির্দেশও দেননি। তার ব্যাপারে যারা এসব কথা বলবে তারা মিথ্যাবাদী। বরং চরমপন্থী ও শিরককারী একদল লোক এসব বিদ‘আত চালু করেছে’ (মাজমূ‘উল ফাতাওয়া ২৭/১২৭)।






প্রশ্ন (১৪/৪১৪) : পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। এক্ষণে তারা স্বর্ণকার হিসাবে স্বর্ণের বেচা-কেনায় জড়িত থাকতে পারবে কি? - -আলী আদনান, সাতক্ষীরা।
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি ১০ দিন আগে বিষ পান করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। ঐ ব্যক্তিকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করা এবং জানাযা করা যাবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ছিয়ামের ক্বাযা আদায় করা যাবে কি? রামাযানের ছিয়ামের ক্বাযা কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (৩০/৪৭০) : বাথরুমে নাকি আল্লাহর নাম স্মরণ করা যায় না। কিন্তু এখন প্রায়ই বাথরুমে ওযূ-গোসল করতে হয়। এ সময় ‘বিসমিল্লাহ’ বলে ওযূ করা যাবে কি?
প্রশ্ন (৪/২৪৪) : একদল আলেম বলেন, কুরআন নাযিল হয়েছে শবেবরাতে। আরেক দল বলেন, শবে ক্বদরে। কোনটি ঠিক?
প্রশ্ন (২৮/১৮৮) : মহিলাদেরকে জুম‘আর খুৎবা শুনানোর জন্য মসজিদের ছাদে মাইক দেয়া যাবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : পর্যাপ্ত জমি-জমা, ব্যবসা ও ব্যাংক ব্যালান্স আছে। কিন্তু করব করব করে হজ্জ করা হয়নি। এমতাবস্থায় হজ্জ না করে মারা গেলে আমার পাপ হবে কি?
প্রশ্ন (১/১) : জনৈক আলেম বলেন, আমাদেরকে কেবল কুরআন অনুসরণ করতে হবে। হাদীছ অনুসরণের প্রয়োজন নেই। ছালাতের নফল-সুন্নাত বলে কিছু নেই। কেবল ফরয আদায় করাই যথেষ্ট। এ ব্যাপারে দলীলভিত্তিক জবাবদানে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/৪৬৮) : আমি দীর্ঘদিন যাবৎ তোতলামি সমস্যাতে ভুগছি। ফলে আমি প্রায়ই হতাশায় ভুগি। ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায়। এজন্য কি কোন আমল আছে যার মাধ্যমে আমি এথেকে মুক্তি পেতে পারি?
প্রশ্ন (২৯/২২৯) : আমরা জানি যে, ফরয ছালাতের সালামের পর প্রথমে একবার আল্লাহু আকবার ও পরে তিন বার আস্তাগফিরুল্লাহ বলতে হয়। ঢাকা থেকে প্রকাশিত একটি ক্যালেন্ডারে উল্লিখিত হয়েছে সালামের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কোনটি সঠিক? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/২৫০) : ফজরের ছালাতের বেশ কিছুক্ষণ পর তথা সকালের নাশতার পর পায়জামায় মযী দেখতে পাই। কিন্তু বুঝতে পারছি না, যে কখন বের হ’ল। এমতাবস্থায় ফজরের ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (২০/৩০০) : শুধু রামযান মাসে সাহারীর আযান দেয়া হয়, বাকী ১১ মাস দেয়া হয় না। এটা কি বিদ‘আত নয়?
আরও
আরও
.