উত্তর : মোহর হিসাবে প্রদানকৃত গহনা শাশুড়ী ফেরত পাবে না। কারণ এটি ছেলেকে দান করা হয়নি বরং ছেলের স্ত্রীকে মোহর হিসাবে দেওয়া হয়েছে, যা তার অধিকার। তাছাড়া পিতা-মাতার পক্ষ থেকে সন্তানকে দানকৃত বস্ত্ত ফিরিয়ে নেওয়ার জন্য চারটি শর্ত প্রযোজ্য। (১) দানকৃত বস্ত্ত সন্তানের মালিকানায় থাকা, (২) বস্ত্তটি পরিবর্তন না হওয়া, ৩. অন্য কারো সংশ্লিষ্টতা না থাকা, (৪) এমন বৃদ্ধি না পাওয়া যা তার মৌলিকত্বকে বিলুপ্ত করে (ইবনু কুদামাহ, মুগনী ৬/৫৬-৫৮)। এক্ষণে যেহেতু উক্ত গহনা সন্তানের মালিকানায় নেই, সেজন্য শাশুড়ী ফেরত চাইতে পারবে না বা চাইলেও ছেলের স্ত্রী দিতে বাধ্য নয়। তবে সন্তানের কর্তব্য হ’ল সামর্থ্য থাকলে মায়ের সন্তুষ্টির জন্য নিজ সম্পদ থেকে অনুরূপ কিছু তাকে প্রদান করা।

প্রশ্নকারী : আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৯/৮৯) : আমি একাধিকবার কসম করে তা ভঙ্গ করেছি। এক্ষণে কাফফারা কি একবার দিলেই চলবে না প্রত্যেক কসম ভাঙ্গার জন্য পৃথকভাবে কাফফারা দিতে হবে?
প্রশ্ন (১১/২৫১) : সন্তান মাতার কবরের পাশে গিয়ে ৪১ দিন সূরা ইয়াসীন পাঠ করলে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। উক্ত বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : কোন পিতা বা অভিভাবক সাবালিকা মেয়ের মতামতের বাইরে বিবাহ দিতে পারেন কি?
প্রশ্ন (৮/৮) : মিহরাব বিহীন মসজিদের নিচতলায় ইমাম দাঁড়ানোর পর উপরের তলাগুলিতে ইমামের কাতারে দাঁড়ানো যাবে কি? না প্রত্যেক তলাতেই ইমামের কাতার ছেড়ে দাঁড়াতে হবে?
প্রশ্ন (১১/২১১) : দ্বিতীয় বিবাহ করার সময় দ্বিতীয় স্ত্রীকে কি প্রথম স্ত্রীর সমপরিমাণ মোহরানা দিতে হবে? নাকি কম বেশী করা যাবে?
প্রশ্ন (৩/৮৩) : বায়তুল মাল থেকে মৃত সচ্ছল ব্যক্তির পরিবারকে ঋণ পরিশোধের জন্য সহায়তা করা যাবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : জীবদ্দশায় হজ্জব্রত পালনকারী পিতা মৃত্যুর সময় অল্প কিছু সম্পদ রেখে গেছেন এবং দরিদ্র সন্তানকে উক্ত টাকা দিয়ে হজ্জ করার জন্য অছিয়ত করে গেছেন। যা দ্বারা হজ্জ করলে তার দরিদ্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এক্ষণে সন্তানের জন্য করণীয় কি? - -মাহমূদুল হক, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (১৪/১৪) : ঘুম, পড়াশুনা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময় অডিও কুরআন চালু করে রাখা জায়েয হবে কি? কেননা এসময় কখনো মনোযোগ থাকে আবার কখনো থাকে না। - -মুস্তাফীযুর রহমান, ঢাকা।
প্রশ্ন (১৮/১৮) : ‘আদম সন্তানের পেট মাটি ব্যতীত পূর্ণ হবে না’ মর্মে হাদীছটির ব্যাখ্যা কি?
প্রশ্ন (১/৩৬১) : ‘শাওয়াল মাসের ৬টি ছিয়াম পালন করলে সারা বছরের ছিয়াম পালন করা হয়’ -এর তাৎপর্য কি। - -ওবায়দুল্লাহ, বালিয়াভাঙ্গী, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২১/২৬১) : দুপুরে বিশ্রাম নেওয়ার ব্যাপারে শরী‘আতে কোন নির্দেশনা আছে কি?
প্রশ্ন (১৩/৩৩৩) : হাদীছে এসেছে করযে হাসানা প্রদানকরলে ঋণ দানের চেয়েও বেশী নেকী লাভ হয়। কিন্তু ব্যবসার টাকা বাকী রাখলে তার জন্য কি করযে হাসানার ছওয়াব পাওয়া যাবে?যেহেতু পণ্য বাকী দেওয়া করয দেওয়ার মতই।
আরও
আরও
.