উত্তর : দাড়ি রাখা ওয়াজিব এবং মুন্ডন করা হারাম। রাসূল (ছাঃ) বলেছেন, ‘মুশরিকদের বিপরীত পথে চলো। দাড়ি লম্বা করো আর গোঁফ ছোট করো’ (বুখারী হা/৫৮৯২; মিশকাত হা/৪৪২১)। এক্ষণে এই অন্যায় নির্দেশদানকারী আল্লাহর নির্দেশ লংঘনে বাধ্য করায় মহাপাপী হবেন। আর যাকে বাধ্য করা হয়েছে সে সাময়িকভাবে কোন হারামে লিপ্ত হ’লে পাপ থেকে রেহাই পাবে বলে আশা করা যায়। যেমন আল্লাহ বলেন, যার উপরে (কুফরীর জন্য) যবরদস্তি করা হয়, অথচ তার হৃদয় ঈমানের উপর অটল থাকে’ (নাহল ১৬/১০৬)। আল্লাহ বলেন, ‘আল্লাহ্ কোন নফসকে তার ক্ষমতার বাইরে বোঝা চাপিয়ে দেন না’ (বাক্বারাহ ২/২৮৬)। তিনি আরো বলেন, ‘যে ব্যক্তি জোরপূর্বক বাধ্য হয়েছে, অপরাধ বা অবাধ্য নয়, তার ওপর কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (বাকবারাহ ২/১৭৩)। তবে সাধ্যমত হারাম থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং বিকল্প রূযির পথ অনুসন্ধান করতে হবে। কেননা সঊদী আরবে বিভিন্ন কোম্পানীতে বহু দাড়িওয়ালা স্টাফ চাকরী করে।

প্রশ্নকারী : রাকীব, সঊদী আরব।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (২৪/৩৮৪) : এক বছর পূর্বে ছেলে বিদেশে থাকা অবস্থায় মা মৃত্যুবরণ করেছেন। দেশে আসার পর ছেলে মায়ের কবরে গিয়ে জানাযার ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (২২/১৮২) : ইমাম আবু হানীফা সম্পর্কে বলা হয় যে, তিনি স্বপ্নে ৯৯ বার আল্লাহকে দেখেছেন। একথার কোন সত্যতা আছে কি? - -নাজমুল হুদাটিকরামপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১২/৯২) : মহিলা মাইয়েতকে বুক সমান এবং পুরুষ মাইয়েতকে কোমর সমান গভীর করে কবর খনন করার প্রচলিত প্রথা কি শরী‘আত সম্মত? এক্ষেত্রে সঠিক পদ্ধতি কি?
প্রশ্ন (২৭/১৮৭) : আমরা চার ভাই। মা মারা যাওয়ার পর পিতা ২য় বিবাহ করেছেন। ২য় মায়ের আগের পক্ষের ১ ছেলে ১ মেয়ে আছে। এক্ষণে পিতার সম্পদ ভাগ হবে কিভাবে?
প্রশ্ন (১৩/১৩) : সরকারী চাকুরীর কারণে নির্বাচনের সময় সহযোগিতা করতে হয়। অথচ রাষ্ট্র আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বলে বিশ্বাস করে না। এক্ষণে বাধ্যগত কারণে এ দায়িত্ব পালন করলে কি কুফরী কাজে সহযোগিতার নামান্তর হবে? এজন্য ঢালাওভাবে কাউকে কাফের বলা যাবে কি?
প্রশ্ন (৩২/৪৩২) : আমার এক লক্ষ টাকা আছে। কিন্তু নিজে ব্যবসা করা সম্ভব নয়। এক্ষণে মাসিক ২৫০০ টাকা লাভ প্রদানের শর্তে কাউকে উক্ত টাকা প্রদান করা যাবে কি? - -মামূন, জয়পুরহাট।
প্রশ্ন (৩৭/১১৭) : মোবাইল যোগে মেয়ের বাবা দুইজন সাক্ষীর সামনে বলেছেন যে, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিলাম। এ বিবাহ কি বৈধ হবে?
প্রশ্ন (১৫/৯৫) : মহিলাগণ চিকিৎসার ক্ষেত্রে মহিলা ডাক্তার না পাওয়ায় পুরুষ ডাক্তারের নিকটে যাওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : ছোট বোন বড় বোনের জমিতে ২৫ বছর যাবৎ বসবাস করায় বর্তমানে সে শুফ‘আর ভিত্তিতে বড় বোনের অংশও দাবী করছে। এ ব্যাপারে শারঈ বিধান কি?
প্রশ্ন (৫/৮৫) : আমি পেশায় একজন দর্জি। প্রবাস থেকে আমার পরিচিত একজন কিছু জামা বানিয়ে দিতে বলল। প্রশ্ন হচ্ছে আমি অল্প দামে বাজার থেকে কাপড় কিনে তার কাছ থেকে বেশী দাম নিতে পারব কি?
প্রশ্ন (৬/২৮৬) : লাশ দাফন করার পর একাকী হাত তুলে দো‘আ করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, পঃ বঙ্গ, ভারত।
প্রশ্ন (৮/৪৮) : ঈদের ছালাতে তাকবীরে তাহরীমা ব্যতীত অতিরিক্ত তাকবীরসমূহ উচ্চারণকালে রাফঊল ইয়াদায়েন করা কি যরূরী?
আরও
আরও
.