উত্তর : এমন কোন ছহীহ হাদীছ নেই যা স্পষ্টভাবে বলে যে অধিক সম্পদ থাকা পুলছিরাত পার হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে সম্পদ বান্দার জন্য ক্বিয়ামতের দিন পুলছিরাত পার হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যদি তা অবৈধ পথে উপার্জিত হয় বা হারাম পথে ব্যয় করা হয়। রাসূল (ছাঃ) বলেন, মুনাফিক হোক বা মুমিন হোক, প্রতিটি ব্যক্তিকে একটি আলো প্রদান করা হবে, এরপর তারা সেই আলোর অনুসরণ করবে। আর জাহান্নামের সেতুতে ফাঁদ এবং ধারালো কাঁটা থাকবে; আল্লাহ যাকে ইচ্ছা করবেন সে তাতে পাকড়াও হবে। এরপর মুনাফিকদের আলো নিভে যাবে। তারপর মুমিনরা নাজাত পাবে। প্রথম দল যারা নাজাত পাবে, তাদের মুখ পূর্ণিমার রাতের চাঁদের মতো দীপ্তিময় হবে। এরা হ’ল মোট ৭০,০০০ জন, যারা হিসাব-নিকাশ থেকে মুক্ত। পরবর্তীরা যারা নাজাত পাবে, তাদের আলো আকাশে নক্ষত্রের মতো ঝলমল করবে (মুসলিম হা/১৯১)।

প্রশ্নকারী : গোলাম রাববী, বরিশাল।








বিষয়সমূহ: অর্থনীতি
প্রশ্ন (৩৫/২৩৫) : কবরে দো‘আ করার ক্ষেত্রে ক্বিবলামুখী হ’তে হবে কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (৩০/৩১০) : ছেলেদের বুক বা পিঠের লোম শেভ করা যাবে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : হজব্রত পালনরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে তার জন্য বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (১৪/২১৪) : জামা‘আত শেষ হওয়ার পর আগত কোন মুছল্লীর সাথে প্রথম জামা‘আতের কোন মুছল্লী পুনরায় তার সাথে জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? এটা কোন্ প্রকারের ছালাত হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১১/৪১১) : মাথা ন্যাড়া করা কি জায়েয? স্থায়ীভাবে মাথা ন্যাড়া রাখতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : আমার নেছাব পরিমাণ স্বর্ণালঙ্কার আছে। কিন্তু আমার কাছে নগদ টাকা নেই। অন্যদিকে আমার স্বামীর যাকাতের নেছাব পরিমাণ সম্পদ নেই। এমতাবস্থায় আমাকে স্বর্ণ বিক্রি করে যাকাত প্রদান করতে হবে কি?
প্রশ্ন (৪/৪৪) : ঈদের ছালাতে ছানা পড়তে হবে কি? যদি পড়তে হয় তবে অতিরিক্ত তাকবীরগুলো ছানা পাঠের আগে না পরে দিতে হবে? - -আবুল কালাম, সিলেট।
প্রশ্ন (১১/৯১) : ছারছীনা প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারীর ৯৯৯ নং হাদীছে উল্লে­খ করা হয়েছে যে, তাবীয ও ঝাড়-ফুঁকের বিনিময় গ্রহণ করা যাবে। বুখারীতে তাবীয ব্যবহার করা যাবে মর্মে কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (২৪/৪৬৪): একজন কুরআনের হাফেয কি একজন আলেমের চেয়ে অধিক মর্যাদাবান? উভয়ের উপস্থিতিতে কে ইমামতি করবেন?
প্রশ্ন (৩/২৪৩) : সূরা ‘আলাক্ব ছালাতে তেলাওয়াত করলে শেষ আয়াতে তেলাওয়াতের সিজদা ও ছালাতের সিজদার মধ্যে কিভাবে পার্থক্য করা হবে?
প্রশ্ন (২৭/১৪৭) : আমার মা ১৬ বছর যাবৎ ব্রেইন স্ট্রোকে থাকার পর মারা গেছেন। কিছুদিন তিনি কোমায় ছিলেন। মাঝে মধ্যে তিনি সবকিছু ভুলে যেতেন। এসময় অনেক ওয়াক্ত ছালাত ও ছিয়াম তিনি আদায় করতে পারেননি। এজন্য কি তার গুনাহ হবে? এছাড়া তার ছুটে যাওয়া ছিয়ামের ফিদইয়া আদায় করতে হবে কি?
প্রশ্ন (২/৪২) : মসজিদে মহিলাদের ছালাত আদায়ের ব্যবস্থা না থাকায় ৫০ গজ দূরে একটি ঘরে সাউন্ডবক্সের মাধ্যমে তাদের জন্য জুম‘আ ও তারাবীহর ছালাতের ব্যবস্থা করা হয়। এটা কি শরী‘আতসম্মত হবে?
আরও
আরও
.