উত্তরঃ মসজিদের মুছল্লীদেরকে নিয়ে মৃত ব্যক্তির জন্য হাত তুলে দো‘আ করা যাবে না। এটি বিদ‘আত, যা পরিত্যাজ্য। মৃত ব্যক্তির জন্য কেউ দো‘আ চাইলে অথবা  নিজে থেকে দো‘আ করলে ব্যক্তিগতভাবে নিম্নের দো‘আটি পড়া যায়। ছাহাবী আবু সালামাহ (রাঃ) মারা গেলে রাসূলুল্লাহ (ছাঃ) তার জন্য নিম্নের দো‘আটি পড়েছিলেন,

اَللَّهُمَّ اغْفِرْلَهُ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّيْنَ واخْلُفْهُ فى عَقَبِهِ فى الغَابِريْنَ واغْفِرْلَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ، رواه مسلم-

‘হে আল্লাহ! আপনি তাকে মাফ করুন। হেদায়াতপ্রাপ্তদের মধ্যে তাকে উচ্চ মর্যাদা দিন, তার উত্তরসুরীদের জন্য আপনি তার প্রতিনিধি হৌন। আপনি আমাদেরকে ও তাকে ক্ষমা করুন। হে বিশ্ব চরাচরের প্রতিপালক! আপনি তার জন্য তার কবরকে প্রশস্ত করুন এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করুন’ (মুসলিম, মিশকাত হা/১৬১৯ ‘জানাযা’ অধ্যায় ৩ অনুচ্ছেদ)। এতদ্ব্যতীত জানাযার দো‘আগুলিও পড়া যায়।






বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১১/৪৫১) : এক বা একাধিক বছরের জন্য আমবাগানের জমি লীজ দেওয়া যাবে কি? উল্লেখ্য, এখানে আম গাছ ছাড়া অন্য কোন ফসল হওয়ার ব্যবস্থা নেই। - -মুবীনুল ইসলাম, রহনপুর, চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (২১/১০১) : সাধারণ মানুষ কাউকে কল্যাণের শিক্ষা দিলে সেও কি আল্লাহ, ফেরেশতা ও সমগ্র সৃষ্টজীবের প্রার্থনায় শামিল হবে?
প্রশ্ন (১২/২৫২) : সূরা আর রহমানে দুই উদয়াচল ও দুই অস্তাচল বলতে কি বুঝানো হয়েছে?
প্রশ্ন (৩৬/৪৩৬) : দুরারোগ্য ব্যাধি যেমন থ্যালাসেমিয়া, এইডস ইত্যাদি যেগুলোর কোন চিকিৎসা নেই, সেসব রোগে কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে সে পরকালে বিশেষ কোন মর্যাদায় ভূষিত হবে কি?
প্রশ্ন (১১/৫১) : যে ব্যক্তি কোন মুত্তাক্বী আলেমের সাথে সাক্ষাৎ করল, সে যেন স্বয়ং রাসূল (ছাঃ)-এর সাথে সাক্ষাৎ করল। এ বর্ণনাটির কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৪০/২০০) : গীবতের কাফফারা কি এবং এর পাপ থেকে মুক্তির উপায় কি? - -রুবেল আমীন*পাটগ্রাম, লালমণিরহাট।
প্রশ্ন (১৫/২১৫) : মহিলারা কয়জন পুরুষের সামনে বিনা পর্দায় যেতে পারে? - আব্দুল্লাহ বিন যহীর আবুধাবী, আরব আমিরাত।
প্রশ্ন (১০/১৩০) : জনৈক ব্যক্তি তার পিতা-মাতার জন্য প্রতি ওয়াক্তে দু’রাক‘আত ছালাত অতিরিক্ত আদায় করে বখশিয়ে দেন। উক্ত আমল সঠিক হচ্ছে কি? - -ইমদাদুল হকবড়গাছি, পবা, রাজশাহী।
প্রশ্ন (৮/১৬৮) : মহিলারা আযান ও ইক্বামত দিতে পারে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : আমাদের গ্রাম নদী ভাঙ্গনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে। এখানে সকলেই নাভির নীচে হাত বাঁধে। আমি যখন মসজিদে যাই তখন তারা আমাকে জোর করে ওদের মতো ছালাত পড়তে বাধ্য করে। এখন আমার করণীয় কি? - -জাবের আহমাদ, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৩১/১৯১) : মুখে উচ্চারণ করে নিয়ত পাঠ করার উদ্ভব কখন থেকে হয়? - -রফীকুল ইসলাম, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৫/১৯৫) : বাজার কমিটি, বিভিন্ন সমিতির কমিটি ইত্যাদি গঠনের ক্ষেত্রে প্রার্থী হওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -মিনহাজ, চারঘাট, রাজশাহী।
আরও
আরও
.