উত্তর : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য নিম্নের আমলসমূহ করা যায়। যেমন- ১. নিয়মিত জামা‘আতের সাথে ছালাত আদায় করা (মুসলিম হা/২২৩)। ২. গোপনে ছাদাক্বা করা (তিরমিযী হা/৬১৪, সনদ ছহীহ)। ৩. আল্লাহর যিকরে জিহবা সিক্ত রাখা (ছহীহুত তারগীব হা/১৫০৯)। ৪. আত্মীয়তার সম্পর্ক ও আমানত রক্ষা করা। রাসূল (ছাঃ) বলেন, ‘তখন ‘আমানত’ ও ‘রেহেম’কে (রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক) পাঠানো হবে। তারা দাঁড়িয়ে যাবে ছিরাতের দুই পার্শ্বে ডান ও বামে। তারপর তোমাদের কেউ সেতুটি অতিক্রম করবে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে (মুসলিম হা/১৯৫)। ৫. ছিয়াম পালন করা ও কুরআন তেলাওয়াত করা (ছহীহুত তারগীব হা/৯৮৪, ১৪৩৪)। ৬. এছাড়া নিয়মিত ওযূ করা (মুসলিম হা/২৪৬)। ৭. রাতের অন্ধকারে মসজিদে গমন করা (ছহীহুল জামে‘ হা/২৮২৩)। ৮. তাহাজ্জুদের ছালাত আদায় করা (ইবনু আবিদ্দুনিয়া, আত-তাহাজ্জুদ ওয়া ক্বিয়ামুল লায়ল পৃ. ২৮০)। ৯. সূরা বাক্বারাহ তেলাওয়াত করা, বিশেষত শেষ দুই আয়াত (মুসলিম হা/৮৬০)। ১০. সূরা কাহফ তেলাওয়াত করা (ছহীহাহ হা/২৬৫১)। ১১. ইসলামের উপর বার্ধক্যে উপনীত হওয়া (ছহীহাহ হা/১২৪৪)।

প্রশ্নকারী : গোলাম রাবিব, বরিশাল।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (৩৩/১১৩) : স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে? সরকার কর্তৃক কাবিন নামায় স্ত্রীকে এই ক্ষমতা দিতে বাধ্য করা হ’লে করণীয় কী?
প্রশ্ন (২৩/৩০৩) : ওয়াকফকৃত জমিতে মসজিদ তৈরী করা হয়েছে। এখন ওয়াফকারী অন্য জমিতে মসজিদ করে দিতে চায় এবং পূর্বের মসজিদ নিজ কাজে ব্যবহার করতে চায়। এভাবে পরিবর্তন করা যাবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : ছিয়াম অবস্থায় গান শোনা, মিথ্যা কথা বলা, মেয়েদের দিকে কুদৃষ্টি দেওয়া প্রভৃতি পাপ কাজ করলে ছিয়াম বাতিল হয়ে যাবে কি? - -যুবায়ের, সাঘাটা, গাইবান্ধা।
প্রশ্ন (১৬/২৯৬) : হাদীছ নাকি এসেছে যে, সফরকালে পাঁচটি সূরা পাঠ করলে সফরের চাইতে সাথীদের চেয়ে বরকত বেশী হয়। উক্ত সূরাগুলো কি কি?
প্রশ্ন (২/২৮২) : জেহরী ছালাতে ইমাম আমীন বলতে ভুলে গেলে বা ইচ্ছাকৃতভাবে না বললে মুক্তাদীদের আমীন বলতে হবে কি? - হাবীবুল্লাহ, বাঁকাল, সাতক্ষীরা।
প্রশ্ন (৩১/১৯১) : কোন নারী স্বামীর মৃত্যুর পর ইদ্দত শেষ হওয়ার পূর্বে নিজের ছেলের সাথে ওমরায় যেতে পারবেন কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : যাকাতের অর্থ থেকে এমপিওভুক্ত দাখিল মাদরাসায় হাদীছের বই (বুখারী, মুসলিম) কিনে দেওয়া যাবে কি? - -আব্দুল কাদেরছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৯/১০৯) : আমরা প্রবাসে কুরবানীর সময় দেখি, গরুকে প্রথমে গুলি করা হয় এবং এরপর সাথে সাথে মুসলিম ব্যক্তি যবহ করেন। এখানকার গরু খামারে ছাড়া অবস্থায় পালন করা হয়, গায়ে কোন দড়ি বা রশি থাকে না এবং এগুলো প্রচন্ড শক্তিশালী হয়। রশি দিয়ে বাঁধতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে, তাই তারা এই পদ্ধতি ব্যবহার করেন। এভাবে কুরবানী করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৪/৪৫৪) : আমার পিতার দ্বিতীয়া স্ত্রী দুই সন্তানসহ ১৮ বছর যাবৎ নিজ পিতার বাড়িতে অবস্থান করেন। আমার পিতা অনেক চেষ্টা করেও তাদেরকে নিজ বাড়িতে আনতে পারেননি। অথচ ঐ স্ত্রী ও তার দুই সন্তানের ভরণপোষণ আমার পিতাই করে থাকেন। তারাও ভরণপোষণের খরচ বেশী বেশী দেওয়ার জন্য বার বার চাপ দেয়। এক্ষণে এরূপ স্ত্রীর খরচ বহন করা আমার পিতার জন্য যরূরী কি? - -সোহরাব হোসাইন, পুরান বগুড়া, রাজশাহী।
প্রশ্ন (১৫/১৭৫) : অনেক আলেম খাওয়ার সময় সালাম দিতে নিষেধ করেন। এর পক্ষে ছহীহ দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈকা পাত্রী সব দিক দিয়ে ভালো। কিন্তু সে মূলত জারজ সন্তান। এরূপ নারীকে বিবাহ করা যাবে কি?
আরও
আরও
.