উত্তর : এ অবস্থায় মাকে এড়িয়ে চললে গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে সুন্দরভাবে মাকে স্বামীর প্রতি ইতিবাচক হওয়ার জন্য অনুরোধ জানাবে এবং স্বামীকেও বুঝানোর চেষ্টা করবে। ইমাম আহমাদ (রহঃ) বলেন, ‘স্বামীর আনুগত্য করা তার (স্ত্রীর) জন্য মায়ের আনুগত্যের চেয়ে অধিক আবশ্যক, যদি না স্বামী তাকে (মায়ের কথা মানার বিষয়ে) অনুমতি দেন’ (শরহু মুনতাহাল ইরাদাত ৩/৪৭)। ইমাম মারদাভী বলেন, ‘স্ত্রীর জন্য স্বামীকে তালাক দেওয়ার ব্যাপারে কিংবা স্বামীর ঘর ছেড়ে অন্যত্র (যেমন পিতামাতার বাসায়) ভ্রমণ করার ক্ষেত্রে পিতা-মাতার আদেশ মানা ওয়াজিব নয়। বরং স্বামীর আনুগত্যই তার জন্য অধিক যরূরী (আল-ইনছাফ ৮/৩৬২)। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যে সকল আনুগত্য এক সময় পিতা-মাতার প্রতি আবশ্যক ছিল, বিবাহের পর তা স্বামীর প্রতি স্থানান্তরিত হয়ে যায়। বিবাহের পর স্ত্রীর উপর পিতা-মাতার আনুগত্য অপরিহার্য থাকে না। পিতা-মাতার হক ছিল রক্তের সম্পর্কের কারণে, আর স্বামীর হক এসেছে চুক্তি (নিকাহ) ও অঙ্গীকারের মাধ্যমে’ (মাজমূঊল ফাতাওয়া ৩২/২৬০-২৬১)।

প্রশ্নকারী : আনিকা, বগুড়া।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (৮/৮৮) : কারো উপর ছিয়ামের কাফফারা থাকলে কাফফারার ছিয়াম পালনকালে স্ত্রী মিলন করতে পারবে কি? - -নূরে আলম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৩৪/২৩৪) : বাধ্যগত অবস্থায় খোলা স্থানে ওযূর ক্ষেত্রে নারীদের পা মোযা ও হিজাব মাসাহ করার বিধান কি?
প্রশ্ন (৩৫/৪৭৫) : সূরা রহমানের ১৭ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -মেসের আলী, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১৭/২১৭) : আমাদের বিবাহের বয়স প্রায় এক দশক পার হয়েছে। আমাদের দু’টি মেয়েও আছে। আমার এক পা কাটা থাকায় আমি চলা-ফেরা করতে পারি না। এই সুবাদে আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে এমনকি শরীরে হাত তুলতেও দ্বিধা করে না। সে ছালাত আদায় করে না, পর্দা করে না। উপরন্তু যখন যেখানে ইচ্ছা চলে যায়। আমার সেবা করবে বলে আমার দুই কাঠা জমি লিখে নিয়েছে। কিন্তু সেবা করে না। বরং আমার কাছে বারবার তালাক চায়। আড়াই বছর থেকে শারীরিক সম্পর্ক নেই। এমতাবস্থায় আমার করণীয় কী?
প্রশ্ন (২৭/৩৮৭) : জনৈক দিনমজুর এমন কষ্টে দিনাতিপাত করে যে, বছরে একবারও গরুর গোশত কিনে খেতে পারে না। জমি-জমা বলতে কিছুই নেই। কেবল ২ লাখ টাকা জমা করা আছে। তার জন্য কুরবানী করা যরূরী কি?
প্রশ্ন (৪০/২৮০) : আমরা সীমিত অর্থের মালিকদের সুবিধার্থে তাদের জমিতে ভবন নির্মাণ করে দেই। প্রথমেই আমরা মোট খরচ হিসাব করি। এরপর ভবন তৈরীর সূচনায় জমির মালিকের নিকট থেকে ২০% অর্থ নিয়ে কাজ শুরু করি। তারপর তারা কিস্তিতে বাকী অর্থ পরিশোধ করবে। এক্ষণে এধরনের ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -পরিচালক, সেফ হোম প্রকল্পলাইফওয়ে ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ঢাকা।
প্রশ্ন (১১/২৯১) : আমরা নতুন দম্পতি। এখনই সন্তান নিতে চাই না। কিন্তু একান্ত সময় ভুলবশতঃ কিছু হয়ে গেছে। এক্ষণে ঔষধের মাধ্যমে তা বন্ধ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৭/৪২৭) : হজ্জকারী ব্যক্তি হজ্জের দো‘আসমূহ সঠিকভাবে পড়তে না পারলে তার হজ্জ কবুল হবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) :মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি?
প্রশ্ন (৭/২৮৭) : অমুসলিম কর্তৃক অনুবাদকৃত কুরআন পড়া জায়েয হবে কি? - আশরাফ, ডিমলা, নীলফামারী।
প্রশ্ন (২৪/১৮৪) : মহিলারা নখ বড় রাখতে ও নেইল পালিশ ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (৮/২৮৮) : ওমর (রাঃ)-এর চিঠির মাধ্যমে নীলনদের পানি প্রবাহিত হওয়ার ঘটনাটির সত্যতা জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.