উত্তর : প্রথমত শারঈ পর্দার বিধান মেনে সুন্দর ও মার্জিত কালারের বোরক্বা ও নেক্বাব পরিধান করে প্রয়োজনে বাইরে যেতে পারে। তবে অবশ্যই তা ঢিলেঢালা হ’তে হবে (আহযাব ২৪/৫৯)। এছাড়াও আল্লাহ বলেন, ‘আর তোমরা (নারীরা) নিজেদের গৃহে অবস্থান করো এবং পূর্ব জাহিলিয়াতের মতো প্রকাশ্যে সৌন্দর্য প্রদর্শন করো না (আহযাব ২৪/৩৩)। উছায়মীন (রহঃ) বলেন, ‘যদি কোন দেশে নারীদের মধ্যে সাদা কাপড় পরা প্রচলিত থাকে, তাহ’লে নারীর জন্য সাদা কাপড় পরায় কোন দোষ নেই। তবে শর্ত হ’ল, সেটা যেন পুরুষদের কাপড়ের মতো না হয়। রঙ নিজে গুরুত্বপূর্ণ নয়; বরং শর্ত হ’ল নারীর কাপড় যেন পুরুষের কাপড় থেকে পৃথক হয়। কিন্তু যদি কোন দেশের প্রথায় নারীরা সাধারণত কালো, সবুজ বা লাল কাপড় পরে এবং সাদা পরা তাদের মধ্যে বিরল হয় বা চোখে পড়ার মতো কিছু হয়, তাহ’লে তাদের উচিত নিজেদের দেশের প্রচলিত পোষাকই পরিধান করা এবং নিজেকে সম্পূর্ণরূপে আবৃত রাখা (আল-লিক্বাউশ শাহরী ৬৬/২৬)। অন্যত্র তিনি বলেন, নারীর জন্য যেকোন কাপড় পরা জায়েয, যতক্ষণ না সেটা ‘তাবাররুজ’ বা সৌন্দর্য-প্রদর্শনের পর্যায়ে পড়ে। সর্বোপরি এক্ষেত্রে মূলনীতি হচ্ছে- কাপড়ের রঙ নয়, বরং যা ফিতনার কারণ হয় বা মানুষ যেটাকে সৌন্দর্যরূপে দেখে, তা এড়িয়ে চলতে হবে। আর সামাজিক মাধ্যমে নারীদের কোন প্রকারের ছবি প্রকাশ করা জায়েয নয়। কারণ এটি ফিৎনার কারণ।

প্রশ্নকারী : মুরাদ, টাঙ্গাইল।








বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (১/২০১) :শুক্রবারে সূরা কাহফ পাঠের ফযীলত কি? অন্যদিনে সূরাটি পাঠ করলে একই ফযীলত পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : এক্বামতের শেষে আল্লাহু আকবার কতবার বলবে এই নিয়ে আমাদের এলাকায় মতপার্থক্য বিরাজ করছে। একবার বলবে না দুইবার বলবে? দলীল ভিত্তিক সমাধান চাই।
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (২০/৪২০) : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ দু’টি যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে কি?
প্রশ্ন (২/৪২) : ছালাত আদায়কালে চুল ঢেকে রাখা কি মহিলাদের জন্য আবশ্যক?
প্রশ্ন (১৭/৪৫৭) : মৃত ব্যক্তির পক্ষ থেকে মসজিদে শিরনী বা শিন্নী দেওয়া হ’লে তা খাওয়া যাবে কি?
প্রশ্ন (৫/৫) : কোন ব্যক্তি মসজিদ করে দিলে তার নামে মসজিদের নামকরণ করা যাবে কি? ঐ ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লী হওয়ার অধিকার রাখে কি?
প্রশ্ন (২১/৩৮১) : ওযূর পর লজ্জাস্থান বরাবর পানি ছিটানো আবশ্যক কি? এটা কি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য?
প্রশ্ন (১৪/২৯৪) : আমাদের এখানে অনেক ভাই বন্দুকের সাহায্যে বন্য পাখি, হাঁস ও হরিণ শিকার করে। কিন্তু গুলি করার পর উক্ত প্রাণীগুলোর কাছে পেঁŠছার পূর্বেই মারা যায়, তখন যবেহ করার কোন সুযোগ থাকে না। এমতাবস্থায় গুলি ছোড়ার সময় ‘বিসমিল্ল­াহ’ বললে উক্ত প্রাণীগুলো যবেহ ছাড়া খাওয়া যাবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : জনৈক ব্যক্তি কোনদিন বিবাহ করবেন না মর্মে একাধিক বার কসম করেন। পরে রাসূলুল্লাহ (ছাঃ)-এর হাদীছ জানতে পেরে তওবা করে কসম ফিরিয়ে নেন এবং এর কাফফারা দিতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে একই কসম বার বার করায় এর কাফফারার নিয়ম কিরূপ হবে?
প্রশ্ন (১০/২৫০) : কাউকে স্বামী বা স্ত্রী হিসাবে কামনা করে আল্লাহর নিকটে দো‘আ করা যাবে কি? - -রায়হান, যশোর।
প্রশ্ন (২/২): আমি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক। আমার প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মী তাবলীগ জামা‘আতের সাথে সম্পৃক্ত থাকায় দ্বীনী ব্যাপারে অত্যন্ত নিষ্ঠাবান। কিন্তু সমস্যা হ’ল তাদের অধিকাংশই অফিসের কাজ-কর্মে অবহেলা ও অলসতা করে। তারা রাত জেগে ইবাদত করে ও অফিসে বিশ্রাম নিতে চায় এবং সর্বদা ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এক্ষণে এসব কর্মীদের বেতন গ্রহণ করা হালাল হবে কি? আর বেতন হারাম হ’লে তাদের ইবাদত কবুল হবে কি? উত্তর দানে বাধিত করবেন।
আরও
আরও
.