উত্তর : উভয় মসজিদেই ছালাত আদায় করা যাবে। তবে ছালাতের যে জামা‘আতে লোক সংখ্যা বেশী হয়, তাতে বেশী ছওয়াব পাওয়া যায়। রাসূল (ছাঃ) বলেন, ‘ছালাতের নেকী অর্জনের ব্যাপারে ঐ ব্যক্তিই সর্বাপেক্ষা নেকীর ভাগিদার, যে বেশী দূর থেকে আগমনকারী’ (বুখারী হা/৬৫১; মিশকাত হা/৬৯৯)। তিনি আরো বলেন, একাকী পড়ার চেয়ে দু’জনে, দু’জনের চেয়ে তিন জনে ছালাত আদায় করা উত্তম। এভাবে মুছল্লী যত বেশী হবে, ততই তা আল্লাহ তা‘আলার নিকট প্রিয়তর হবে (আবুদাঊদ হা/৫৫৪; মিশকাত হা/১০৬৬)। তবে মাঝে-মধ্যে ওয়াক্তিয়া মসজিদেও ছালাত আদায় করতে হবে, যাতে মসজিদটি পরিত্যক্ত না হয় এবং দাতারা ছওয়াব থেকে বঞ্চিত না হন (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১১/৩২৯-৩০)। 

উল্লেখ্য, আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) হ’তে বর্ণিত, ‘ব্যক্তি তার নিকটবর্তী মসজিদ ছালাত আদায় করবে, অন্য মসজিদের অনুগামী হবে না’ হাদীছটি মারফূ হিসাবে যঈফ এবং মাকতূ হিসাবে ছহীহ হওয়ার বিষয়টিও মতভেদপূর্ণ (ত্বাবারাণী কাবীর হা/১৩৩৭৩; ছহীহাহ হা/২২০০)। তাই এ হাদীছ থেকে দলীল গ্রহণ না করাই উত্তম।

প্রশ্নকারী : হারূণুর রশীদ, সাভার, ঢাকা।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৮/১৮) : আমি বড় অঙ্কের টাকা ঋণ নিতে চাই। পিতাকে যদি বলি, আমি ঋণ পরিশোধের আগেই মারা গেলে আপনি আপনার সম্পত্তি থেকে আমার ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি আমার মৃত্যুর পর তা পরিশোধ করেন, তাহ’লে কি এটাকে আমার প্রতি উপহার হিসাবে গণ্য করা হবে? সেক্ষেত্রে কি তিনি অন্য ভাই-বোনদেরও সমপরিমাণ অর্থ দিতে বাধ্য? নাকি আমার ঋণ পরিশোধের কারণে তাদের প্রতি যুলুম করা হবে?
প্রশ্নঃ (৯/১৬৯) : মানুষ মারা যাওয়ার পর ঢেকে দেওয়া হয় কেন?
প্রশ্ন (৩২/১৯২) : আমাকে নিজ যেলার বাইরে ১৫ দিনের একটি শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমি কি সেখানে ছালাত ক্বছর করতে পারব, যেহেতু আমাকে চার দিনের অধিক অবস্থান করতে হবে? - -আমাতুল্লাহ মুনীরা, শ্যামলী, ঢাকা।
প্রশ্ন (২১/৩০১) : শী‘আ নারীকে বিবাহের ক্ষেত্রে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি? - -হিযবুল্লাহ, বালিয়াপুকুর, রাজশাহী।
প্রশ্ন (৩০/৩৫০) : সফর অবস্থায় কুরবানী করার বিধান কি?
প্রশ্ন (২২/১৪২) : মহিলা কি তার জামাই বা শ্বশুরের সাথে হজ্জ করতে পারবে? মাহরাম কারা? বিস্তারিত জানতে চাই। - -মিনারা আখতার, বাগেরহাট।
প্রশ্ন (১০/৪১০) : রাসূল (ছাঃ) মি‘রাজের রাত্রিতে জাহান্নামীদের বিভিন্ন ধরনের শাস্তি প্রত্যক্ষ করেছেন। প্রশ্ন হ’ল- এখনও তো ক্বিয়ামত শুরু হয়নি। তাহ’লে রাসূল (ছাঃ)-কে এসব দৃশ্য কিভাবে দেখানো হ’ল?
প্রশ্ন (৩৪/৩৫৪) : রাসূলুল্লাহ (ছাঃ) কোন এলাকার ইমামদের বেতন দিয়েছেন কি? ইমামগণ বেতন নিলে গুণাহগার হবেন কি? আল্লাহ বলেন, কুরআনকে স্বল্প মূল্যে ক্রয়-বিক্রয় কর না। এর দ্বারা কী বুঝানো হয়েছে?
প্রশ্ন (২৫/৩৪৫) ব্যাংকে চাকুরী করে উপার্জিত সকল অর্থই কি হারাম হবে?
প্রশ্ন (১৩/৪৫৩) : রাসূল (ছাঃ)-এর জন্মদিনে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৯/৪০৯): স্বপ্নে মৃত কোন ব্যক্তিকে কষ্টে থাকতে দেখলে করণীয় কি?
প্রশ্ন (২/২) : ফরয ছালাতে ছানার পরে কোন কোন দো‘আ পড়তে হবে?
আরও
আরও
.