উত্তর : যদি কেউ অপূর্ণ গোসলে ছালাত আদায় করে থাকে, তবে তার ছালাত শুদ্ধ হবে না এবং তাকে গোসল পূর্ণ করার পর পূর্বে আদায়কৃত সব ছালাত পুনরায় আদায় করতে হবে। কারণ পবিত্রতা (তাহারাৎ) ছালাত ছহীহ হওয়ার শর্ত। আর যে বিষয় ছাড়া ফরয আদায় সম্ভব নয়, তা ফরয হয়ে যায়। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, যদি কেউ নিজের শরীরের কোন অংশ (ছোট হোক বা বড়) ধৌত করা বাদ দিয়ে দেয় এবং পরে নিশ্চিত হয় যে শরীরের একটি অংশ ধোয়া হয়নি অথচ সে ঐ অবস্থায় ছালাত আদায় করেছে তাহ’লে তাকে প্রথমে ঐ (শুকনো) অংশ ধুতে হবে, এরপর ঐ গোসল দ্বারা যে ছালাত পড়েছে, তা পুনরায় আদায় করতে হবে (কিতাবুল উম্ম ১/৫৮)। ইমাম নববী (রহ.) বলেন, গোসল বা ওযূর অঙ্গসমূহের কোন অংশে যদি পানি না পৌঁছে, তাহ’লে তা শুদ্ধ হবে না সে অংশ অল্পই হোক বা বেশী (শরহ মুসলিম, ৩/১৩৫)। ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ‘যদি কেউ ভুলে গিয়ে কোন অঙ্গ না ধুয়ে থাকে, তাহ’লে গোসল ছহীহ হবে না, যতক্ষণ না তা ধুয়ে ফেলে (আল-মুগনী ১/১৪৫)। উল্লেখ্য, ফরয গোসলের সময় জানাবাত থেকে পবিত্রতার নিয়ত করতে হবে। অন্যথায় গোসল সিদ্ধ হবে না।

প্রশ্নকারী : আরীফা, নাটোর।








বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (১৮/৪১৮) : রাসূল (ছাঃ) প্রথম কাতারে ছালাত আদায়কারীদের জন্য তিনবার ও ২য় কাতারে আদায়কারীদের জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করতেন। বর্তমানে কি এটা ইমাম ছাহেবদের জন্য প্রযোজ্য হবে? তারা এটা কখন করবেন? সশব্দে না নীরবে করবেন? - ওবায়দুল্লাহ , কুমারখালী, কুষ্টিয়া।
প্রশ্ন (২৯/৩৪৯) : আমরা (৬) ছয় বোন ও চার (৪) ভাই। বাবা-মা উভয়েই বেঁচে আছে। আববার নামে ২৪ ও মায়ের নামে ২ বিঘা মোট ২৬ বিঘা জমি আছে। ভাইয়েরা জমি বোনদেরকে দিতে চাচ্ছে না। মায়ের জমিটুকু দিতে চাচ্ছে। উক্ত সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে? আল্লাহ্র বিধান অনুযায়ী বণ্টন না করলে তার পরিণাম কী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্নঃ (১০/১৩০) : আমি একজন দোকানদার। মাঝে মাঝে অনেক রাতে দোকান থেকে বাড়ীতে আসি। কোন কোন রাতে জিন আমাকে ভয় দেখায়। কখনো রাস্তার ধারে বিশাল মূর্তি আকারে দাঁড়িয়ে থাকে। কখনো কোন পশুর রূপ ধারণ করে। এ বিষয়ে গ্রামের এক আলেমকে বললে তিনি এ সময় আযান দিতে বলেন। তাহ’লে শয়তান পালিয়ে যাবে। উক্ত কথা কি সঠিক? এ থেকে বাঁচার উপায় কী?
প্রশ্ন (২০/৪২০) : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ দু’টি যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে কি?
প্রশ্ন (৭/৭) : মসজিদের মেহরাব কি মসজিদের অংশ? ইমাম যদি মেহরাবের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করেন, তাহ’লে তাঁর ছালাত হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : SPC বা এই জাতীয় যত অনলাইনের অর্থ উপার্জনের যেসব ব্যবসা আছে, এগুলিতে অংশগ্রহণ করা কি বৈধ হবে?
প্রশ্ন (২৬/২৬৬) : মামা বা চাচা মারা গেলে অথবা মামী বা চাচীকে তালাক দিলে ঐ মামী বা চাচীকে তার ভাগ্নে বা ভাতিজা বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (২৭/৪২৭): সূদ গ্রহণের কোন নির্ধারিত শাস্তি আছে কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : সূরা বাক্বারাহ ১১৯ নং আয়াতের তাফসীর সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/২৭৪) : আমি ১৪ বছর বয়সী একজন শিক্ষার্থী। নিয়মিত ছালাত ও ছিয়াম পালনের চেষ্টা করি। বয়ঃসন্ধি কালীন শারীরিক পরিবর্তনের কারণে আমি তীব্র জৈবিক চাপের সম্মুখীন হচ্ছি, যা নিয়ন্ত্রণ করা আমার জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ছে। হারাম কাজ ও পাপাচার থেকে বেঁচে থেকে আত্মসংযম বজায় রাখার ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় আমি দিশেহারা হয়ে যাই। কুরআন ও ছহীহ হাদীছের আলোকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য করণীয় কি?
প্রশ্ন (৭/৪৭) : আমার স্বামী বিয়ের চার মাসের মধ্যে প্রচন্ড রাগের মাথায় আমাকে এক তালাক দেয়। পরে অনুতপ্ত হয়ে আমাকে ফিরিয়ে নেয়। এর চার মাস পর প্রচন্ড রেগে গিয়ে আবার তালাক দেয়, তারপর আবার ফিরিয়ে নেয়। এর আট মাস পর আবার তালাক দেয়। উল্লেখ্য যে, দ্বিতীয় ও তৃতীয় তালাক দেওয়ার সময় আমার মাসিক চলছিল। আর সে রেগে গেলে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে হুবহু পাগলের মত আচরণ করে। এক্ষণে এগুলি তালাক হিসাবে গণ্য হবে কি? আমরা এখন আবার সংসার করতে চাই। আমাদের জন্য করণীয় কী? - -ফরীদা ইয়াসমীন, বর্ণালী, রাজশাহী।
প্রশ্ন (১১/২৯১) : মৃত ব্যক্তির জন্য মসজিদের মুছল্লীদেরকে নিয়ে হাত তুলে দো‘আ করা যাবে কি? কেউ মৃতের জন্য দো‘আ চাইলে কিভাবে দো‘আ করতে হবে?
আরও
আরও
.