উত্তর : কিছু শর্ত সাপেক্ষে গাছের নীচে পড়ে থাকা ফল গ্রহণ এবং খাওয়া জায়েয। যেমন- ১. যদি স্থানীয়ভাবে স্বীকৃতি থাকে, যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটা স্বাভাবিকভাবে দেখা হয়। ২. বাগান মালিকের পক্ষ থেকে বাগান প্রাচীর দিয়ে সুরক্ষিত না থাকা। ৩. মালিক বা মালিকের পক্ষ থেকে বাগানের প্রহরার জন্য লোক উপস্থিত না থাকা। উল্লেখ্য যে, স্থানীয়ভাবে গাছের নীচে পড়ে থাকা ফল খাওয়া এবং বহন করার প্রচলন থাকলে খাওয়া এবং কুড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া উভয়টি জায়েয। আর স্থানীয়ভাবে অনুমতি না থাকলে কেবল খেতে পারবে কিন্তু বহন করে বাড়ি নিয়ে যেতে পারবে না (ইবনু কুদামাহ, মুগনী ৯/৩৩২; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/৩৩৯)। নবী করীম (ছাঃ)-কে গাছে ঝুলানো খেজুর সম্পর্কে জিজ্ঞেস করা হ’লে তিনি বলেন, যদি নিয়ে যাওয়ার জন্য আঁচলে না বেঁধে কেবল প্রয়োজন মিটানোর জন্য খায়, তবে তাতে কোন দোষ নেই’ (আবুদাঊদ, নাসাঈ, বুলূগুল মারাম হা/১২৬৩ ‘চুরির শাস্তি’ অধ্যায়)। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি কোন বাগানে প্রবেশ করে, সে যেন কেবল (ক্ষুধা নিবারনের উদ্দেশ্যে) খায়, যেন কিছু নিয়ে বাড়ি না যায় (তিরমিযী হা/১২৮৭; মিশকাত হা/২৯৫৪, সনদ ছহীহ)। তিনি আরো বলেন, যখন তুমি কোন (ফলপূর্ণ) বাগানের প্রাচীরঘেরা স্থানে পৌঁছাও, তখন বাগানের মালিককে তিনবার ডাকবে। যদি সে সাড়া দেয়, তাহ’লে তার অনুমতি নিয়ে খাবে। আর যদি সাড়া না দেয়, তাহ’লে (ক্ষুধা মেটানোর জন্য) খেতে পারে, তবে কিছু নষ্ট করা যাবে না (ইবনু মাজাহ হা/২৩০০; ছহীহাহ হা/৩১২১)।

প্রশ্নকারী : আশরাফুল ইসলাম, নাটোর।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৮/৪০৮) : কয়েক বছরের জন্য জমি লীজ নিয়ে ফলদ বৃক্ষ রোপন করে লাভবান হওয়া যাবে কি? - -নাজীদুল্লাহ, কলাবাগান, নজিপুর, নওগাঁ।
প্রশ্ন (২০/৩৪০) : করোনার কারণে অনলাইনে বিবাহের প্রচলন বেশ বেড়ে গেছে। এক্ষণে অনলাইনে বিবাহ সম্পাদনের শরী‘আতসম্মত পদ্ধতি কি?
প্রশ্ন (৩০/৭০): মৃত স্ত্রীর অনাদায়ী মোহরানার টাকার অংশীদার কারা হবেন, কুরআন সুন্নাহর আলোকে সুষ্ঠু বণ্ঠননীতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২১/৬১) : পিতা-মাতার মাঝে গন্ডগোল লাগলে সন্তানের করণীয় কি? - -উম্মে হাসীবারেহাইয়ের চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৯/৩৯) : স্বামীর আপন চাচা, মামা, খালু কি স্ত্রীর জন্য মাহরাম? অন্যদিকে স্ত্রীর আপন খালা, ফুফু কি স্বামীর জন্য মাহরাম?
প্রশ্ন (৫/৪৫) : সুন্নাতে খাৎনা দেওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স কত? - -যাকির, তেঁতুলিয়া, পঞ্চগড়।
প্রশ্ন (৩৬/৩১৬) : বুখারী হা/৬৪৯৪ অনুযায়ী বর্তমান যুগের চতুর্মুখী ফেতনা থেকে মুক্ত থাকার জন্য মানুষের সঙ্গ ত্যাগ করে ইবাদত-বন্দেগীতে সময় কাটানোই কি জান্নাত লাভের সর্বোত্তম পন্থা বলে গণ্য হবে না?
প্রশ্ন (৩৬/৩৬) : আমি পূর্ণ পর্দার সাথে মেডিকেলে পড়াশুনা করি। দ্বীনদার হওয়া সত্ত্বেও আমার পিতা আমাকে নেকাব ব্যবহারে নিষেধ করেন। শুনেছি নেকাব ব্যবহার করা নারীর জন্য আবশ্যক নয়। এক্ষণে আমার করণীয় কি? - -শায়লা, রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
প্রশ্ন (৩/২৮৩) : আমি বিভিন্ন সময়ে জাগতিক নানা কারণে পবিত্র কুরআন স্পর্শ করে একাধিকবার মিথ্যা কসম খেয়েছি। এ কারণে আমাকে কি প্রতিটি কসমের জন্য পৃথক পৃথক কাফফারা দিতে হবে? নাকি সকল পাপের কথা স্মরণ করে তওবা করাই যথেষ্ট হবে?
প্রশ্ন (১০/১০) : গোপন শিরক বলতে কি বুঝায় এবং তা কি কি? এথেকে বাঁচার উপায় কি?
প্রশ্ন (৩১/৪৩১) : জাতীয় সংগীত বা পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে মাথা নিচু করা, নীরবতা পালন করা ইত্যাদির ব্যাপারে শারঈ নির্দেশনা কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখা যায়, আবুবকর (রাঃ) ফাতিমা (রাঃ)-কে মারার জন্য কুনফুয নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার ছড়ির আঘাতে ফাতেমার গর্ভপাত হয়ে যায় এবং এর প্রভাবেই তিনি মারা যান। এই ঘটনার কোন সত্যতা আছে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
আরও
আরও
.