উত্তর : কাউকে এককভাবে সম্পত্তি লিখে দেয়া উচিৎ নয়, বিশেষ করে অন্য ওয়ারিছরা যদি দরিদ্র হয়। রাসূলুল্লাহ (ছাঃ) সন্তানদের স্বাবলম্বী করে রেখে যেতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, ‘তুমি যদি তোমার উত্তরসূরীদের ধনী করে রেখে যাও, এটা উত্তম এ অপেক্ষা যে, তুমি তাদের দরিদ্র করে রেখে যাও, আর তারা মানুষের কাছে হাত পাতে’ (বুখারী হা/১২৯৫; মিশকাত হা/৩০৭১)। এছাড়া কা‘ব বিন মালেক (রাঃ) তওবা কবূল পরবর্তী সময়ে তার পুরো সম্পত্তি দান করে দিতে চাইলে রাসূল (ছাঃ) তাকে নিজের জন্য কিছু রেখে দান করতে বলেন (বুখারী হা/২৭৫৭; মিশকাত হা/৩৪৩৪)। আর যদি এর মাধ্যমে অন্য ওয়ারিছদের বঞ্চিত করার উদ্দেশ্য থাকে, তবে তা আল্লাহর হুকুম লংঘন করা হবে। কেননা আল্লাহ প্রত্যেক ওয়ারিছের জন্য অংশ নির্ধারন করে দিয়েছেন (নিসা ৪/৭)। উল্লেখ্য যে, সাধারণভাবে একজন ব্যক্তি তার জীবিত ও সুস্থ অবস্থায় যে কোন পরিমাণ সম্পত্তি দান করতে পারে। যেমন আবুবকর (রাঃ) তাবুকের যুদ্ধে যাবতীয় সম্পদ দান করে দিয়েছিলেন (আবুদাউদ হা/১৬৭৮; মিশকাত হা/৬০২১, সনদ হাসান)। তবে লক্ষ্য রাখতে হবে যেন এর মাধ্যমে ওয়ারিছদের বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে।

প্রশ্নকারী : মুহাম্মাদ নাসীম মিয়াঁ, ভাঙ্গা, ফরিদপুর।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (৩০/৪৭০) : কোন নারীর মন্দ চরিত্রের ব্যাপারে কাউকে তার কবল থেকে বাঁচানোর উদ্দেশ্যে জানালে তা গীবত হিসাবে গণ্য হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, বোয়ালিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/৪৬৬) : কারো ভাইয়ের স্ত্রী অনেকদিন যাবৎ অন্যের সাথে পরকীয়ায় জড়িত। বিষয়টি নিশ্চিতভাবে জানা সত্ত্বেও স্বাক্ষী না থাকায় সে শারঈ কারণে তা কাউকে জানাতে পারছেন না। এক্ষণে তার করণীয় কি? গোপন রাখা কি ঠিক হবে?
প্রশ্ন (১৮/৩৭৮) : জেহরী ছালাতে সূরা ফাতিহার পর ইমাম কর্তৃক পঠিত সূরা সমূহের সাথে মুক্তাদী যদি মনে মনে একই সাথে তা পাঠ করে তাতে বাধা আছে কি? - -বারাকাত, কসবা, ব্রাক্ষ্মণবাড়িয়া।
প্রশ্ন (৩১/২৭১) : ছিয়াম অবস্থায় জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়া যাবে কি? এর ফলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৩২/৩৯২) : মেয়েরা উচ্চ শিক্ষার জন্য হোস্টেলে থেকে লেখাপড়া করে। যেমন মহিলা মাদ্রাসা, যেখানে অভিভাবক বা মাহরাম থাকে না। এভাবে লেখাপড়া করা যাবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমি না জানার কারণে বিবাহের সময় স্ত্রীর পরিবারের নিকট থেকে মোটর সাইকেল নিয়েছিলাম। এক্ষণে এ পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমার করণীয় কি?
প্রশ্ন (৩/২৮৩) : দুর্ঘটনায় মৃত্যুবরণকারীর লাশ না পাওয়া গেলে উক্ত মাইয়েতের জানাযা ও দাফন-কাফনের বিধান কি?
প্রশ্ন (১২/১৭২) : অনেক ছাত্রকে দেখা যায় তারা টিকিট না কেটে টিটিকে অল্প কিছু টাকা দিয়ে ট্রেনে ভ্রমণ করে। এটা কি শরী‘আতসম্মত? - .
প্রশ্ন (৮/২০৮) : বাস বা ট্রেনে যেখানে ছালাতের কোন স্থান নেই এবং ক্বিবলা কোন্ দিকে তাও জানা যায় না। এরূপ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি? এছাড়া ছালাতের সময় অবশিষ্ট থাকতেই গন্তব্যে পৌছানোর সম্ভাবনা থাকলে গাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৯/৪৬৯) : আমরা একটি এজেন্সী অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে থাকি। কাজ শেষ করলে সেই মার্কেটপ্লেসে ডলার জমা হয়। এখন সেই মার্কেটপ্লেস থেকে ডলার নিয়ে আসতে হলে stripe নামক একটি পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে হয়। সেই stripe পেমেন্ট সিস্টেমটির আমাদের দেশ থেকে একাউন্ট খোলার অনুমোদন নেই। এক্ষণে দেশে বসে আমি অনুমোদিত দেশের নামে রেজিস্ট্রেশন করে যদি ডলারগুলো নিয়ে আসি তাহলে আমার ইনকাম হালাল হবে কি?
প্রশ্ন (২৩/৩০৩) : পিতা-মাতা কর্তৃক ছেলে বা মেয়েকে জোরপূর্বক বিবাহ দেওয়া শরী‘আতসম্মত হবে কি? এরূপ বিবাহের পর বিবাহ বিচ্ছেদ ঘটালে উক্ত ছেলে বা মেয়ে গুনাহগার হবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : রাসূল (ছাঃ) জনৈক ছাহাবীর দাফন শেষে ফিরে আসছিলেন। পথিমধ্যে মাইয়েতের স্ত্রী বাসায় দাওয়াত দিলে তিনি সেখানে উপস্থিত লোকজন সহ খাওয়া-দাওয়া করলেন। হাদীছটি কি ছহীহ?
আরও
আরও
.