উত্তর : ঘুষের কারবার সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) ঘুষদাতা, ঘুষ গ্রহীতা ও ঘুষের দালাল সকলের উপর লা‘নত করেছেন’ (আহমাদ, তিরমিযী, বায়হাক্বী ইত্যাদি মিশকাত হা/৩৭৫৩-৫৫, সনদ ছহীহ)। অতএব কষ্টকর হ’লেও ঘুষ দেওয়া বা ঘুষের কাজে মধ্যস্ততা করা থেকে বিরত থাকতে হবে। তবে ঘুষ দেওয়া ছাড়া নিজের বৈধ হক আদায়ে একান্ত নিরুপায় হ’লে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে ঘুষগ্রহীতাই পাপের বোঝা বহন করবে। আল্লাহ বলেন, ‘তোমরা সাধ্যমত আল্লাহকে ভয় কর’ (তাগাবুন ৬৪/১৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘আমার নিকট কেউ কিছু চাইলে আমি তাকে দেই। আর তা নিয়ে সে হারাম কাজে লিপ্ত হয়। অথচ তা তাদের জন্য জাহান্নাম। ওমর (রাঃ) বললেন, তাহ’লে আপনি তাদের দেবেন কেন? তিনি বললেন, তারা না পেলে যাবে না (এজন্য দেই)। আর আল্লাহ কৃপণতাকে অপসন্দ করেন’ (আহমাদ হা/১১১৩৯; ছহীহুত তারগীব হা/৮৪৪)। ইবনু মাসঊদ (রাঃ) হাবশায় পলায়নকালে সন্ত্রাসীরা তাকে আটক করলে তিনি তাদেরকে দুই দিরহাম উপহার দেন। তাতে তারা তাকে ছেড়ে দেয় (বায়হাক্বী হা/২০২৬৯, ১০/২১ পৃ.; ইবনু আবী শায়বাহ হা/২২৪২৪)। উক্ত হাদীছদ্বয়ের উপর ভিত্তি করে ইবনু তায়মিয়াহ, ইবনু হযম, সুবকী, সুয়ূত্বী, যারকাশী প্রমুখ বিদ্বান বলেছেন, এরূপ বাধ্যগত অবস্থায় বখশিশ বা ঘুষ দেওয়া যাবে। আর এক্ষেত্রে ঘুষগ্রহীতা গুনাহগার হবে, ঘুষদাতা নয় (মাজমূউল ফাতাওয়া ২৯/২৫২, ৩১/২৭৮; মুহাল্লা ৮/১১৮ মাসআলা নং ১৬৩৮; আল-মাওসূআতুল ফিক্বহিয়া ৬/১৬৫-১৬৭)। তবে যতদূর সম্ভব এ পেশা ব্যতীত অন্য কোন বৈধ উপায় অবলম্বন করা তাক্বওয়াশীল মুমিনের জন্য কর্তব্য।

প্রশ্নকারী : শরীফুল আলম, সিলেট।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৪/৩৩৪) : টিকটিকির পায়খানা নাপাক কি? এটা বিছানায় লাগলে উক্ত মল ঝেড়ে ফেললেই যথেষ্ট হবে না কাপড় ধুয়ে দিতে হবে?
প্রশ্ন (১/৮১) : পৃথিবী না আসমান সর্বপ্রথম সৃষ্টি হয়েছে? - -মুজীবুর রহমান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩৩/১৯৩) : কোন হিন্দু যদি যবেহ করার সময় বিস্মিল্লাহ বলে যবেহ করে তাহ’লে উক্ত প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে কি? - -উম্মে হাসীবা, চামাগ্রাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৮/৩৮৮) : শুনেছি স্বামী-স্ত্রী দু’জনের একজন ছালাত আদায় না করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এমতাবস্থায় ফেরাউন ও তার স্ত্রী আসিয়ার সম্পর্ক কিভাবে ছিল?
প্রশ্ন (৩৯/১৯৯) : ইবাযীদের আক্বীদা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -আবুল কালাম, মাসকাট, ওমান।
প্রশ্ন (১৩/২১৩) : কুরআনের ভাস্কর্য নির্মাণ জায়েয হবে কি? ছওয়াবের উদ্দেশ্য হোক বা সৌন্দর্যের উদ্দেশ্যে হোক উভয়টিই কি নাজায়েয?
প্রশ্ন (৩৫/৩৫) : বিবাহের দিন নিজেকে বিশেষ বৈশিষ্ট্য মন্ডিত করার জন্য তাজ বা মুকুট পরা যাবে কি?
প্রশ্ন (৩৫/৪৩৫) : রাসূল (ছাঃ) একজনের উপর আরেকজনের দর-দাম করতে নিষেধ করেছেন। কিন্তু বিভিন্ন স্থানে পণ্য নিলামে বা ডাকে বিক্রয়ের সময় একাধিক লোক দাম বলতে থাকে এবং যে সবচেয়ে বেশী বলে তার নিকটে পণ্যটি বিক্রিত হয়ে থাকে। এক্ষণে এ পদ্ধতি কি জায়েয হবে?
প্রশ্ন (১৫/৪৫৫) : একটি কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা যাবে কি? - -পারভিন বেগম, হেতম খাঁ, কলাবাগান, রাজশাহী।
প্রশ্ন (২৭/১৮৭) : প্রতিদিনই মসজিদে অবস্থান করে ইশরাকের ছালাত আদায় করা কি বিদ‘আত?
সংশোধনী
প্রশ্ন (৬/১৬৬) : মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি?
আরও
আরও
.