উত্তর : যদি তারা অশালীন আচরণ করে অশ্লীলতা ছড়ায়, তাহ’লে তাদেরকে সহযোগিতা করা যাবে না। কারণ এতে পাপের কাজে সহায়তা করা হবে, যা নিষিদ্ধ (মায়েদাহ ৫/২)। তবে সাধারণ হিজড়া যারা অশ্লীলতা ছড়ায় না বা চাঁদাবাজি করে না তাদেরকে সাহায্য করা যাবে এবং নিয়ত অনুযায়ী নেকীও পাওয়া যাবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, বর্তমান সমাজে অনেক হিজড়া দলবদ্ধ হয়ে নাচ-গান, ভয়-ভীতি প্রদর্শন বা অশালীন আচরণের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। এদের এই উপার্জন হারাম। একান্ত বাধ্যগত অবস্থা ব্যতীত এদেরকে স্বেচ্ছায় চাঁদা দেয়া যাবে না। আল্লাহ বলেন, তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (মায়েদাহ ৫/২)। প্রয়োজনে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উল্লেখ্য যে, দেশের সরকার ও প্রশাসনের উচিত এদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা ও এদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

প্রশ্নকারী : ফায়ছাল আহমাদ, নাটোর।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (৩২/৪৩২) : যে ইমাম ঘুষ দিয়ে চাকুরী নিয়েছে সে ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আল্লাহর সন্তুষ্টি ও ভালবাসা লাভের উদ্দেশ্যে কেউ ইয়াতীম-অনাথ, অসুন্দর কোন মেয়েকে বিবাহ করলে সে কেমন ছওয়াবের অধিকারী হবে?
প্রশ্ন (৩০/২৩০) : উটের গোশত খেলে ওযূ করা আবশ্যক কি? এই বিধানের যৌক্তিকতা জানতে চাই।
প্রশ্ন (২১/৪৬১) : সমাজে প্রচলিত রয়েছে, রাসূল (ছাঃ) যে আংটি ব্যবহার করতেন সেখানে আল্লাহ, রাসূল এবং মুহাম্মাদ লেখা ছিল। এ বক্তব্যের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : আমার পিতা আমাদের সাথে সাহারী গ্রহণ করেন, ফজরের ছালাত আদায় করেন এবং ইফতারও করেন। কিন্তু মাঝে-মধ্যেই তার মুখ থেকে ধূমপানের গন্ধ পাই। তাকে কিছু বললে তিনি অস্বীকার করেন। এক্ষণে আমাদের করণীয় কী?
প্রশ্ন (২৭/২৭) : ছালাত আদায় কালে কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোন বিপদের সংবাদ পেলে ছালাত পরিত্যাগ করা যাবে কি?
প্রশ্ন (৩২/৩২) : অনেকে ব্যবসার স্বার্থে বিভিন্ন আলেমের জাল ও যঈফ হাদীছ ভিত্তিক বক্তব্য ও বই-পুস্তক বিক্রি করে থাকে। এই ব্যবসার রূযী হালাল হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : ওয়াক্ত শুরুর পূর্বে আযান দেওয়া বৈধ হবে কি? - -আবুবকর, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (২/২) : জনৈক আলেম বলেন, সূরা ফাতিহা কুরআনের অংশ নয়। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১৬/১৭৬) : মহিলারা কালো চুলে দুলহান তেল ব্যবহার করতে পারবে কি? এছাড়া তারা চুলের মাথা কেটে ছোট করতে পারবে কি?
প্রশ্ন (৮/৪৮) : আমরা জানি যে, আল্লাহ তা‘আলা ১৮ হাযার মাখলূকাত সৃষ্টি করেছেন। একথার কোন দলীল আছে কি? - -মুহসিন হোসাইন, কেরানীগঞ্জ, ঢাকা।
প্রশ্ন (১৬/২৫৬) : বিবাহ সম্পাদন করার সুন্নাতী পদ্ধতি কি?
আরও
আরও
.