উত্তর : কতিপয় শাফেঈ বিদ্বান এমন মন্তব্য করেছেন। কিন্তু তাদের পক্ষে কোন দলীল নেই। কারণ হাদীছে কম বা বেশী খাওয়ার কথা বলা হয়নি। বরং সাধারণভাবে ভুলে খাওয়ার কথা বলা হয়েছে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ছায়েম ভুলে কিছু খায় সে যেন তার ছিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহ তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন’ (বুখারী হা/১৯৩৩; মিশকাত হা/২০০৩)। ইমাম নববী (রহঃ) বলেন, ছিয়ামরত অবস্থায় কেউ ভুল করে অল্প কিছু খেয়ে ফেললে সর্বসম্মতিক্রমে তার ছিয়াম ভঙ্গ হবে না। কিন্তু বেশী কিছু খেয়ে ফেললে মতপার্থক্য রয়েছে। তবে বিশুদ্ধ মতে বেশী কিছু খেলেও ছিয়াম ভঙ্গ হবে না (রওযাতুল ত্বালেবীন ২/৩৬৩)। অতএব ফরয ছিয়াম হৌক বা নফল ছিয়াম হৌক, অল্প পরিমাণে হৌক বা বেশী পরিমাণে হৌক, ছায়েম ভুলে কিছু খেয়ে ফেললে তার ছিয়াম ভঙ্গ হবে না। বরং যখন স্মরণ হবে তখনই খাবার বন্ধ করে কুলি করে মুখ পরিষ্কার করে নিবে। 

প্রশ্নকারী : আব্দুল আহাদ, রাজশাহী।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (২০/৪৬০) : শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমানা আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৬/২৬৬) : কানাডা সরকার প্রতি মাসে সন্তান প্রতি ৫০০ ডলার প্রদান করে। পিতা-মাতার বাৎসরিক আয় অনুযায়ী বরাদ্দের পরিমাণ কমবেশী হয়। এক্ষণে সূদী কারবারের উপর প্রতিষ্ঠিত এই সরকারের অনুদান গ্রহণ করা যাবে কি? - -ইদ্রীস আলী, টরেন্টো, কানাডা।
প্রশ্ন (১৮/৩৭৮) : করোনাকালে ইহরাম অবস্থায় মাস্ক পরিধান করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : সংসার দেখাশুনার জন্য আমার পিতা দূর সম্পর্কের এক আত্মীয়কে ছোটবেলা থেকেই বাসায় রেখেছেন। এক্ষেণে পিতা বৃদ্ধ হয়ে যাওয়ায় তাকে কিছু সম্পদ দিতে চান। শরী‘আত অনুযায়ী সে সম্পত্তির অংশ পাবে কি? - -কামাল হোসাইন, শালিয়া, ঝিনাইদহ।
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূতে পায়ের গোড়ালী শুষ্ক থাকলে ওযূ হবে কি?
প্রশ্ন (২৯/৬৯) : সূরা হিজরের ৮৭ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (২৪/৩৪৪) : কুরবানীর পশু যবেহ করার সময় মুখে নিয়ত পাঠ করতে হবে কি?
প্রশ্ন (১৩/২১৩) : কুরআন তেলাওয়াত শুনে কুরআন খতম দিলে কুরআন খতমের ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : আমি একজন বিধবা অসহায় নারী। আমি ব্যাংকে টাকা রেখে সেখান থেকে লাভ গ্রহণ করতে পারব কি? - -জেবুন্নেসা, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (৩/২৮৩) : আমি জনৈক ব্যক্তিকে হাদিয়া প্রদান করেছিলাম। সে গ্রহণও করেছিল। বর্তমানে কোন কারণে হাদিয়া ফেরত দিতে চাচ্ছে। এক্ষণে তা ফেরত নেওয়া যাবে কী?
প্রশ্ন (৩২/৩৯২) : বোরক্বা ছাড়াও কি নারীদের পক্ষে শরী‘আতসম্মত ফরয পর্দা পালন করা সম্ভব? সম্ভব হ’লে কি ধরনের পোষাক পরিধান করলে পর্দার বিধান আদায় হবে?
আরও
আরও
.