উত্তর: মৃত মায়ের পক্ষ থেকে ওমরাহ করা যাবে। কারণ মৃতের জন্য সর্বোত্তম হাদিয়া হ’ল তার জন্য ক্ষমা প্রার্থনা করা, ছাদাক্বা করা ও তার পক্ষ থেকে হজ্জ করা (আবুদাঊদ হা/২৮৮৩; মিশকাত হা/৩০৭৭; ছহীহুল জামে‘ হা/৫২৯১)। আর ওমরাহ হ’ল হজ্জের মত। পার্থক্য হ’ল এটি বছরের যেকোন সময় করা যায়। আর আগে নিজে হজ্জ না করলে মায়ের বা অন্যের জন্য হজ্জ করা যায় না। কিন্তু ওমরাহর জন্য এটি শর্ত নয়।

প্রশ্নকারী  : ইব্রাহীম খলীল, সঊদী আরব।

সংশোধনী : গত অক্টোবর ২০২১ সংখ্যার ১৮/১৮ নং প্রশ্নে বলা হয়েছে যে, কারো পক্ষ থেকে ওমরা করার ক্ষেত্রে নিজে ওমরা করা শর্ত নয়। কিন্তু এ বিষয়ে সঠিক বক্তব্য হ’ল, অন্য কারো পক্ষ থেকে ওমরা করতে হ’লে তাকে হজ্জের ন্যায় পূর্বেই নিজের ওমরা করতে হবে। বিদ্বানগণ এ বিষয়ে একমত (নববী, আল-মাজমূ‘ শারহুল মুহায্যাব ৭/১১৮; উছায়মীন, মাজমূউ‘ল ফাতাওয়া ২২/৪১)। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত -সম্পাদক।






বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (৬/২৪৬) : জনৈক ব্যক্তি জুয়া খেলা থেকে প্রাপ্ত পুঁজি দিয়ে ব্যবসা করে। এখন সে জুয়ার সাথে জড়িত নয়। প্রশ্ন হ’ল এই ব্যবসা হালাল হবে কী?
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমরা ৬ ভাই। ২ ভাই পিতার সংসারে থাকাকালীন সময়ে পিতার নিকট থেকে কিছু জমি ক্রয় করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এটা কি সঠিক হয়েছে? না হ’লে এখন করণীয় কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : আমাদের ডেকোরেশনের ব্যবসা আছে। ব্যবসার প্রয়োজনে বিবাহ, কুলখানি, গান-বাজনা ইত্যাদি অনুষ্ঠানের জন্য মালামাল ভাড়া দিতে হয়। পুরোপুরি ইসলামী শরী‘আ অনুমোদিত অনুষ্ঠান খুঁজে ভাড়া দিতে চাইলে ব্যবসা করা সম্ভব নয়। এক্ষণে আমার করণীয় কি? - -মাসঊদ আহমাদ, বন্দর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২৫/২৫) : বর্তমান নির্বাচনের মাধ্যমে যেভাবে নেতা নির্বাচন করা হচ্ছে তা কি শরী‘আত সম্মত? একজন সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তির ভোটের মূল্য কি সমান? জ্ঞানের কোন মূল্যায়ন নেই কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : প্রবাস থেকে মোবাইলে বিবাহ সম্পন্ন হওয়ার পর কতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকতে পারবে? তিনমাসের মধ্যে নির্জনবাস না হ’লে সম্পর্ক বাতিল হয়ে যাবে এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৩/৩১৩) : কোন্ কোন্ পাপ আল্লাহ ক্ষমা করবেন না? জুববুল হুযুন কী? তাতে কারা প্রবেশ করবে?
প্রশ্ন (৩৫/৪৭৫) : মানুষের শরীর থেকে প্রবাহিত রক্ত শরীর বা কাপড়ে লাগলে তা কি নাপাক গণ্য হবে? এ অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৯/২৯৯) : আমার পরিবার আছে। ছোট চাকুরী করি। কিন্তু কোন কারণে এখন চাকরী না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েছি এবং দারুণ আর্থিক কষ্টের মধ্যে আছি। আমি যাকাতের টাকা গ্রহণ করতে পারব কি?
প্রশ্ন (১১/১১): আমি একটি মেয়েকে বিবাহ করতে চাই। কিন্তু মেয়ের পিতা রাযী হচ্ছে না। এমতাবস্থায় গ্রামের চেয়ারম্যান, মেম্বর অথবা অন্য কোন অভিভাবক মেয়ের ওলী হয়ে বিবাহ দিতে পারবেন কি?
প্রশ্ন (৩০/৭০) : আমাদের এলাকায় প্রচলিত আছে যে, স্বামী বা পরিবারের অভিভাবক ছালাত আদায় না করলে পরিবারের অন্য সদস্য বিশেষত স্ত্রীর ইবাদত কবুল হবে না। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : মুসলিম ২১৪২ নং হাদীছ থেকে বুঝা যায় আত্ম প্রশংসামূলক নাম রাখাকে রাসূল (ছাঃ) অপসন্দ করতেন। এক্ষণে অধিক পরহেযগার, দানশীল ইত্যাদি অর্থবোধক নাম রাখা যাবে কি? - আব্দুল লতীফ, পঞ্চগড়।
প্রশ্ন (৩৯/১৫৯) : মাসজিদুল হারামে ছালাত আদায়ের নেকী ১ লাখ গুণ বেশী। এটা কি নারীদের জন্যও প্রযোজ্য? কারণ নারীদের জন্য তো ঘরে ছালাত আদায়ই উত্তম। আমার মা ওমরায় যাচ্ছেন। তার জন্য সেখানে হোটেলে ছালাত আদায় করা উত্তম হবে কি?
আরও
আরও
.